Bigg Boss Bangla: ‘কারও পাল্লায় নিজের গেম নষ্ট করোনা…’, বিগ বসের দুর্গে ঢুকেই রাজবীরকে সতর্কবার্তা অনুষ্কার
এদিন রীতিমতো রাজবীরকে গিয়ে বললেন, “তুমি ভালো খেলো, তবে কারও পাল্লায় পড়ে নিজের খেলাটা আর নষ্ট কোরো না।” নিশানায় যে নন্দিনী দত্ত, তা বলার অপেক্ষা আর রাখে না।
Bigg Boss Bangla: এবার কী তবে ভাঙতে পারে রাজবীর এবং নন্দিনীর মাখোমাখো প্রেম?
হাইলাইটস:
- বিগ বস বাংলায় তৃতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিলেন অনুষ্কা ঘোষ
- বিগ বসের দুর্গে ঢুকেই ফাটল ধরানোর চেষ্টা করলেন অনুষ্কা
- অনুষ্কাই কী বদলে দেবে রাজবীর-নন্দিনীর সম্পর্কের রসায়ন?
Bigg Boss Bangla: সময়ের সাথেই জমে উঠছে ‘বিগ বস বাংলা’। কারও অস্ত্র হচ্ছে ফ্লার্ট, আবার কেউ শান্ত মাথায় দিচ্ছেন প্রতিটা দান। এই অবস্থায় বিগ বসের দুর্গে ঢুকে পড়েছেন রিয়েলিটি শো-য়ের ‘কুইন’ অনুষ্কা ঘোষ। আর ঢুকেই যেন রাজবীর দের সাথে নন্দিনী দত্তর প্রেমে এবার ফাটল ধরানোর চেষ্টা করলেন অনুষ্কা।
We’re now on Telegram- Click to join
এদিন রীতিমতো রাজবীরকে গিয়ে বললেন, “তুমি ভালো খেলো, তবে কারও পাল্লায় পড়ে নিজের খেলাটা আর নষ্ট কোরো না।” নিশানায় যে নন্দিনী দত্ত, তা বলার অপেক্ষা আর রাখে না। এখন দর্শকদের মনে একটাই প্রশ্ন, রাজবীর-নন্দিনীর সম্পর্কের রসায়ন অনুষ্কাই বদলে দেবে না তো?
We’re now on WhatsApp- Click to join
এটা ‘বিগ বস বাংলা’র চতুর্থ সপ্তাহ চলছে। প্রথম সপ্তাহের শেষেই রাজবীর দে-র ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়েছিল। দুর্গে ঢোকার পর থেকেই কখনও সৃজলা, তো কখনও আবার আলেকজান্দ্রা, তো আবার কখনও জয়িতা লাস্যময়ীদের মন চুরির কোনও চেষ্টাই তিনি আর বাকি রাখেননি। তবে তাতেও বিশেষ লাভ হয়নি। তবে নন্দিনী দত্ত বেশ সহজেই বন্ধু হয়ে গিয়েছেন রাজবীরের। তাঁদের সম্পর্ক যে বন্ধু থেকে বিশেষ মোড় নিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। কখনও বিছানায় তাঁরা একে অপরকে জড়িয়ে ধরা, তো আবার কখনও চুমু, কিছুই ক্যামেরা এড়ায়নি। তবে নন্দিনী দত্ত প্রথম থেকেই রাজবীর দে-কে ব্যবহার করছে বলেই উঠছে অভিযোগ।
এখন চলছে – Bigg Boss বাংলা । দাদার দরবার – শনিবার রবিবার | JioHotstar ও স্টার জলসা-এ।#JioHotstar-এ আজকের এপিসোড দেখতে ক্লিক করুন – https://t.co/l6E7dI4lVc । **শর্তাবলী প্রযোজ্য |
Bigg Boss বাংলার ঘরে গ্ল্যামার কুইন অনুষ্কার ধামাকাদার এন্ট্রি!#BB #BiggBoss #BiggBossBangla pic.twitter.com/ET2kPJflwP
— Star Jalsha (@StarJalsha_) September 27, 2026
কার্যত, এবার সরাসরি তা রাজবীরকে বলে ফেললেন অনুষ্কা ঘোষ। গতকাল অর্থাৎ রবিবার দাদার দরবারে তথা বিস বসের দুর্গে প্রবেশ করেন অনুষ্কা ঘোষ। তাঁর প্রতিযোগীদের কার সম্পর্কে কী ধারণা, তা একে একে তিনি বলেন। তনুশ্রীকে সকলকে পছন্দ করছেন সেকথাও তিনি জানান।
এদিন তিনি সরাসরি দুর্নিবারকে চতুর বলেন। এর পরই রাজবীরকে অনুষ্কা বলেন, “ভালো তুমি খেলো, কিন্তু তুমি কারও পাল্লায় পড়ে নিজের খেলাটা আর নষ্ট কোরো না।” ভিডিওতে দেখা যায় যে ঘাড় নেড়ে অনুষ্কার মন্তব্যে রাজবীর সম্মতিও জানান। রাজবীরকে হারানোর ভয় পান যে নন্দিনী প্রতিমুহূর্তে তা তাঁর আচরণেই স্পষ্ট। এরই মাঝে অনুষ্কার এহেন এন্ট্রি যে তাঁরই জন্যই বিশেষ ভালো হল না, তা বেশ দর্শকরা বুঝতে পারছে। কেউ কেউ কমেন্ট বক্সে লিখছেন, ‘এবার রাজবীর অনুষ্কার।’
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







