Bangla News

Annapurna Yojana: আজ বাংলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে অন্নপূর্ণার ৩য় কিস্তির টাকা, এরই মাঝে এই যোজনার সব প্রশ্নের উত্তর জানুন এক ক্লিকেই

একাধিক কারণে আবেদন বাতিল হতে পারে। কারণ সরকার এ বিষয়ে অত্যন্ত সতর্কতা নিচ্ছে। তাই ভুল তথ্য দিলেই আবেদন বাতিল হতে পারে। এছাড়া নথিতে অসঙ্গতি, আধার ও ব্যাঙ্কের তথ্য সামঞ্জস্যপূর্ণ না হলে, এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার সব প্রশ্নের উত্তর এই প্রতিবেদনে আজই জেনে নিন সহজ ভাষায় মাত্র ১ মিনিটেই

হাইলাইটস:

  • আজই অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা ট্রান্সফারের কথা
  • কীভাবে চেক করবেন স্ট্যাটাস এবং কীভাবে অভিযোগ জানাবেন?
  • এই সব প্রশ্নের উত্তর জানুন জলের মতো একেবারে সহজ ভাষায়

Annapurna Yojana: আজই প্রায় দুই কোটি মহিলার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা। অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা ট্রান্সফারের আগেই জেনে নিন জলের মতো সহজ ভাষায় সব প্রশ্নের উত্তর এবং জরুরি কিছু তথ্য।

We’re now on Telegram- Click to join

এই প্রকল্পের সুবিধা কারা পাবেন না?

একাধিক কারণে আবেদন বাতিল হতে পারে। কারণ সরকার এ বিষয়ে অত্যন্ত সতর্কতা নিচ্ছে। তাই ভুল তথ্য দিলেই আবেদন বাতিল হতে পারে। এছাড়া নথিতে অসঙ্গতি, আধার ও ব্যাঙ্কের তথ্য সামঞ্জস্যপূর্ণ না হলে, এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।

We’re now on WhatsApp- Click to join

আবেদনের স্ট্যাটাস কীভাবে দেখবেন?

আবেদন জমা দেওয়ার পরই নির্দিষ্ট পোর্টালে বা সরকারি ব্যবস্থার মাধ্যমে স্ট্যাটাস দেখা যাবে। সাধারণত আবেদন নম্বর এবং মোবাইল নম্বর ব্যবহার করে আবেদন কোন পর্যায়ে রয়েছে তা জানা সম্ভব। অনেক ক্ষেত্রে স্ট্যাটাসে ‘Pending’ বা ‘Under Verification’ কিংবা ‘Approved’ এবং ‘Rejected’ বা ‘Payment Initiated’ লেখা দেখা যাচ্ছে। প্রতিটি স্ট্যাটাসের আলাদা আলাদা অর্থ রয়েছে এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা উচিত।

আপনার স্ট্যাটাসে যদি ‘Pending’ কিংবা ‘Under Verification’ দেখায় তাহলে কী করবেন?

ওয়েব পোর্টালে স্ট্যাটাসে ‘Pending’ বা ‘Under Verification’ এর অর্থ এই নয় যে আপনার আবেদন বাতিল হয়ে গিয়েছে। সাধারণত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনপত্র এবং নথি যাচাই করার সময় এই স্ট্যাটাস দেখা যায়। সব তথ্য ঠিক ঠাক থাকলে পরবর্তী ধাপেই হয়তো আপনার আবেদন স্বীকৃত হয়ে যেতে পারে।

হেল্পলাইন নম্বর এবং অভিযোগ কোথায় জানাবেন?

এই প্রকল্পের অধীনে নানান সমস্যার ক্ষেত্রে নির্ধারিত WhatsApp এবং হেল্পলাইন নম্বর 82820 82820-এ সোমবার-শনিবার এবং সকাল ৯টা-সন্ধ্যা ৬টা অবধি যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন।

Read More- কাউন্টডাউন শেষ, আজই রাজ্যের ১ কোটি ২০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার ৩০০০ টাকা

সমস্যার সমাধান কিভাবে করবেন?

আবেদন বাতিল কিংবা দীর্ঘদিন স্ট্যাটাস পরিবর্তন না হওয়া, বা নথি সংক্রান্ত কোনওরকম সমস্যা হলে প্রথমে সংশ্লিষ্ট ব্লক অফিস, পুরসভা কিংবা প্রকল্প বাস্তবায়নকারী সরকারি দপ্তরের সাথে যোগাযোগ করুন। প্রয়োজন হলে জেলার সংশ্লিষ্ট অফিসেও অভিযোগ জানালে আপনি আপনার সমস্যার সমাধান পেতে পারেন।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button