Bangla News

Mamata Banerjee-CJP Protest: CJP-র সমর্থনে এবার দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সোমবারই প্রতিবাদ-বিক্ষোভে যোগ দেবেন তৃণমূলনেত্রী

বিগত কয়েকদিন ধরে নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে দিল্লিতে 'ককরোচ জনতা পার্টি'-র ডাকা 'সংসদ চলো' কর্মসূচিকে ঘিরেই উত্তপ্ত জাতীয় রাজনীতি।

Mamata Banerjee-CJP Protest: নিট ইস্যুতে এবার CJP-র পাশে দাঁড়ালেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কালীঘাটের তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

হাইলাইস:

  • দিল্লির আন্দোলন মঞ্চে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • ‘ককরোচ’-দের সমর্থনে দিল্লি যাচ্ছেন তৃণমূলনেত্রী
  • সোমবারই CJP-র কর্মসূচিতে যোগদানের সম্ভাবনা

Mamata Banerjee-CJP Protest: আগামী সোমবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির মঞ্চে এবার যোগ দিতে চলেছেন কালীঘাটের তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার CJP-র বিক্ষোভকে সমর্থন করছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১শে জুলাইয়ের শহিদ স্মরণের মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। সেইসঙ্গে এও বলেছেন যে, প্রয়োজন হলে তিনি CJP-র বিক্ষোভেও যাবেন। এরপর শুক্রবার জানা গিয়েছে, দিল্লিতে সিজেপির প্রতিবাদে যোগ দেবেন তিনি।

We’re now on WhatsApp- Click to join

বিগত কয়েকদিন ধরে নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’-র ডাকা ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরেই উত্তপ্ত জাতীয় রাজনীতি। আন্দোলনকারী পড়ুয়াদের উপর দিল্লি পুলিশের লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনার পরই কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর ২১শে জুলাইয়ের সভা থেকে তাঁর অবস্থান এবার আরও স্পষ্ট করে দিলেন তিনি।

We’re now on Telegram- Click to join

গত মঙ্গলবার পড়ুয়াদের উপর লাঠিচার্জ পুলিশের, ওয়াটার ক্যাননের প্রতিবাদে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন অবধি একটি প্রতিবাদ মিছিল করে কংগ্রেস। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং পবন খেরা সহ আরও বেশ কিছুজন শীর্ষ নেতা অংশগ্রহণ করেছিলেন। এবার যন্তর মন্তরের প্রতিবাদে যোগ দিতে দিল্লি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল প্রায় ১ ঘণ্টা ধরে চলেছে CJP ও কেন্দ্র সরকারের বৈঠক। এই বৈঠকে দিল্লির কনস্টিটিউশন ক্লাবের ভিপি রুমে অনুষ্ঠিত কেন্দ্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং ড. জিতেন্দ্র সিং।

অন্যদিকে, CJP-র প্রতিনিধিত্ব করেন দলের আরও দুই নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। বৈঠক শেষে শিক্ষা ব্যবস্থা এবং প্রশ্নফাঁস রোধ সংক্রান্ত নিজেদের প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রীদের হাতে তুলে দেন CJP-র ওই দুই প্রতিনিধি।

Read More- ‘প্রশ্নফাঁস কোনও সাধারণ বিষয় নয়’, আজ মন্ত্রিসভার বৈঠকে কড়া পদক্ষেপের ঘোষণার ইঙ্গিত প্রধানমন্ত্রীর!

প্রসঙ্গত, ইতিমধ্যেই এই ঘটনায় সমাজকর্মী সোনম ওয়াংচুক টানা ২৬ দিনের অনশন এবার ভেঙেছেন। তাঁর সংযোজন, ‘দীর্ঘ আলোচনার পর আর দেশে সম্ভাব্য অশান্তির আশঙ্কার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বৃহস্পতিবার মধ্যরাতে হরিয়ানার গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও ড. জিতেন্দ্র সিংয়ের সামনেই অনশন ভাঙেন তিনি। এবাব সেই সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলিও।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button