Bangla News

Mamata Banerjee: হালিশহরের পর এবার শ্যামবাজারে, ফের মমতাকে দেখে ‘চোর চোর’ স্লোগান

গতকাল ক্ষুদিরাম বসুর ছবি হাতে নিয়েই কলকাতার শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে পৌঁছন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: এবার মমতাকে খাস কলকাতায় শুনতে হল সেই ‘চোর চোর’ স্লোগান

হাইলাইটস:

  • নেতাজির মূর্তিতে মালা দিয়ে মমতার শ্রদ্ধা জানানোর পরই আচমকা স্লোগান ওঠে
  • এই স্লোগান দেওয়ার কথা কয়েকজন ব্যক্তিও তা স্বীকারও করেন
  • বিজেপি কর্মীরাই এই ঘটনার অভিযুক্ত, দাবি কালীঘাট-শিবিরের কর্মীদের

Mamata Banerjee: এর আগে হালিশহরে গিয়ে আক্রমণের মুখে পড়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের ফল প্রকাশের পরই কলকাতার বাইরে ছিল তাঁর প্রথম কর্মসূচি। আর এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এই একই স্লোগান শুনতে হল খাস কলকাতায়। নেতাজির মূর্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় মালা দেওয়ার পরই, আচমকা ভিড়ের মধ্যে থেকেই ওঠে ‘চোর-চোর’ স্লোগান।

We’re now on Telegram- Click to join

গতকাল ক্ষুদিরাম বসুর ছবি হাতে নিয়েই কলকাতার শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে পৌঁছন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানিয়ে মমতা বলেন, “আমরা এই সংগ্রামীদের কোনোদিনই ভুলব না।” মহাত্মা গান্ধী থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মাতঙ্গিনী হাজরার প্রতি শ্রদ্ধা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা কোনও দেখানোর জন্য অনুষ্ঠান করি না। হৃদয় দিয়ে ভাবি আমরা।”

We’re now on WhatsApp- Click to join

নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় মালা দেওয়ার পরই হঠাৎ শুরু হয় ‘চোর চোর’ স্লোগান। কালীঘাটপন্থী তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, বিজেপির কর্মীরাই ঘিরে ধরে এদিন বিক্ষোভ দেখায়। এরপরই গাড়িতে উঠে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও বিক্ষোভ চলতে থাকে।

এবং দেখা যায় যে, এক ব্যক্তি রাস্তায় বসে পড়ে চোর চোর স্লোগান দিচ্ছেন হাততালি দিয়ে দিয়ে। এবং যখন এক ব্যক্তিকে প্রশ্ন করা হয়, তিনি আবার এদিন অকপটে বলেন, “উনি যতক্ষণ মালা দিচ্ছিলেন, আমরা তো কিছু করিনি। তার অনেক পরে বলেছি। চোরকে তো চোরই বলতে হবে।” কালীঘাট শিবিরের দাবি যে, এই ভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে তৃণমূলকে।

Read More- CJP-র সমর্থনে এবার দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সোমবারই প্রতিবাদ-বিক্ষোভে যোগ দেবেন তৃণমূলনেত্রী

এই গত রবিবার দিন হালিশহরে তৃণমূল নেতার মৃততে তাঁকে দেখতে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িকে লক্ষ্য করে কাদা এবং জুতো ছোড়ার ওঠে অভিযোগ। মমতাকে লক্ষ্য করে আচমকা ওঠে চোর চোর স্লোগানও। সেই ইস্যুতেই এবার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনি বলেন যে, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার জন্য যথাযথ পুলিশ ব্যবস্থাপনা করেছিল। কিন্তু তিনি জনরোষের শিকার হয়েছেন।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button