EntertainmentPolitics

TMC-West Bengal Election Result: বাংলায় তারকা খসল ঘাসফুলের! হেরে ভূত হলেন সোহম-সায়ন্তিকা-রাজ সহ হেভিওয়েট ঘাসফুল তারকারা

আরজি কর আবহেই সাধারণ মানুষের ক্ষোভ এবার আছড়ে পড়েছে ব্যালট বাক্সে। তৃণমূলের হেভিওয়েট তারকা প্রার্থীরা কেবল হারলেনই না, বরং তাঁদের হারের ব্যবধানও বুঝিয়ে দিল এবার ভোটারদের মোহভঙ্গ হয়েছে।

TMC-West Bengal Election Result: পদ্মঝড়ে দিশেহারা ঘাসফুল শিবির, নির্বাচনী লড়াইয়ে ধরাশায়ী তৃণমূলের তারকা প্রার্থীরা

 

হাইলাইটস:

  • তৃণমূল কংগ্রেসকে উড়িয়ে বাংলায় বইল প্রবল পদ্মঝড়
  • নির্বাচনী লড়াইয়ে ধরাশায়ী সায়ন্তিকা, সোহম, রাজ ও লাভলিরা
  • তৃণমূলের তারকা প্রার্থীদের ভরাডুবির আসল কারণ জানুন

TMC-West Bengal Election Result: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা গেল, বিনোদন দুনিয়ার গ্ল্যামার বা পরিবারের পরিচিতি দিয়ে আর বাংলার সাধারণ মানুষের ভোট জেতা সম্ভব নয়।

আরজি কর আবহেই সাধারণ মানুষের ক্ষোভ এবার আছড়ে পড়েছে ব্যালট বাক্সে। তৃণমূলের হেভিওয়েট তারকা প্রার্থীরা কেবল হারলেনই না, বরং তাঁদের হারের ব্যবধানও বুঝিয়ে দিল এবার ভোটারদের মোহভঙ্গ হয়েছে।

We’re now on WhatsApp- Click to join

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সজল ঘোষ

বরাহনগর কেন্দ্রে এবার জোরদার টক্কর ছিল। কিন্তু গণনার শেষে দেখা গেল পরাজিত হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সজল ঘোষের কাছে ১৬,৯৫৬ ভোটে পরাজিত হন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা উপনির্বাচনের জয় ধরে রাখতে ব্যর্থ এবারও ‘পরাজিত’ তকমা নিয়েই ময়দান ছাড়লেন।

We’re now on Telegram- Click to join

লাভলি মৈত্র-রূপা গঙ্গোপাধ্যায়

সোনারপুর দক্ষিণে এবার দুই অভিনেত্রীর লড়াইয়ে শেষ হাসি হাসলেন রূপা গঙ্গোপাধ্যায়। তিনি লাভলি মৈত্রকে ৩৫,৭৮২ ভোটে হারালেন। তাঁর এই বিপুল ব্যবধানের জয় প্রমাণ করল সোনারপুরের মানুষ এবার পরিবর্তনের পক্ষেই রায় দিয়েছেন।

শ্রেয়া পাণ্ডে-তাপস রায়

প্রয়াত সাধন পাণ্ডের গড়ে তাঁর মেয়ে শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু মানিকতলার মানুষ এবার আর আবেগ কিংবা পারিবারিক ঐতিহ্যের পথে হাঁটেননি। বিজেপির তাপস রায়ের কাছে ১৫,৬৪৪ ভোটে হারলেন শ্রেয়া পাণ্ডে। তাপস রায়ের এই জয় এবার বুঝিয়ে দিল উত্তর কলকাতার রাজনীতিতে তাঁর দখল এখনও অটুট।

অদিতি মুন্সী-তরুণজ্যোতি তিওয়ারি

রাজারহাট-গোপালপুরে বিজেপির তরুণজ্যোতি তিওয়ারির কাছে পরাস্ত হয়েছেন গায়িকা অদিতি মুন্সী।

Read More- ভোট গগণার দিন সকালেই দুঃসংবাদ দেবের বাড়িতে! আদরের পোষ্যকে হারালেন অভিনেতা-সাংসদ দেব

ব্যর্থ সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তীও 

একইভাবে নদিয়ার করিমপুর কেন্দ্রে ব্যর্থ সোহম চক্রবর্তীও। পরাজয় নিশ্চিত হতেই গণনাকেন্দ্র থেকে বেরিয়ে যান এই প্রার্থী। আর এদিকে রাজ চক্রবর্তীও এদিন ব্যারাকপুর কেন্দ্র থেকে হেরে গিয়েছেন।

টলিউড তারকাদের ম্যাজিক কি শেষ? 

একাধিক রাজনৈতিক মহলের মতে, দুর্নীতির অভিযোগ আর আমজনতার সুবিধা-অসুবিধা থেকে তারকা বিধায়কদের দূরত্বই এই হারের প্রধান কারণ। সাধারণ মানুষ এবার পার্ট টাইম রাজনীতিবিদের বদলে বেছে নিতে চেয়েছেন ২৪ ঘণ্টার জনপ্রতিনিধিদের।

এইরকম আরও রাজনৈতিক ও বিনোদনের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button