Bangla News

Free Bus Ride for Women: কথা রাখলেন মুখ্যমন্ত্রী, দিঘা থেকে দার্জিলিং, দুর্গাপুর, শিলিগুড়িতেও এবার থেকে মহিলাদের জন্য ‘ফ্রি’ বাসযাত্রা

কলকাতা-সহ একাধিক জেলায় আজ এই প্রকল্পের সূচনা ঘিরে মহিলাদের উন্মাদনা চরমে। সম্পূর্ণ বিনামূল্যে টিকিট দেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাজ্য সরকারের ঘোষণা মতোই কাজ চলছে।

Free Bus Ride for Women: সকাল থেকেই মহিলাদের মুখে চওড়া হাসি, রাজ্যের নয়া সিদ্ধান্তে এবার চারিদিকে খুশির আবহ!

হাইলাইটস:

  • আজ থেকেই সরকারী বাসে মহিলাদের ফ্রি ট্রাভেল!
  • ফ্রি বাসযাত্রার টিকিট বিতরণ ঘিরে উৎসাহ তুঙ্গে
  • রাজ্যের মহিলাদের জন্য শুরু সরকারের নয়া উদ্যোগ

Free Bus Ride for Women: আজ ১লা জুন। আজকের দিনেই রাজ্যে বিজেপি সরকারের একাধিক প্রকল্প গতি পাচ্ছে। আজ থেকেই সরকারি বাসে উঠলে মহিলাদের বিনামূল্যে পৌঁছতে পারবেন গন্তব্যে। তাই সকাল থেকেই বালিগঞ্জ বাস স্টপে মহিলাদের ভিড় উপচে পড়ছিল। বাসে ওঠার পরই মহিলা যাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিনামূল্যের টিকিট। সরকারের এহেন সিদ্ধান্তে বাসের মহিলা যাত্রীরা খুব খুশি। SBST, NBSTC, WBTC ডিপোতে ভিড় মহিলাদের, কাউন্টার থেকে বিনামূল্যের টিকিট সংগ্রহের পরই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সকলেই।

We’re now on WhatsApp- Click to join

কলকাতা-সহ একাধিক জেলায় আজ এই প্রকল্পের সূচনা ঘিরে মহিলাদের উন্মাদনা চরমে। সম্পূর্ণ বিনামূল্যে টিকিট দেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাজ্য সরকারের ঘোষণা মতোই কাজ চলছে। উৎসাহ উদ্দীপনার ছবি দেখা গিয়েছে পুরুলিয়া SBST (দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা) ডিপোতে। বাসের কাউন্টার থেকে মহিলারা ‘ফ্রি’ টিকিট পান, তারপরই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

We’re now on Telegram- Click to join

দুর্গাপুরের ছবিটাও এবার একইরকম। সেখানেও এই পরিষেবা পেয়ে খুশি মহিলারা। দুর্গাপুরে সিটি সেন্টার বাসস্ট্যান্ড থেকে মহিলারা বিনামূল্যে যাচ্ছেন বিষ্ণুপুর, দিঘা, কলকাতা। ঘোষণা মতনই এগোচ্ছে কাজ! শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসেও সকাল থেকেই ভিড় চোখে পড়ছে মহিলা যাত্রীদেরও। নতুন সরকারের উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন মহিলা যাত্রীরাও। প্রয়োজনীয় নথি জমা দিয়েই মহিলারা পেয়ে যাচ্ছেন ফ্রি টিকিট!

এদিকে পরিবহণ দফতর সূত্রে আরও জানা যাচ্ছে যে, কলকাতার সব গুরুত্বপূর্ণ সরকারি বাস টার্মিনাসে রাজ্য পরিবহণ নিগমের আধিকারিকদের সোমবার থেকেই বিশেষ নজরদারির দায়িত্ব থাকবেন। এর পাশাপাশি এই পরিষেবা সংক্রান্ত যে কোনও সমস্যা মোকাবিলার জন্য পর্যবেক্ষণ চালানো হবে কন্ট্রোল রুম থেকেও।

দূরপাল্লার বাসের জন্য প্রান্তিক বাসস্ট্যান্ড থেকেই মহিলা যাত্রীদের ‘জিরো ব্যালান্স টিকিট’ দেওয়া হবে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে স্বীকৃত ১২টি অনুমোদিত পরিচয়পত্রের মধ্যে যে কোনও একটি সাথে থাকলেই এই সুবিধা পাবেন মহিলারা। শহরাঞ্চলে স্বল্প দূরত্বের বাস পরিষেবার ক্ষেত্রেও এবার চালক আর কন্ডাক্টরদের দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণও।

Read More- কতদিনের মধ্যে ফর্ম জমা দিলে জুন মাসেই মিলবে অন্নপূর্ণা ভান্ডারের এই তিন হাজার টাকা?

পরিবহণ দফতর সূত্রে, যত সংখ্যক মহিলা যাত্রী বাসে যাতায়াত করবেন, সেই হিসাব অনুযায়ীই ভাড়ার অর্থ ভর্তুকি হিসেবে দেবে সরকার। এরই সঙ্গে এই প্রকল্প সফল ভাবে পরিচালনার জন্য নির্দিষ্ট উৎসাহ ভাতাও দেওয়া হবে বাসের কন্ডাক্টরদেরও। এর ফলে পরিষেবা চালুর প্রথম দিন থেকেই যাতে কোনওরকম বিভ্রান্তি বা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয়েও বেশ সতর্ক প্রশাসনও।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button