Durga PujaPolitics

CPM Stall Ban in Durga Puja 2026: ‘বামেদের বুক স্টল বসতে দেওয়া হবে না দুর্গাপুজোয়’,এমনটাই সিদ্ধান্ত কামারডাঙার দুর্গোৎসব কমিটির

এবারের দুর্গা পুজোয় ‘বামবধের’ ডাক। এই সমিতি পুজোয় বুকস্টল এবার করতে দেবে না বামেদের। এই মর্মে একটি ব্যানারও এদিন ছাপা হয়েছে।

CPM Stall Ban in Durga Puja 2026: ব্যানারে লেখা ‘বাম বধ’! এদিন এ প্রসঙ্গে কী বললেন পুজো উদ্যোক্তা সুরজ কুমার সিং?

হাইলাইটস:

  • দুর্গাপুজোয় বামেদের বুক স্টল বসতে দেওয়া হবে না
  • দুর্গাপুজোয় বামবধের ডাক নিয়ে ছাপা হয়েছে ব্যানার
  • এ বিষয়ে কী বলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী?

CPM Stall Ban in Durga Puja 2026: এবার ‘শারদোৎসব’ না লিখলে কোনও স্টল করতে দেওয়া হবে না সিপিএম-কে। স্বয়ং নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার সেই পথেই রীতিমতো হাঁটল ‘কামারডাঙা দুর্গোৎসব কমিটি’।

We’re now on WhatsApp- Click to join

এবারের দুর্গা পুজোয় ‘বামবধের’ ডাক। এই সমিতি পুজোয় বুকস্টল এবার করতে দেবে না বামেদের। এই মর্মে একটি ব্যানারও এদিন ছাপা হয়েছে।

We’re now on Telegram- Click to join

এবারের পুজোয় ‘কামারডাঙা দুর্গোৎসব সমিতি’র থিম হল ‘সনাতন হিন্দু রাষ্ট্র’। তাদের পুজোয় এ বছর ১০৭ বছরে পড়বে। তাই তারই জোরকদমে তোড়জোড় চলছে। তবে এর পাশাপাশি একটি ব্যানারও ছাপা হয়েছে বামেদের বুকস্টলকে নিষিদ্ধ ঘোষণা করে। যেখানে তারা বামবধের ডাক দিয়েছে। ওই সংশ্লিষ্ট ব্যানারে লেখা রয়েছে— ‘CPIM/ DYFI/SUCI সহ সকল বামপন্থী সংগঠন দ্বারা নির্মিত কোনও স্টলই বসতে দেওয়া হবে না।’

CPM Stall Ban in Durga Puja 2026

এদিন পুজো উদ্যোক্তা সুরজ কুমার সিং বলেছেন, “আমরা বামপন্থীদের কোনও স্টলই পুজোতে লাগাতে দেব না। ধর্ম বিশ্বাস ওরা রাখে না। আর ওদের উপর আমরা বিশ্বাস রাখি না, ওদের উপর মানুষও কোনও বিশ্বাস রাখে না। যেখানে ধর্ম থাকে সেখানে বামপন্থীরা থাকতে পারে না। আর আমরা তো করছি ধর্মীয় অনুষ্ঠান। দুর্গাপুজো হল ধর্মীয় অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলে দিয়েছেন যে, এটা শারোদৎসব নয় এটা দুর্গাপুজো। তাই আমাদের দুর্গা পুজোতে আহ্বান জানাচ্ছি হিন্দুদের।”

Read More- ৩০০০ ঢাক থেকে ৬০০০ শিল্পী, মহালয়ায় মেগা শো, হাজির থাকবেন প্রধানমন্ত্রী

এবার সিপিএম নেতা সুজন চক্রবর্তী পুরো বিষয়টি শুনে বলেছেন যে, “এতে কোনও প্রতিক্রিয়া আমি দেব না। এই ধরনের কথা বলছেন কেউ একটা প্রচার পাওয়ার জন্য। ওখানে দুর্গোৎসব কমিটি কী করে হয়, কে করে কেউই জানে কী না তা জানি না। তবে অন্তত আমি জানি না। ওখানে পুজোয় স্টল হয় কি না সেটাও আমি জানি না। কেবলমাত্র প্রচারের জন্য এই সব করছে। সরকারের কাছ থেকে যাতে বেশি টাকা পাওয়া যায়।”

এইরকম আরও দুর্গা পুজো সংক্রান্ত রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button