Entertainmentনিৰ্বাচন

Dev-Subhashree on WB Election: চতুর্থবারের জন্য মমতা বন্দোপাধ্যায়ের সরকার গঠন নিয়ে আত্মবিশ্বাসী দেব-শুভশ্রী! মুখ্যমন্ত্রীকে তুলনা দেবী দুর্গার সঙ্গে

একদিকে যেমন এদিন দেবকে বলতে শোনা যায়, ‘ভোটে প্রত্যেকটা দল লড়াই করছে নিজের দলকে জেতানোর জন্য। তাঁদের সকলকেই শুভেচ্ছা। এটা গণতন্ত্রের বড় উৎসব।

Dev-Subhashree on WB Election: ভোট দিয়েই ভোটের ফলাফল নিয়ে আত্মবিশ্বাস ঝরে পড়ল দেব-শুভশ্রীর

হাইলাইটস:

  • এদিন ভোট দেওয়া পরই বিশেষ বার্তা দেব-শুভশ্রীর
  • ২৬-শের নির্বাচন নিয়ে নানা কথা ভাগ করে নেন তাঁরা
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করলেন মা দুর্গার তুলনা

Dev-Subhashree on WB Election: গতকাল ছিল রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এদিন সকাল থেকেই সাধারণ মানুষজনদের পাশাপাশি দেখাও মিলেছে তারকাদেরও। ব্যতিক্রম নন মেগাস্টার আর লেডি সুপারস্টার।

We’re now on WhatsApp- Click to join

একদিকে যেমন এদিন দেবকে বলতে শোনা যায়, ‘ভোটে প্রত্যেকটা দল লড়াই করছে নিজের দলকে জেতানোর জন্য। তাঁদের সকলকেই শুভেচ্ছা। এটা গণতন্ত্রের বড় উৎসব। আমি সকলকেই বলবো তাঁরা যেন সকলে তাঁদের এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। একটা ভালো সরকার যেন আমাদের ভোটের মাধ্যমে আমরা করতে পারি।’

We’re now on Telegram- Click to join

ভোটের হার বৃদ্ধি প্রসঙ্গেও এদিন দেব বলেন, ‘যত বেশি ভোট পড়বে ততই ভালো। সকলকে বোঝাতে হবে প্রত্যেকটা ভোটই গুরুত্বপূর্ণ। যেহেতু আমি আমার দলের হয়ে প্রচার করেছি, আমি চাইবো যে আমার দলই আবার সরকার গঠন করুক। এটা কোনও অন্যায় নয়, যে কোনও দলের কর্মীরাই যেভাবে চায়। আমিও আমার দলের জন্য ঠিক সেভাবেই চাইবো। আমি চাই যে চতুর্থবারের জন্য যেন মমতা বন্দোপাধ্যায়ই শপথ নেন। এটি আমার ইচ্ছে। এবার বাকিটা তো ৪ তারিখই আমরা জানতে পারবো।’

অন্যদিকে, তেমন সকাল-সকাল গিয়ে ভোট দিয়েছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ব্যারাকপুরের বিদায়ী বিধায়ক স্ত্রীকে পাশে নিয়েই এদিন ভোট দিয়েছেন। এদিকে ভোট দিয়েই ভোটের ফলাফল নিয়ে আত্মবিশ্বাস ঝরে পড়ল অভিনেত্রীর গলার সুরে। এমনকী এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দেবী দুর্গার’ সঙ্গেও তুলনা করলেন তিনি।

এদিন শুভশ্রীর সংযোজন, ‘একজনকেই চিনি, আর তিনি হচ্ছেন আমাদের ‘মা দুর্গা’। প্রতিবারই মা দুর্গার সাথে যেমন প্রচুর বাহিনী নিয়ে মহিষাসুর লড়াই করতে আসে, তাঁকে একাই দমন করে মা দুর্গা। এবারেও তাই করবে।’

স্ত্রীয়ের মুখে এমন কথা শুনে রাজও পাশ থেকে গর্বের সুরে বলে উঠলেন, ‘ব্যাস শেষ, খেলা খতম। শুভশ্রী বলে দিয়েছে, ‘মা দুর্গা’র সাথে লড়াই করতে এসেছে। ভোটটা তো এবারে পুজোর সময়ই করতে পারে, মহালয়ার দিন।’ আর বরের কথার রেশ টেনেই শুভশ্রী গঙ্গোপাধ্যায় বলে ওঠেন, ‘আসলে আমাদের এই বাংলায় দু-বার দুর্গাপুজো হয়।’

Read More- ‘মহিলা বলে কারওই অসম্মান করার অধিকার নেই’, মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে যৌনগন্ধী মিম দেখে ফুঁসলেন ইমন চক্রবর্তী

প্রসঙ্গত, এদিন দেব-শুভশ্রী-রাজ ছাড়াও কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, মিমি চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, নুসরত জাহান, যশ দাশগুপ্ত, ইমন চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, নুসরত জাহান, জিৎ, সৌরভ গঙ্গোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায়, কনীনিকা বন্দোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রচনা বন্দোপাধ্যায় সহ আরও বহু তারকারাও তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button