EntertainmentBangla News

Jeet on CJP Protest: ‘এই ঘটনাকে কোনও রাজনৈতিক ইস্যু বানিয়ে ফায়দা তোলার নয়’, নিট আন্দোলনের সমর্থনে এবার এগিয়ে এলেন জিৎ

সিজেপির-এর বিক্ষোভকে রাজনৈতিক ইস্যু বানানো একেবারেই উচিত নয় বলেই মনে করছেন জিৎ। এই পরিপ্রেক্ষিতেই এবার জিতের সংযোজন, 'শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমকে বিফলে যেতে দেওয়া একেবারেই উচিত নয়।

Jeet on CJP Protest: নিট ইস্যুতে এদিন সমাজ মাধ্যমে বড় বার্তা শেয়ার করে কাকে বিঁধলেন টলিউডের ‘বস’ জিৎ?

হাইলাইটস:

  • পড়ুয়াদের সমর্থনে সমাজমাধ্যমে পোস্ট জিতের
  • নিট ইস্যুতে অবশেষে মুখ খুললেন টলিউডের ‘বস’
  • এদিন এ প্রসঙ্গে কি বলেছেন অভিনেতা? জানুন

Jeet on CJP Protest: নিট ইস্যুতে বিক্ষোভের জেরে উত্তপ্ত গোটা দেশ জুড়ে। তরুণ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করাই এবার একমাত্র লক্ষ্য। নিট নিয়ে ছাত্রসমাজের যথাযথ বিচারের দাবিতেই অনশনে বসে ছিলেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। গত সোমবার সিজেপির ‘সংসদ অভিযান’কে ঘিরে বিক্ষোভ কার্যত কুরুক্ষেত্রে পরিণত হয় দিল্লি। মঙ্গলবারও ফের উত্তাল হয়েছিল রাজধানী চত্বর। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে সিজেপিকে সমর্থন জানিয়ে ধরনায় বসতে আটক হয়েছিলেন কংগ্রেসের রাহুল গান্ধী, অখিলেশ যাদব ও প্রিয়াঙ্কা গান্ধী। পড়ুয়াদের বিক্ষোভকে রাজনৈতিক ইস্যু বানানোয় ক্ষুব্ধ হয়েছেন সোনমের স্ত্রী। এবার পড়ুয়াদের সুরেই সুর মিলিয়ে পড়ুয়াদের সমর্থনেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট টলিউডের জিতের।

We’re now on WhatsApp- Click to join

সিজেপির-এর বিক্ষোভকে রাজনৈতিক ইস্যু বানানো একেবারেই উচিত নয় বলেই মনে করছেন জিৎ। এই পরিপ্রেক্ষিতেই এবার জিতের সংযোজন, ‘শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমকে বিফলে যেতে দেওয়া একেবারেই উচিত নয়। যোগ্য দাবিদার স্বচ্ছ বিচারের। প্রত্যেককে দায়িত্ববান হতে হবে এই মুহূর্তে। এই ঘটনাকে কোনও রাজনৈতিক ইস্যু বানিয়ে ফায়দা তোলার সময় নয় রাজনীতিতে।’

We’re now on Telegram- Click to join

প্রত্যেক পড়ুয়ার জন্যই ন্যায্য বিচারের দাবি করেছেন জিৎ। কেন বিফলে গেল শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম? যুবসমাজ সেই প্রশ্নেরই যথাযথ উত্তরের দাবিদার বলেও মনে করেছেন জিৎ। এদিকে, বাংলায় বিজেপি সরকারের শপথ গ্রহণের মঞ্চে দেখা মিলেছিল জিতের। পদ্মশিবিরের সাথে জিতের সরাসরি সম্পর্ক নিয়ে চর্চা হলেও অবশ্য এই জল্পনা নস্যাৎ করে দেন জিৎ।

‘সিজেপি’র বিক্ষোভে আগেই সরব হয়েছিল টলিউড দুনিয়ার একাংশ। সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলার পাশাপাশি নিট কেলেঙ্কারির কারণও ব্যাখ্যা করা উচিত বলেও এবার সরব হয়েছিল সিনেপাড়া। খানিক দেরি হলেও একই সুরে এবার কথা বলেছেন ‘বিপ্লবী’ জিৎ। তাঁর সংযোজন, ‘নিট কেবলমাত্র একটি পরীক্ষা নয়। এর সাথে জড়িয়ে রয়েছে প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার বিশেষ স্বপ্ন ও পরিবারের আশা।’

Read More- এখন নাকি বাংলায় কিছু বললেই হাজত বাস? তা হাজতে আর জায়গা আছে?’, ক্রমাগত কটাক্ষে মেজাজ হারালেন অরিজিৎ সিং

ছাত্র আন্দোলনের সমর্থনেই জিতের মন্তব্য, ‘প্রত্যেক শিক্ষার্থীর সাথে ন্যায্য বিচার হওয়া উচিত। সেই সাথে এটাও নিশ্চিত করা উচিত যে ভবিষ্যতে যেন এধরনের ঘটনার আর পুনর্বৃতি না ঘটে। আমাদের দেশের ছাত্রসমাজ এই অনভিপ্রেত ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে তা জানার তাঁদের পূর্ণ অধিকার রয়েছে।’ অন্যদিকে, ইতিমধ্যে জানা গিয়েছে যে, গতকাল মধ্যরাতে কিছু শর্ত মাফিক দীর্ঘ ২৬ দিনের অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনম। এরপরও বড় বার্তা সিজেপির।

এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button