Bangla News

Annapurna Yojana New Rules: মহিলারা মাসে ১০ হাজার টাকার বেশি উপার্জন করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যেসব মহিলারা প্রতি মাসে ১০ হাজার টাকারও বেশি উপার্জন করেন, তাঁরা আবেদন করলেও পাবেন না৷ অন্নপূর্ণা প্রকল্পের ৩০০০ টাকা।

Annapurna Yojana New Rules: অন্নপূর্ণা যোজনার জন্য নয়া নিয়ম কার্যকর হয়ে কোন মহিলাদের দেওয়া হল ছাড়? সাফ জানালেন মুখ্যমন্ত্রী

হাইলাইটস:

  • মাসে ১০ হাজার টাকার উপার্জন করলে সেই মহিলারা কি পাবেন এই প্রকল্পের টাকা?
  • অন্নপূর্ণা নিয়ে অভিযোগ জানানোর জন্য আলাদা পোর্টাল চালু করছে সরকার
  • এদিন অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Annapurna Yojana New Rules: বুধবার অর্থাৎ গতকাল অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, আগের নিয়ম শিথিল করে এবার অন্নপূর্ণা যোজনা যোগ্য প্রাপকদের বাছাইয়ের ক্ষেত্রে আরও বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় দিচ্ছে এবার রাজ্য বিজেপি সরকার৷ এদিকে আবার কোন কোন মহিলারা এই অন্নপূর্ণা যোজনায় বিবেচিত হবেন না, তাও এদিন এবার নির্দিষ্ট ভাবে আরও একবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

We’re now on Telegram- Click to join

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যেসব মহিলারা প্রতি মাসে ১০ হাজার টাকারও বেশি উপার্জন করেন, তাঁরা আবেদন করলেও পাবেন না৷ অন্নপূর্ণা প্রকল্পের ৩০০০ টাকা।

We’re now on WhatsApp- Click to join

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘যেসব মহিলা নিজেই ১০ হাজার টাকার বেশি রোজগার করেন, তাঁকে প্রাথমিকভাবে এই বিবেচনার মধ্যে আনা হয়নি। এটি একটি নারীদের অর্থনৈতিক স্বশক্তিকরণের জন্য বিশেষ প্রকল্প৷ যিনি নিজেই সরাসরি ১০ হাজার টাকার বেশি উপার্জন করে থাকেন, তাঁকে আর বিবেচনা করা হবে না৷’

কাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়?

মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে জানিয়েছেন, আগের নিয়ম শিথিল করে এবার নয়া নিয়ম কার্যকর হবে এই অন্নপূর্ণা যোজনার উপভোক্তা বাছাইয়ের সময় আরও বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে এবার রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যাঁরা দিব্যাঙ্গ ভাতা পান তাঁরাও পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা। এছাড়াও পিএম কিষাণ সম্মান নিধির টাকা পেলেও মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা।

যাঁদের গ্রামীণ এলাকায় তিনটি ঘর বিশিষ্ট বাড়িও আছে, তাঁদেরকেও দেওয়া হবে এই অন্নপূর্ণা যোজনায় ছাড় বলেই এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এছাড়া জেলার, যেমন কলকাতা, হাওড়া সহ যেসব পৌর এলাকাগুলিতে ৫০ ডেসিমেলের বেশি জমি যাঁদের রয়েছে, সেই পরিবারের মহিলারাও বিবেচিত হবেন এই অন্নপূর্ণা যোজনায় জন্য বলেই সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Read More- অন্নপূর্ণা যোজনার ‘ভেরিফিকেশন’ নিয়ে এবার বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর! কবে টাকা পাবেন? বিশদ জানালেন শুভেন্দু অধিকারী

এদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন যে, ‘অগাস্ট মাসের ১৭ তারিখ থেকেই এ মাসের টাকা পাঠানো শুরু হবে৷ ভেরিফিকেশন যাঁদের শেষ যাচ্ছে প্রতি মাসের তাদের দ্বিতীয় সপ্তাহ থেকে এই টাকা ঢুকবে৷ যারা বলছিলেন যে ১ তারিখ থেকে টাকা কেন ঢুকছে না তারা পরাজয় দেখতে চেয়েছিলেন আমাদের, ভোট দেয়নি আমাদের৷ কিন্তু টাকা নয়ছয় করতে আমরা দেব না৷

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button