Politics

IPS Ajay Pal Sharma: ৫০০-র বেশি এনকাউন্টার, ভোটবঙ্গে এখন আলোচনায় উত্তর প্রদেশের এই আইপিএস অফিসার

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আঙুল উঁচিয়ে তৃণমূল প্রার্থীর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। ভোটের বাংলায় একজন পুলিশ পর্যবেক্ষকের এই ছবি ভাইরাল হয়েছে এখন নেটদুনিয়ায়।

IPS Ajay Pal Sharma: ভোটের বাংলায় একজন পুলিশ পর্যবেক্ষকের এই ছবি ভাইরাল হয়েছে এখন নেটদুনিয়ায়

হাইলাইটস:

  • উত্তর প্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট এই আইপিএস অফিসারকে চেনেন?
  • যিনি ভোটের বাংলায় একজন পুলিশ পর্যবেক্ষক হিসাবে এসেছেন
  • তাঁর রণংদেহী মূর্তি সামনে আসার পরই তড়িঘড়ি আসরে নামে তৃণমূল কংগ্রেস

IPS Ajay Pal Sharma: উত্তর প্রদেশের এই ‘সিংঘম’ আইপিএস অজয় পাল শর্মা এবার পুলিশ পর্যবেক্ষক হিসেবে বাংলায় এসে সংবাদ শিরোনামে উঠে এসেছেন। বাংলায় শেষ দফা নির্বাচনের আগে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের উদ্দেশ্যে তিনি যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে এখন জোর আলোচনা শুরু হয়েছে। তবে তা নিয়ে তিনি যে বিন্দুমাত্র বিচলিত নন, তা অবশ্য স্পষ্ট করে দিয়েছেন উত্তর প্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট এই আইপিএস অফিসার।

We’re now on WhatsApp – Click to join

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আঙুল উঁচিয়ে তৃণমূল প্রার্থীর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। ভোটের বাংলায় একজন পুলিশ পর্যবেক্ষকের এই ছবি ভাইরাল হয়েছে এখন নেটদুনিয়ায়। তারপরই সবাই জানতে চাইছে, কে এই পুলিশ পর্যবেক্ষক? জানা যায়, ওই পুলিশ পর্যবেক্ষক আসলে উত্তর প্রদেশের একজন আইপিএস অফিসার। যিনি এনকাউন্টার স্পেশালিস্ট হিসাবেই পরিচিত সেখানে। তাঁর রণংদেহী মূর্তি সামনে আসার পরই তড়িঘড়ি আসরে নামে তৃণমূল কংগ্রেস। ওই পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে সরব হয় রাজ্যের শাসকদল। এমনকি আইপিএস অজয় পাল শর্মা অতীতও খুঁজে বের করেন তৃণমূল নেতারা।

উত্তর প্রদেশ সরকারের এনকাউন্টার স্পেশালিস্ট

এনকাউন্টার স্পেশালিস্ট আইপিএস অফিসার হিসেবে অজয় পাল শর্মার ক্যারিয়ারের দিকে নজর দিলে চমকে উঠতে হয়। ২০১১ ব্যাচের আইপিএস অফিসার তিনি। তবে আইপিএস অফিসার হওয়ার আগে তিনি ডেন্টাল সার্জেন ছিলেন। তিনি আইপিএস অফিসার হিসেবে উত্তর প্রদেশের একাধিক জেলার দায়িত্বও সামলেছেন। হাথরস, রামপুর, জৌনপুর, সামলিতে এসপি ও এসএসপি-র মতো পদেও থেকেছেন। বর্তমানে তিনি প্রয়াগরাজের অতিরিক্ত পুলিশ সুপার (আইনশৃঙ্খলা) পদে রয়েছেন। এমনকি আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অফিসার হিসেবে তাঁর নাম রয়েছে।

Read more:- ১৫ বছরের শাসন, এবার অগ্নিপরীক্ষা… ‘ব্র্যান্ড মমতা’ কি বাংলায় আবারও তাঁর ক্যারিশমা দেখাতে পারবে?

আদতে এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবেই বেশি পরিচিত এই ‘সিংঘম’ অফিসার। উত্তর প্রদেশের জৌনপুরের পুলিশ সুপার হিসেবে ৫০০-র বেশি এনকাউন্টারে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার মধ্যে মাত্র ২২ মাসেই ১৩৬টা এনকাউন্টার হয়েছে। জানা যাচ্ছে, ৫০০-র বেশি এনকাউন্টারে ১৫ অভিযুক্তকে নিকেশ করেছেন তিনি।

এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button