Politics

Exit Poll Results 2026: বাংলায় হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল বনাম বিজেপি! তামিলনাড়ুতে কি ফ্যাক্টর হবেন ‘থালাপতি’? কেরলে কি পালাবদলের ইঙ্গিত? অসম-পুদুচেরি নিয়ে নিশ্চিন্ত পদ্মশিবির

এবারে তামিলনাড়ুর দ্বিমুখী লড়াইয়ে বড়সড় প্রভাব ফেলেছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার বিজয় থালাপতির নতুন দল ‘তামিলাগা ভেট্রি কাঝাগম’ (টিভিকে)। এম.কে. স্টালিনের ডিএমকে জোট এগিয়ে থাকলেও ২০২১ সালের তুলনায় আসন কমতে পারে বলেই ইঙ্গিত।

Exit Poll Results 2026: এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে রেকর্ড ভোটদান হয়েছে, জানাচ্ছে কমিশন

হাইলাইটস:

  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় চলে এসেছে
  • এই বৃহৎ নির্বাচনী লড়াইয়ের ফলাফলের এক্সিট পোল প্রকাশিত হয়েছে
  • ভারতের আঞ্চলিক রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দেখা দিতে পারে

Exit Poll Results 2026: বাংলার শেষ দফার ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে গিয়েছে, তা হল এক্সিট পোল। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরি – এই বৃহৎ নির্বাচনী লড়াইয়ের ফলাফল নিয়ে প্রকাশিত হয়েছে এক্সিট পোল।

We’re now on WhatsApp – Click to join

পশ্চিমবঙ্গ: তৃণমূল-বিজেপি কড়া লড়াই, গেরুয়া উত্থানের ইঙ্গিত

এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে ৯২.৪৭% রেকর্ড ভোটদানের প্রেক্ষিতে এক্সিট পোল বলছে, দীর্ঘদিনের সংগঠন গড়ার ফল এবার বিজেপির ঝুলিতে যেতে পারে। পোল ডায়েরি এবং ম্যাট্রিজ—দুই সংস্থাই বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে কাছাকাছি বা তার ওপরে দেখাচ্ছে। ম্যাট্রিজের হিসেবে বিজেপি পেতে পারে ১৪৬-১৬১টি আসন।

তবে ‘পোল অফ পোলস’ একেবারেই একমুখী নয়। জেভিসি এবং এবিপি-সিভোটারও বিজেপিকে এগিয়ে রাখলেও পিপলস পালস অবশ্য ভিন্ন ছবি দেখাচ্ছে। তাদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলই ১৭৭-১৮৭ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে। যার ফলে দক্ষিণ ২৪ পরগনা ও ডায়মন্ড হারবার অঞ্চলেই ‘নীরব ভোটার’-এর ভূমিকা এই ফল নির্ধারণে বড় ফ্যাক্টর হতে পারে।

তামিলনাড়ু: ‘থালাপতি’ ফ্যাক্টরে সমীকরণ বদল

এবারে তামিলনাড়ুর দ্বিমুখী লড়াইয়ে বড়সড় প্রভাব ফেলেছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার বিজয় থালাপতির নতুন দল ‘তামিলাগা ভেট্রি কাঝাগম’ (টিভিকে)। এম.কে. স্টালিনের ডিএমকে জোট এগিয়ে থাকলেও ২০২১ সালের তুলনায় আসন কমতে পারে বলেই ইঙ্গিত। এক্সিট পোল অনুযায়ী, ডিএমকে জোট পেতে পারে ১৪৫-১৬০টি আসন। তবে যুব ভোটের বড় অংশ টিভিকে-এনটিকে জোটের দিকে ঝুঁকেছে বলেই মনে করছেন বিশ্লেষকদের একাংশ। অন্যদিকে এআইএডিএমকে-বিজেপি জোট ৬৫-৭৫ আসন পেতে পারে।

কেরল: পালাবদলের সম্ভাবনা?

কেরলে এবারের নির্বাচনে আবার পুরনো পালাবদলের ইঙ্গিত মিলছে। পিনারাই বিজয়নের এলডিএফ টানা তৃতীয়বার ক্ষমতায় আসতে সমস্যা হতে পারে। এক্সিট পোল বলছে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ৭৮-৮৮ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। অন্যদিকে এলডিএফ নামতে পারে ৫৫-৬৫ আসনে।

Read more:- ভোটদানের রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ, নেই মৃত্যুর ঘটনা এবং উদ্ধার হয়নি কোনও বোমা, তবে কি এটাই হল কমিশনের সবচেয়ে বড় সাফল্য?

অসম ও পুদুচেরি: এনডিএর শক্ত ঘাঁটি

অসমে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এনডিএ আবারও বড় জয়ের পথে বলে ইঙ্গিত মিলেছে এক্সিট পোলে। এনডিএ পেতে পারে ৮৮-১০০ আসন এবং কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট সীমাবদ্ধ থাকতে পারে ২৪-৩৬ আসনে।

পুদুচেরিতেও এআইএনআরসি-বিজেপি জোটের দখল বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এন রঙ্গস্বামী নেতৃত্বাধীন সরকার ১৮-২২ আসন পেতে পারে বলে জানাচ্ছে এক্সিট পোল। অন্যদিকে কংগ্রেস-ডিএমকে জোট পেতে পারে ৮-১১ আসন।

সব মিলিয়ে বলা যায়, এবারের এক্সিট পোল ভারতের আঞ্চলিক রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, তবে ৪ঠা মে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছে দেশবাসী।

এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button