Bangla News

Free Bus-Pink Card for Women: সব মহিলার জন্য আর কি তবে সরকারি বাসে ফ্রি যাতায়াত নয়? আজ থেকেই চালু পিঙ্ক কার্ড

তবে সকলেই যে ফ্রি-তে বাসে চড়বেন বা চড়তে চাইছেন, তা নয়। অনেক মহিলারা দেখা যাচ্ছে যে তাঁরা ভাড়া দেওয়ার জন্য নিজেদের বক্তব্য রাখছেন। তাদের বক্তব্য যে, নিজেদের ভাড়া দিতে তাঁরা সক্ষম।

Free Bus-Pink Card for Women: কী এই পিঙ্ক কার্ড? কাদেরই বা দেওয়া হবে এই কার্ড? জেনে নিন বিস্তারিত

হাইলাইটস:

  • কিছুদিন আগেই সরকারি বাসে মহিলাদের ফ্রি-তে যাতায়াত চালু হয়েছে
  • তবে এবার আর সব মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি-তে যাতায়াত নয়
  • তাই রাজ্যে আজ থেকেই চালু হচ্ছে সরকারি বাসের জন্য এই পিঙ্ক কার্ড

Free Bus-Pink Card for Women: রাজ্যের সরকারি বাসে এবার মহিলাদের যাতায়াত আরও সহজ এবং সুবিধাজনক করতে আজ থেকেই চালু হওয়ার কথা রয়েছে বহু প্রতীক্ষিত ‘পিঙ্ক কার্ড’-এর। এই কার্ডের মাধ্যমে যোগ্য মহিলারা সরকারি বাসে নির্ধারিত নিয়ম অনুসারে বিনামূল্যে যাতায়াতের জন্য সুযোগ পাবেন। যাদের এই কার্ড থাকবে না, তারা আর ফ্রি-তে সরকারি বাস চড়তে পারবেন না।

We’re now on WhatsApp- Click to join

তবে সকলেই যে ফ্রি-তে বাসে চড়বেন বা চড়তে চাইছেন, তা নয়। অনেক মহিলারা দেখা যাচ্ছে যে তাঁরা ভাড়া দেওয়ার জন্য নিজেদের বক্তব্য রাখছেন। তাদের বক্তব্য যে, নিজেদের ভাড়া দিতে তাঁরা সক্ষম। যাদের একান্তই প্রয়োজন, তাদেরই একমাত্র বিনামূল্যে বাসে যাতায়াতের সুবিধা দেওয়া হোক।

We’re now on Telegram- Click to join

মহিলাদের এই অবস্থানকেই সাধুবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই যাদের প্রয়োজন, তারাই একমাত্র এই পিঙ্ক কার্ড পাবেন বলেই এদিন সাফ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যারা ভাড়া দিতে সক্ষম হবেন তাদেরকে এই কার্ড কিংবা এই সুবিধা দেওয়া হবে না, এও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকারের উদ্যোগ আজই চালু হওয়ার কথা এই পিঙ্ক কার্ড-এর। পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও এই পিঙ্ক কার্ড সম্পূর্ণ তৈরি হয়নি। তাই আজই যে এই পিঙ্ক কার্ড পুরোদমে চালু হবে কি না, তা এখনও অবধি স্পষ্ট নয় এ নিয়ে সংশয় তো একটা তৈরি হয়েছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ইতিমধ্যেই এই পিঙ্ক কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন, এমন বহু মহিলার হাতে একে একে পিঙ্ক কার্ড পৌঁছে গিয়েছে। আজ থেকেই এই কার্ডটি ব্যবহার করা যাবে সরকারি বাসে। তবে সকলের হাতে এই কার্ড পৌঁছতে আরও কিছুটা সময় লাগবে।

Read More- কথা রাখলেন মুখ্যমন্ত্রী, দিঘা থেকে দার্জিলিং, দুর্গাপুর, শিলিগুড়িতেও এবার থেকে মহিলাদের জন্য ‘ফ্রি’ বাসযাত্রা

বাসে ওঠার সময় এই কার্ড দেখালে মহিলা যাত্রীরা এই সুবিধা পাবেন। পরিবহন দফতরের আশা, এই নতুন ব্যবস্থা চালু হলে সরকারি বাসে মহিলা যাত্রীদের যাতায়াত আরও সহজ, স্বচ্ছ, দ্রুত এবং প্রযুক্তিনির্ভর হবে। এবং এই প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য পরিবহন নিগম, বাসকর্মী আর সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও জারি করা হয়েছে। রাজ্য সরকারের দাবি যে, রাজ্যের এই উদ্যোগ মহিলাদের দৈনন্দিন যাতায়াতকে আরও দ্রুত এবং সহজ করবে আর গণপরিবহনের প্রতিও তাঁদের আস্থা বাড়াবে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button