Taslima Nasrin on Bangladesh: বাংলাদেশে অভিন্ন দেওয়ানি বিধি চাইলেন তসলিমা নাসরিন, সেই সঙ্গে মুখোশ খুললেন ইউনূসের
এদিন সরাসরি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তসলিমা নাসরিন বলেছেন, “৪০ বছর ধরে লড়াই করছি অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এই আইন আনা খুবই জরুরি।
Taslima Nasrin on Bangladesh: বাংলাদেশে অভিন্ন দেওয়ানি বিধির দাবি জানিয়ে ইউনূসের পর্দাফাঁস করলেন তসলিমা
হাইলাইটস:
- বাংলাদেশ প্রসঙ্গে এবার মুখ খুললেন তসলিমা নাসরিন
- অভিন্ন দেওয়ানি বিধি দরকার বলে জানালেন তসলিমা
- এদিনই ইউনূসেরও মুখোশ খুলেছেন তসলিমা নাসরিন
Taslima Nasrin on Bangladesh: আজ প্রায় ১৯ বছর পর ফের কলকাতায় এলেন তসলিমা নাসরিন। এই শহর হাসিমুখে স্বাগত জানিয়েছে তাঁকে। এই শহরই একদিন ছাড়তে হয়েছিল। এই শহরেই এবার ফিরে ফের আরও একবার বাক স্বাধীনতার কথা বলেছেন তসলিমা। তবে কেবল বাক স্বাধীনতাই নয়, অভিন্ন দেওয়ানি বিধি থেকে শুরু করে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক, একাধিক বিষয়েই এদিন নিজের মতামত রাখলেন লেখিকা তসলিমা। এ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি আনার উদ্যোগের কথা শুনে তিনি বললেন অভিন্ন দেওয়ানি বিধি দরকার বাংলাদেশেও।
We’re now on Telegram- Click to join
কী দাবি তসলিমা নাসরিনের?
এদিন সরাসরি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তসলিমা নাসরিন বলেছেন, “৪০ বছর ধরে লড়াই করছি অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এই আইন আনা খুবই জরুরি। নারীদের বঞ্চনা এবং বৈষম্যের শিকার। তাদের সমান অধিকার দিতেই দরকার এই অভিন্ন দেওয়ানি বিধির।”
We’re now on WhatsApp- Click to join
এদিন তসলিমা নাসরিন আরও বলেন, “সভ্যতার প্রথম শব্দ হল সমানাধিকার। মুসলিম মেয়েরা এখানে বৈষম্যের শিকার হচ্ছে। হিন্দু মেয়েদের কোনও অধিকার নেই বাংলাদেশে। ওখানে পিতার সম্পত্তির অধিকারী হতে পারে না হিন্দু মেয়েরা। বহু বিবাহ করতে পারে হিন্দু পুরুষরা। হিন্দু অ্যাক্ট ১৯৫৬ আছে ভারতে, তবে বাংলাদেশে তা নেই। মুসলিম মেয়েরা বাংলাদেশে বৈষম্যের শিকার। এবং হিন্দু মেয়েদের স্বাধীনতা ও অধিকার পেতে হলে তবে দরকার এই অভিন্ন দেওয়ানি বিধির।”
১৯ বছর আগে কলকাতা থেকে তসলিমার হঠাৎ নির্বাসনের সময়ে আমায় সবথেকে বেশি ভাবিয়েছিল, যন্ত্রণা দিয়েছিল মিনুর সঙ্গে তার মায়ের বিচ্ছেদ । এর কয়েকমাস আগেই আমার জীবনে আসে ভুজিয়া । ভুজিকে ঘিরেই আমার জীবন তখন শেপ নিতে শুরু করেছে । মৌলবাদ বাকস্বাধীনতা প্রশাসন সরকার সব ছাপিয়ে আমায়… pic.twitter.com/GtC9nzrQzm
— Moupia Nandy (@MoupiaNandy) August 2, 2026
“মুসলিম মেয়েরা বাংলাদেশে নির্যাতনের শিকার, এবং বৈষম্যের শিকার হিন্দুরা। বর্তমান সময়ে খুব একটা তবে পার্থক্য নেই, আগেও হিন্দুরা অত্যাচারিত হয়েছে, আর এখনও হচ্ছে। শেখ হাসিনার সময়ে যে হয়নি তা কিন্তু নয়, তবে শেখ হাসিনার থেকে মহম্মদ ইউনূসের সময় আরও বেশি অত্যাচারিত হয়েছে।
Read More- ২০ বছরের ‘নির্বাসন’ শেষ! কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, রবীন্দ্র সদনে আয়োজিত হয়েছে অনুষ্ঠান
এছাড়া তৈরি হয়েছে হিন্দু বিদ্বেষী মানসিকতা, বিদ্বেষ শেখানো হচ্ছে মাদ্রাজায়। তবে এর জন্য দরকার শিক্ষা, দরকার সবার নাগরিক অধিকার থাকাও, সরকারের পক্ষ থেকে যদি শিক্ষা দেওয়া হত, তাহলে হয়তো আর এমনটা হত না।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







