Bangla News

West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস! জারি কালবৈশাখীর সতর্কতা, ভোটগণনার দিন কেমন থাকবে আবহাওয়া?

দক্ষিণবঙ্গে কালবৈশাখী তাণ্ডব দেখাতে পারে বেশ কিছু জেলাতেই। দ্বিতীয় দফার নির্বাচনের দিনের মতোই সোমবারও ভোটগণনার দিন-দুপুরের পর থেকেই সম্ভাবনা বেশি থাকবে ঝড়বৃষ্টির।

West Bengal Weather Update: বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, সম্ভাবনা শিলাবৃষ্টিরও, রইল সোমবার অবধি আবহাওয়ার আপডেট

হাইলাইটস:

  • রাজ্য জুড়ে সম্ভাবনা মেঘলা আকাশ এবং ঝড়-বৃষ্টি
  • আগামী দু’দিন ঝড়-বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে
  • রবিবার থেকে ফের বাড়বে ঝড়-বৃষ্টির পরিমাণ

West Bengal Weather Update: আগামী ৬ই মে অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই ৭ই মে অবধি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ৪ঠা মে অবধি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সাথে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে।

We’re now on WhatsApp- Click to join

ভোট গণনার দিন অর্থাৎ ৪ঠা মে কেমন থাকবে আবহাওয়া?

দক্ষিণবঙ্গে কালবৈশাখী তাণ্ডব দেখাতে পারে বেশ কিছু জেলাতেই। দ্বিতীয় দফার নির্বাচনের দিনের মতোই সোমবারও ভোটগণনার দিন-দুপুরের পর থেকেই সম্ভাবনা বেশি থাকবে ঝড়বৃষ্টির।

হাওড়া, হুগলি, কলকাতা, দুই ২৪ পরগনা, বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান, এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের আর সব জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাসের সাথে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।

We’re now on Telegram- Click to join

এদিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দার্জিলিং থেকে মালদহ প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে প্রতি ঘণ্টা গতিবেগে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা। আগামী দু’দিন ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। রবিবার থেকে ফের বাড়তে পারে ঝড়বৃষ্টির পরিমাণ। সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। বুধবার অবধি চলবে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি।

আজ, শুক্রবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে প্রতি ঘণ্টা গতিবেগে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবি ও সোম এই দু’দিন কলকাতা-সহ দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে জারি করা হয়েছে কালবৈশাখীর সতর্কতা।

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ, শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই তিন জেলা থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

Read More- বৈশাখেই হাঁসফাঁস গরম, এবার বর্ষায় বৃষ্টিও কম, পশ্চিমবঙ্গের জন্য কী পূর্বাভাস আবহাওয়া দফতরের

শনিবার এবং রবিবারেও দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দমকা ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সাথে বিক্ষিপ্ত ভাবে সতর্কতা থাকছে কালবৈশাখীর। সোমবার থেকে বুধবার অবধি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা থাকবে ঝড়বৃষ্টিরও।

এইরকম আরও আবহাওয়া সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button