Kerala Assembly Election Results: কেরলও হাতছাড়া সিপিআই(এম)-র, ১০ বছর পর ক্ষমতায় আসছে কংগ্রেস, তবে দেশের রাজনীতি থেকে মুছে যাচ্ছে বামেরা?
কেরলের ১৪০ আসনের মধ্যে কংগ্রেস শাসিত ইউডিএফ ১০২টি আসনে জয়লাভ করে। বাম নেতৃত্বাধীন এলডিএফ ২৬টি এবং এবার কেরলে পদ্মও ফুটছে। ৩টি আসন জিতেছে বিজেপি। এবারের জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিল ইউডিএফ।
Kerala Assembly Election Results: রাজনীতির মানচিত্রে অধিকাংশ রাজ্য থেকেই মুছে গিয়েছে সিপিআই(এম)
হাইলাইটস:
- ১০ বছর পর কেরলের মসনদে বসতে চলেছে কংগ্রেস
- রাজনীতির মানচিত্রে বামেদের ভরাডুবি, তবে দেশের রাজনীতি থেকে মুছে যাচ্ছে বামেরা?
- কেরলের নতুন মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন?
Kerala Assembly Election Results: বাম দুর্গে ভয়াবহ ফাটল। কেরল বা কেরলমও হাতছাড়া হয়ে গেল সিপিআই(এম) নেতৃত্বাধীন এলডিএফের (LDF)। যার জায়গায় ক্ষমতায় এল কংগ্রেস শাসিত ইউডিএফ (Congress Led UDF)। ১০২ আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে ইউডিএফ।
We’re now on WhatsApp – Click to join
রাজনীতির মানচিত্রে অধিকাংশ রাজ্য থেকেই মুছে গিয়েছে সিপিআই(এম)। একমাত্র কেরলের ক্ষমতায় তাদের আসা-যাওয়া ছিল। তবে এবার এক্সিট পোলেই আভাস মিলেছিল যে কেরলে ফের সরকার পরিবর্তন হতে চলেছে। ভোটগণনা শুরু হতেই সেই চিত্রই উঠে এল। কেরলে হারের সঙ্গে সঙ্গে দেশের আর কোনও রাজ্যে ক্ষমতায় থাকল না বামেরা।
CPI(M) Polit Bureau statement on the Assembly Election Results #electionresult2026 pic.twitter.com/am6OxAEFo9
— CPI(M) Kerala (@CPIMKerala) May 4, 2026
কেরলের ১৪০ আসনের মধ্যে কংগ্রেস শাসিত ইউডিএফ ১০২টি আসনে জয়লাভ করে। বাম নেতৃত্বাধীন এলডিএফ ২৬টি এবং এবার কেরলে পদ্মও ফুটছে। ৩টি আসন জিতেছে বিজেপি। এবারের জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিল ইউডিএফ।
কংগ্রেস প্রার্থী চণ্ডি ওম্মান, যিনি কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম্মান চণ্ডির ছেলে, তিনি পুথুপল্লী আসন থেকে জিতে গিয়েছেন ৮৪ হাজার ৩১ ভোট পেয়ে। সিপিআই(এম)-র কেএম রাধাকৃষ্ণন ৩১ হাজার ১২৪ ভোট পেয়েছেন। অর্থাৎ ৫২ হাজার ৯০৭ ভোটে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী।
এর্নাকুলাম ও মালাপ্পুরমের মতো নিজেদের শক্ত ঘাঁটিগুলোতেও ঝড় তুলেছে ইউডিএফ। পাশাপাশি তিরুবনন্তপুরম, কোল্লাম, কোঝিকোড় এবং পালক্কাড়ের বেশ কয়েকটি আসনও এখন তাদের দখলে।
মুখ্যমন্ত্রী হবেন কে?
আগেই জল্পনা শোনা গিয়েছিল, কেরলে কংগ্রেস জয়ী হলে মুখ্যমন্ত্রী হতে পারেন শশী থারুর। গতকাল জয় নিশ্চিত হওয়ার পরে দলের হাইকম্যান্ডের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
Read more:- তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে বিজয় কাকে সমর্থন করবেন? টিভিকে-র সঙ্গে কারা জোট করবে – ডিএমকে নাকি এআইএডিএমকে?
কংগ্রেস সাংসদ শশী থারুর এ দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “একাধিক ফ্যাক্টর রয়েছে এই জয়ের পিছনে। এলডিএফের ১০ বছরে প্রতিষ্ঠান-বিরোধী বিষয়ও রয়েছে। কেরলের যুবকরা অন্য রাজ্য এবং বিদেশে চলে যাচ্ছেন, কারণ চাকরির কোনও সুযোগ নেই এখানে। আমরা যদি রাজ্যে বিনিয়োগ ফিরিয়ে আনতে পারি, সেটা ভালো হবে। মানুষের মনে স্বচ্ছ ধারণা ছিল যে তারা পরিবর্তন চান। তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে কী হল, তা বিশ্লেষণ করা দরকার।”
এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







