food recipes

Gondhoraj Chicken: স্পেশাল দিনের লাঞ্চে গরম ভাতের সাথে পরিবেশন করুন গন্ধরাজ চিকেন, রইল রেসিপি

গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার শিল্পী দাস আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন গন্ধরাজ চিকেন। এটি যে কোনও স্পেশাল দিনে দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে বানাতে পারেন।

Gondhoraj Chicken: বাঙালির অতি প্ৰিয় গন্ধরাজ লেবু দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু চিকেন

হাইলাইটস: 

  • গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
  • গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার শিল্পী দাস আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন গন্ধরাজ চিকেন
  • সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে

Gondhoraj Chicken: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার শিল্পী দাস আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন গন্ধরাজ চিকেন। এটি যে কোনও স্পেশাল দিনে দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে বানাতে পারেন। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –

We’re now on WhatsApp – Click to join

গন্ধরাজ চিকেন তৈরির উপকরণগুলি হল:

• চিকেন

• আলু কুচি

• পেঁয়াজ কুচি

• টমেটো কুচি

• গ্রেট করা গন্ধরাজ লেবু এবং লেবুর রস

• আদা বাটা

• রসুন বাটা

• জিরে বাটা

• টক দই

• হলুদ গুঁড়ো

• লঙ্কা গুঁড়ো

• গোলমরিচ গুঁড়ো

• গরম মশলা গুঁড়ো

• গোটা গরম মশলা

• তেজপাতা

• শুকনো লঙ্কা

• স্বাদ মতো নুন

• অল্প চিনি

গন্ধরাজ চিকেন তৈরির পদ্ধতি:

• প্রথমে একটি বড় থালাতে আলু, পেঁয়াজ, রসুন এবং টমেটো কুচি করে রেখে দিলেন।

• তারপর একটি পাত্রে চিকেন নিয়ে তার সাথে টক দই, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গ্রেট করা গন্ধরাজ লেবু এবং গন্ধরাজ লেবুর রস দিয়ে সবকিছু চিকেনের সাথে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেটের জন্য রেখে দিলেন।

• এরপর কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে অল্প নুন যোগ করে আলুগুলি লাল লাল করে ভেজে তুলে নিলেন।

• এবার ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন দিলেন।

• তারপর ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে দিলেন।

• এরপর অল্প ভেজে দিয়ে দিলেন টমেটো কুচি এবং ভালো করে ভেজে দিয়ে দিলেন জিরে বাটা।

• এবার মশলাটি ভালো করে ভেজে দিয়ে দিলেন ম্যারিনেট করে রাখা চিকেনগুলি।

• তারপর তাতে দিয়ে দিলেন স্বাদ মতো নুন এবং এবং ভালো করে রান্না করে দিয়ে দিলেন ভেজে রাখা আলু এবং অল্প চিনি।

Read more:- নিরামিষের দিন বাড়িতে নতুন কিছু বানাবেন ভাবছেন? এঁচোড়ের কোপ্তা কারি বানাতে পারেন

• এরপর ভালো করে কষিয়ে পরিমান মতো জল এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিলেন।

• এবার সবকিছু ভালো করে মিশিয়ে গন্ধরাজ লেবু কুচি ছড়িয়ে দিতেই তৈরি হয়ে গেল গন্ধরাজ চিকেন।

এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button