Dev on CPJ Protest: দিল্লির যন্তর মন্তরে নিট ইস্যুতে এবার মুখ খুললেন মেগাস্টার! কেন্দ্রীয় সরকারকে বিশেষ আর্জি দেবের
তৃণমূল ছেড়ে ইতিমধ্যেই এনসিপিআই-তে যোগ দিয়েছেন দেব। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ বার্তা প্রকাশ করে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন দেব।
Dev on CPJ Protest: যন্তর-মন্তরে CJP-র প্রতিবাদ নিয়ে অবশেষে এক বিশেষ বার্তা শেয়ার করলেন মেগাস্টার দেব
হাইলাইটস:
- নিট ইস্যু নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেতা দেব
- এই আন্দোলনে পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দেবের
- কেন্দ্রকে আলোচনার বার্তা ও শান্তির আহ্বান দেবের
Dev on CPJ Protest: দিল্লির যন্তর মন্তরে নিট পরীক্ষার দুর্নীতি নিয়ে তরুণ ছাত্রসমাজের লাগাতার অনশন এবং আন্দোলন যখন উত্তপ্ত রূপ নেয়, ঠিক তখনই এবার নিজের নীরবতা ভেঙেছেন মেগাস্টার দেব।
We’re now on Telegram- Click to join
তৃণমূল ছেড়ে ইতিমধ্যেই এনসিপিআই-তে যোগ দিয়েছেন দেব। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ বার্তা প্রকাশ করে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন দেব। এর পাশাপাশি কেন্দ্র সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরম সহানুভূতি ও সম্মানের সাথে তাঁদের দাবি শোনার জন্য বিশেষ আর্জিও জানিয়েছেন অভিনেতা।
We’re now on WhatsApp- Click to join
প্রতিবাদের অধিকার এবং পড়ুয়াদের আন্দোলনের গুরুত্ব তুলে ধরে এদিন দেব তাঁর বার্তায় স্পষ্ট জানিয়েছেন যে, ‘বিগত কিছুদিন ধরেই আমি আমাদের দেশের হাজার হাজার তরুণ পড়ুয়ার সেই আওয়াজকে খুব কাছ থেকেই পর্যবেক্ষণ করছি, নিজেদের দাবি জানানোর যাঁরা আশায় রাজপথে নেমে এসেছেন। পড়ুয়ারাই আমাদের দেশের ভবিষ্যৎ। যখন তরুণ প্রজন্ম একসাথে তাঁদের উদ্বেগ প্রকাশ করতে বাধ্য হয়, তাঁদের সেই কণ্ঠস্বর তখন আন্তরিকতা, সহানুভূতি ও মর্যাদার সাথে শোনার যোগ্য।’
— Dev (@idevadhikari) July 24, 2026
এই আন্দোলনের জটিলতা কাটাতে কেন্দ্রীয় সরকার এবং প্রশাসনকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘ভারত সরকার ও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ যাতে অবিলম্বে তাঁরা পড়ুয়াদের সাথে এই নিয়ে আলোচনায় বসেন, তাঁদের অভাব ও অভিযোগ এবং ক্ষোভ শুনুন আর সময়মতো একটি গঠনমূলক সমাধানের দিকে যান।’ অন্যদিকে, আন্দোলনরত সকল পক্ষকেই এদিন সংযম, পারস্পরিক সম্মান এবং শান্তি বজায় রাখার জন্য ব্যাকুল আবেদন জানিয়েছেন দেব।
Read More- ‘এই ঘটনাকে কোনও রাজনৈতিক ইস্যু বানিয়ে ফায়দা তোলার নয়’, নিট আন্দোলনের সমর্থনে এবার এগিয়ে এলেন জিৎ
এদিন নিজের বার্তার শেষে দেব লেখেন, ‘ভারতের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তরুণ মনের শক্তি। বিভাজনকে গভীর না করে, বরং ইতিবাচক পরিবর্তন আনে এমনই অর্থবহ কথোপকথন এবং সংলাপকে উৎসাহিত করার মাধ্যমেই আসুন আমরা আমাদের তরুণ প্রজন্মের পাশে দাঁড়াই।’ তরুণ প্রজন্মদের ন্যায়বিচার এবং শান্তির বার্তা দেওয়ায় নেটিজেনদের প্রশংসাও কুড়াচ্ছেন দেব।
এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







