Bangla News

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির ৩০০০ টাকা কবে ঢুকবে ব্যাঙ্কে? রইল লেটেস্ট আপডেট

অন্নপূর্ণা যোজনার এই অগাস্ট মাসের টাকা কবে ঢুকবে তা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। যাঁরা ১লা অগাস্ট টাকা পাননি তাঁদের মধ্যে উত্তেজনার পারদ পৌঁছেছে চরমে, তাঁরা আদৌ পাবে তো টাকা?

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আগস্ট-এর কিস্তির প্রাপ্য টাকা কবে জমা হবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে?

হাইলাইটস:

  • অন্নপূর্ণা দু মাস পেলেও অনেকেই এখনও তৃতীয় কিস্তির টাকা পাননি
  • এই মাসের প্রাপ্য টাকার নির্দিষ্ট দিন সম্পর্কে জানতে চাইছেন অনেকেই
  • কবে ঢুকবে ব্যাঙ্কে টাকা? জেনে নিন এই সংক্রান্ত লেটেস্ট আপডেট

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীরা জুন, জুলাইয়ের পর এবার অপেক্ষা এই মাসের পেমেন্টের। এ ক্ষেত্রে অনেকেই টাকা জমা হওয়ার সম্ভাব্য তারিখ এবং পেমেন্ট না পাওয়ার সম্ভাব্য কারণগুলো জানতে আগ্রহী থাকলে পুরো প্রতিবেদনটি পড়ুন।

We’re now on Telegram- Click to join

এই মাসে সুবিধাভোগীদের কবে দেওয়া হবে টাকা?

অন্নপূর্ণা যোজনার এই অগাস্ট মাসের টাকা কবে ঢুকবে তা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। যাঁরা ১লা অগাস্ট টাকা পাননি তাঁদের মধ্যে উত্তেজনার পারদ পৌঁছেছে চরমে, তাঁরা আদৌ পাবে তো টাকা? সূত্রের খবর, সুবিধাভোগীদের এ মাসের প্রাপ্য টাকা এই মাসেরই প্রথম সপ্তাহের মধ্যেই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে জমা হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।

We’re now on WhatsApp- Click to join

পেমেন্ট না পাওয়ার সম্ভাব্য কারণগুলো কী কী—

  • DBT সক্রিয় নাও হতে পারে

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটির সঙ্গে আধার নম্বরের লিঙ্ক না থাকলে বা DBT সক্রিয় না থাকলে পেমেন্ট না পাওয়ার সম্ভাবনা থেকেই যায়।

  • আবেদনপত্রে ভুল নাম

আবেদনপত্রে থাকা নামটি আপনার আধার কার্ড কিংবা ব্যাঙ্ক পাসবুকের নামের সাথে নাও মিললে রয়েছে না পাওয়ার সম্ভাবনা।

  • যাচাই প্রক্রিয়া অসম্পূর্ণ

কর্তৃপক্ষ আপনার আবেদনপত্র ও সহায়ক নথিপত্র বাড়ি গিয়ে যাচাই সম্পন্ন না করা অবধি পেমেন্ট পাবেন না।

  • সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে বিভ্রান্তি

আপনার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে, কোনটিতে DBT আছে তা স্পষ্ট না হলে বা আবেদনপত্রে উল্লিখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সক্রিয় না হলে পেমেন্ট না পাওয়ার সম্ভাবনা বেশি।

  • সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য নিয়মাবলী

আবেদনকারী কিংবা পরিবারের কোনও সদস্য যদি স্থায়ী সরকারি কর্মচারী বা সরকারি পেনশনভোগী হন তাহলে পেমেন্ট না পাওয়ার সম্ভাবনা।

Read More- আজ বাংলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে অন্নপূর্ণার ৩য় কিস্তির টাকা, এরই মাঝে এই যোজনার সব প্রশ্নের উত্তর জানুন এক ক্লিকেই

  • আয়করদাতাদের জন্য নিয়মাবলী

আবেদনকারী অথবা পরিবারের কোনও সদস্য কিন্তু আয়করদাতা হতে পারবেন না। যদি আয়কর দেন, তবে এই সুবিধা পাওয়ার যোগ্য সে হবেন না।

  • একই মোবাইল নম্বরে একাধিক আবেদনকারী

একই মোবাইল নম্বর পরিবারের একাধিক সদস্যের ব্যবহার করলে পেমেন্ট না পাওয়ার সম্ভাবনা।

  • জাল জাতিগত শংসাপত্র

জাল জাতিগত শংসাপত্র (এসসি/এসটি) অথবা জাল প্রতিবন্ধী শংসাপত্র জমা দিলে আবেদনপত্র বাতিল হতে পারে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button