Politicsনিৰ্বাচন

Dilip Ghosh on West Bengal Election Results 2026: রাজ্যে কটা আসন পাবে বিজেপি? কোন দফতরের মন্ত্রী হতে চান দিলীপ ঘোষ? সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে এবার অকপটে বিজেপি নেতা

“নির্বাচনের প্রথম দফায় ১১০,স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলে গিয়েছেন। আর নির্বাচনের দ্বিতীয় দফায় কলকাতায় ৮৮ শতাংশ ভোট পড়ে গিয়েছে। এ যেন ঐতিহাসিক ব্যাপার। রাজ্যের ভোটের ট্রেন্ড বলে দিচ্ছে যে পরিবর্তন আসছে। তবে আমি সংখ্যা বলতে পারব না, কিন্তু পর্যাপ্ত সিট আসছে-ই।”

Dilip Ghosh on West Bengal Election Results 2026: ভোটপর্ব শেষে এদিন বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, কী বলছেন তিনি?

হাইলাইটস:

  • গতকাল রাজ্যে ছিল দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন
  • নির্বাচন শেষে বিস্ফোরক দাবি জানালেন দিলীপ ঘোষ
  • এদিন কী এমন বলেছেন দিলীপ ঘোষ? তা জেনে নিন

Dilip Ghosh on West Bengal Election Results 2026: গতকালই ছিল রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। আর এরপরই বিস্ফোরক দাবি করে বসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর এদিন জয় নিয়ে সরাসরি মুখ খোলেন দিলীপ ঘোষ।

We’re now on Telegram- Click to join

“নির্বাচনের প্রথম দফায় ১১০,স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলে গিয়েছেন। আর নির্বাচনের দ্বিতীয় দফায় কলকাতায় ৮৮ শতাংশ ভোট পড়ে গিয়েছে। এ যেন ঐতিহাসিক ব্যাপার। রাজ্যের ভোটের ট্রেন্ড বলে দিচ্ছে যে পরিবর্তন আসছে। তবে আমি সংখ্যা বলতে পারব না, কিন্তু পর্যাপ্ত সিট আসছে-ই।” এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শেষে পরেরদিন সকালেই বিস্ফোরক দাবি জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

We’re now on WhatsApp- Click to join

এদিন বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “পুলিশ, গ্রাম, শহর, পাবলিক সবাই বলছে পরিবর্তনের কথা। বিহারে শেষ মুহূর্ত অবধি বোঝা যায়নি কে জিতবে। সংখ্যা বলাটা বুদ্ধিমানের কাজ নয়। তবে, এমন সংখ্যাগরিষ্ঠতা পাব, আর যাতে করে পিছনে ফিরে তাকাতে হবে না। বুক ফুলিয়ে এবার সরকার চালানোর মতো মেজরিটি পাব। অন্য দল ভাঙানোর কোনও প্রশ্নই নেই। যদি কেউ নিজে থেকে আসতে চায় তবে তাকে স-সম্মানে আনা হবে।”

এদিকে, বিজেপির সম্ভাব্য মন্ত্রীসভা নিয়ে এদিন সোস্যাল মিডিয়ায় চলছে বিভিন্ন জল্পনা-কল্পনা। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “সোশ্যাল মিডিয়ার চর্চায় আমি বিশ্বাসী একেবারে নই। ফেসবুকের বদলে আমি ফেস টু ফেস-এই বেশি ভরসা রাখি। সোশ্যাল মিডিয়ায় সরকার গড়ে-ভাঙে কিছু মানুষ। গঠন করে মন্ত্রিসভা।”

Read More- দ্বিতীয় দফার ভোটগ্রহণের সময় শুভেন্দু অধিকারীকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগানে বিতর্ক তুঙ্গে!

এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে, যদি আপনি মন্ত্রী হন, তাহলে আপনার পছন্দের দফতর কোনটি হবে তাঁকে প্রশ্ন করা হলে? দিলীপ ঘোষ উত্তরে বলেন, “আমি মন্ত্রীত্ব নয়, সরকার চাই। সরকার হোক। মন্ত্রীসভা নিয়ে তো পরে ভাবা যাবে। বাংলার মানুষ আগে সরকার বদলাক। আগামিকাল থেকেই পাল্টে গিয়েছে আবহাওয়া। সরকার তো এবার পাল্টাবেই।”

এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button