West Bengal Assembly Election 2026: ভোটদানের রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ, নেই মৃত্যুর ঘটনা এবং উদ্ধার হয়নি কোনও বোমা, তবে কি এটাই হল কমিশনের সবচেয়ে বড় সাফল্য?
ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে যেতে পারেন, সেই দিকে প্রথম থেকে নজর রেখেছে কমিশন। তাই ভোট শুরু হওয়ার অনেক আগেই আস্থা জোগাতে বঙ্গে হাজির করানো হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে। এবার তার ফল হাতেনাতে মিলল ২৩শে এপ্রিল ও ২৯শে এপ্রিল।
West Bengal Assembly Election 2026: রাজ্যে ২ দফা ভোটে কোনও মৃত্যুর ঘটনা নেই, বড়সড় সাফল্য কমিশনের
হাইলাইটস:
- বাংলায় অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাই ছিল নির্বাচন কমিশনের মূল লক্ষ্য
- স্বাধীনতার পর যত ভোট হয়েছে এবারই রেকর্ড হয়েছে বাংলায়
- নেই মৃত্যুর ঘটনা এবং উদ্ধার হয়নি কোনও বোমা
West Bengal Assembly Election 2026: ছাব্বিশের নির্বাচনে ভোটদানের নিরিখে রেকর্ড গড়েছে পশ্চিমবঙ্গ। এমন অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন শেষ কবে বাংলা দেখেছে তা বলা মুশকিল। তবে এইভাবে ভোট করানোই ছিল মূলত নির্বাচন কমিশনের (Election Commission) কাছে সবচেয়ে চ্যালেঞ্জ।
We’re now on WhatsApp – Click to join
ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে যেতে পারেন, সেই দিকে প্রথম থেকে নজর রেখেছে কমিশন। তাই ভোট শুরু হওয়ার অনেক আগেই আস্থা জোগাতে বঙ্গে হাজির করানো হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে। এবার তার ফল হাতেনাতে মিলল ২৩শে এপ্রিল ও ২৯শে এপ্রিল।
Thank you, voters, for your enthusiastic participation in Phase 2 of the West Bengal Assembly Elections 2026. 🌟✨#Elections2026 #WestBengalAssemblyElections2026 #ECI #ThankYouVoters pic.twitter.com/xGnIuXDsKj
— Election Commission of India (@ECISVEEP) April 29, 2026
রাজ্যে ২ দফা ভোটে কোনও মৃত্যুর ঘটনা নেই
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ছাব্বিশের নির্বাচনে বাংলায় মোট ভোট পড়েছে ৯২.৪৭ শতাংশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দাবি, স্বাধীনতার পর যত ভোট হয়েছে এবারই রেকর্ড হয়েছে বাংলায়। তবে ৫ বছর আগেই ছবিটা কিন্তু এমন ছিল না। কমিশনের দেওয়া তথ্য বলছে, এবারের ভোটে প্রায় পাঁচ লক্ষ কর্মী কাজ করেছেন। ফলস ভোটিংয়ের অভিযোগ এলেও হিংসা কম হয়েছে। সব থেকে উল্লেখযোগ্য, বাংলায় দুই দফা ভোটেই কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। অথচ ৫ বছর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ২৪ জনের প্রাণ গিয়েছিল বাংলায়। আবার তারও ৫ বছর আগে অর্থাৎ ২০১৬ সালের নির্বাচনে ৭ জন নির্বাচনী হিংসার বলি হয়েছিলেন। কিন্তু এবার সেই সংখ্যাটা শূন্য। যার ফলে বলাই যায়, এটাই হল কমিশনের সবচেয়ে বড় সাফল্য।
একটাও বোমা উদ্ধার হয়নি এইবার
২০২১ সালে ৬৯টি বোমা উদ্ধার হয়েছিল বাংলায়। কিন্তু এবারের ভোটে একটিও বোমা উদ্ধারের খবর নেই। নির্বাচন কমিশন বলছে, একটা সময়ে এক শ্রেণির মানুষ ছিলেন যারা ভোট দানে বিরত থাকতেন, তবে অবাধ ভয়হীন ভোটদানের প্রতি মুহূর্তে প্রচারের এবারে তারাও ভোট দিয়েছেন। বিশেষ করে বুথ থেকে পোলিং এজেন্টকে বের করে দেওয়া, বিশেষ করে বিরোধী দলের পোলিং এজেন্টকে বের করে দেওয়ার ঘটনা বাংলার নির্বাচনে নতুন কিছু নয়, তবে এবারের নির্বাচনে উল্লেখযোগ্য ভাবে এমন কিছুই হয়নি। একটা বুথেও ঘটনা ঘটেনি যেখানে পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।
Read more:- ৫০০-র বেশি এনকাউন্টার, ভোটবঙ্গে এখন আলোচনায় উত্তর প্রদেশের এই আইপিএস অফিসার
কমিশনের কড়া পদক্ষেপ, নির্বাচনে যারা যারা সমস্যা তৈরি করতে পারেন, তেমন ৬৮৭ কে প্রিভেন্টিভ আগেই গ্রেফতার করা হয়েছিল। ব্যাক টেপ-সেলো টেপ, আতর ইত্যাদি অভিযোগ এসেছে রাজ্যের মোট ৭৭টি বুথ থেকে। সেই সকল বুথে পুনরায় নির্বাচন হবে বলেই জানিয়েছে কমিশন। যেমন – ফলতার ৩২, মগড়াহাটে ১৩, ডায়মণ্ডহারবারে ২৯ এবং বজবজ ৩ বুথ।
এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






