Entertainment

Actor Dev: ভোট গগণার দিন সকালেই দুঃসংবাদ দেবের বাড়িতে! আদরের পোষ্যকে হারালেন অভিনেতা-সাংসদ দেব

যাঁরা দেবকে চেনেন, বা জানেন যে দেব কতটা পশুপ্রেমী। তাঁর বাড়ির এই চারপেয়ে সদস্যটি কেবল তাঁর পোষ্য ছিল না, পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ ছিল। শুটিংয়ের ক্লান্তি হোক কিংবা রাজনীতির চাপ— বাড়িতে ফিরলেই লাকির অভ্যর্থনাই ছিল দেবের কাছে বড় তৃপ্তি।

Actor Dev: কার গলায় উঠবে জয়ের মালা সেই ব্যস্ত সমীকরণেই প্রিয়জনকে হারানোর শোকে ভেঙে পড়লেন অভিনেতা-সাংসদ দেব

হাইলাইটস:

  • ফল ঘোষণার সকালেই শোকে ভেঙে পড়লেন অভিনেতা-সাংসদ দেব
  • রাজনৈতিক জয়-পরাজয়ের লড়াইয়ের পাশে ছাপিয়ে এখন শুধুই এক শূন্যতা
  • চলে গেল দেবের অতি আদরের প্রিয় পোষ্য চারপেয়ে বন্ধু ‘লাকি’

Actor Dev: ভোটের ময়দানে দেবই যোদ্ধা, রাজনীতির লড়াইয়েও তাঁরই দাপট সর্বজনবিদিত। তবে ৪ঠা মে য়ের সকালে যখন গণনা শুরু হয়েছে, ঠিক তখনই দেবের ঘরে অন্ধকার করে চিরবিদায় নিল দেবের আদরের পোষ্য ‘লাকি’। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় এই দুঃসংবাদ ভাগ করে নিয়েছেন অভিনেতা-সাংসদ দেব। এক দশকেরও বেশি সময় ধরে দেবের ঘর আলো করে ছিল তাঁর আদরের পোষ্য লাকি।

We’re now on WhatsApp- Click to join

এদিন আবেগে ভাসলেন দেব

যাঁরা দেবকে চেনেন, বা জানেন যে দেব কতটা পশুপ্রেমী। তাঁর বাড়ির এই চারপেয়ে সদস্যটি কেবল তাঁর পোষ্য ছিল না, পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ ছিল। শুটিংয়ের ক্লান্তি হোক কিংবা রাজনীতির চাপ— বাড়িতে ফিরলেই লাকির অভ্যর্থনাই ছিল দেবের কাছে বড় তৃপ্তি। সেই আদরের বন্ধুকেই এবার হারিয়ে ফেললেন অভিনেতা। প্রিয় পোষ্যের উদ্দেশে তাঁর বিশেষ বার্তা— “আমার জীবনে ঘটা সেরা জিনিস তুমি। শান্তিতে থেকো ‘লাকি’। ফিরে এসো তাড়াতাড়ি।”

We’re now on Telegram- Click to join

লাকি এবং হ্যাপি, এই দুই পোষ্যই দেবের জান। হৃদয়ের একটি টুকরো হারিয়ে ভেঙে পড়লেন দেব। সমাজ মাধ্যমে প্রায়শই লাকির মিষ্টি মুহুর্ত তুলে ধরতেন অভিনেতা। কখনও ডগ শোতে লাকির জেতা অ্যাওয়ার্ড তো কখনও সেলফিতে ধরা দিতেন দু’জনে। আজ এই সবই স্মৃতি।

ভোটের সকালেই হল ছন্দপতন

ঘাটালে জয়ের হ্যাটট্রিক এবার হবে কি না, তা নিয়েই যখন ভক্ত-অনুরাগী থেকে রাজনৈতিক মহলে উত্তেজনা চরম, ঠিক তখনই দেবের এই ব্যক্তিগত ক্ষতি স্তব্ধ করে দিয়েছে প্রায় সকলকেই। পরাজয় কিংবা জয় এখন গৌণ, প্রিয় সঙ্গীকে হারানো শোক যে বড় সাফল্যের চেয়েও অনেক বেশি, তা দেবের শব্দগুলোই বলে দিচ্ছে।

Read More- চতুর্থবারের জন্য মমতা বন্দোপাধ্যায়ের সরকার গঠন নিয়ে আত্মবিশ্বাসী দেব-শুভশ্রী! মুখ্যমন্ত্রীকে তুলনা দেবী দুর্গার সঙ্গে

ভক্ত-অনুরাগীদের সমবেদনা

দেবের এহেন পোস্টে সাধারণ মানুষ থেকে টলিউডের সহকর্মীরাও সমবেদনা জানিয়েছেন। অনেকেই লিখেছেন যে, ‘পোষ্যদের হারানোর কষ্ট তা শব্দে বোঝানো যায় না।’ রাজনীতির এই লড়াইয়ের মাঝে দেবের এহেন মানবিক রূপ ও পোষ্যের প্রতি তাঁর টান আরও একবার দর্শক-ভক্তদের চোখে জল এনে দিয়েছে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button