Dim Bhapa Recipe: ডিম ভাপা বানাতে চান? এই রেসিপিটি ট্রাই করে দেখুন, খুব কম উপকরণ দিয়ে বানাতে পারবেন
গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে হুগলির বিখ্যাত ইনফ্লুয়েন্সার সুদীপ্তা ঘোষ আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন ডিম ভাপা। এটি এমন একটি রেসিপি, যা গরম ভাতের সাথে দারুণ লাগবে। এই রেসিপিটি আপনি লাঞ্চের জন্য বানাতে পারেন।
Dim Bhapa Recipe: ডিম ভাপা এমন একটি রেসিপি যা খুব কম উপকরণ দিয়ে সহজেই বাড়িতে বানানো সম্ভব
হাইলাইটস:
- গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
- গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে হুগলির বিখ্যাত ইনফ্লুয়েন্সার সুদীপ্তা ঘোষ আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন ডিম ভাপা
- সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে
Dim Bhapa Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে হুগলির বিখ্যাত ইনফ্লুয়েন্সার সুদীপ্তা ঘোষ আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন ডিম ভাপা। এটি এমন একটি রেসিপি, যা গরম ভাতের সাথে দারুণ লাগবে। এই রেসিপিটি আপনি লাঞ্চের জন্য বানাতে পারেন। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –
We’re now on WhatsApp – Click to join
ডিম ভাপা তৈরির উপকরণগুলি হল:
• সেদ্ধ ডিম
• গণেশ মার্কা সর্ষের তেল
• কালো সর্ষে
• সাদা সর্ষে
• পোস্ত
• কাজুবাদাম
• কাঁচালঙ্কা
• হলুদ গুঁড়ো
• জিরে গুঁড়ো
• কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
• স্বাদ মতো নুন
• ফেটানো টক দই
• রসুন কুচি
• পেঁয়াজ কুচি

ডিম ভাপা তৈরির পদ্ধতি:
• প্রথমে ডিম ভালো করে সেদ্ধ করে নিলেন।
• তারপর মিক্সারে কালো সর্ষে, সাদা সর্ষে, কাজুবাদাম, পোস্ত এবং কাঁচালঙ্কা সবকিছু একসঙ্গে পেস্ট করে নিলেন।
• এরপর সেদ্ধ করা ডিমগুলিকে মাঝ বরাবর কেটে নিলেন।
• এবার কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে নুন ও হলুদ গুঁড়ো যোগ করে ডিমগুলি ভালো করে ভেজে তুলে নিলেন।
• তারপর ওই তেলেই রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলেন এবং হালকা করে ভেজে নিলেন।
• এরপর একটি টিফিন বক্সে ভাজা পেঁয়াজ, সর্ষে-পোস্তর পেস্ট, ফেটানো টক দই, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেন।
Read more:- অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো বানিয়ে ফেলুন পটল চিংড়ি, রইল সম্পূর্ণ রেসিপি
• এবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলি দিয়ে উপর থেকে গণেশ মার্কা সর্ষের তেল এবং কাঁচালঙ্কা দিয়ে টিফিন বক্স বন্ধ করে দিলেন।
• তারপর স্টিমে ভাপিয়ে নিতেই তৈরি হয়ে গেল ডিম ভাপা।
এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







