US-Iran War Update: আজ থেকেই আমেরিকার আইসিটি এবং এআই সংস্থাগুলিতে হামলা চালাবে ইরান? চরম হুঁশিয়ারি দিল ইরানের রিভোলিউশনারি গার্ড কর্পস
ইরানের স্পষ্ট দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল মিলে যেভাবে ইরানে সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে তাতে আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির উপরে এই হামলা যথেষ্ট উপযুক্ত হবে৷
US-Iran War Update: ইরানে যতবার হামলা হবে, ততবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির দফতরে জবাবি হামলা চালাবে তেহরান, স্পষ্ট দাবি ইরানের রিভোলিউশনারি গার্ড কর্পসের
হাইলাইটস:
- আজ থেকেই আমেরিকার আইসিটি এবং এআই সংস্থাগুলিতে হামলা শুরু করতে পারে ইরান
- এই চরম হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি মার্কিন এই বহুজাতিক সংস্থাগুলির কর্মীদেরও অফিস খালি করে দেওয়ার পরামর্শ দিয়েছে তেহরান
- তবে ইরানকে আবার পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রও
US-Iran War Update: এবার মাইক্রোসফ্ট, অ্যাপল, ইন্টেল, গুগল, মেটা-সহ আরও একাধিক মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির দফতরে হামলা চালানোর হুঁশিয়ারি দিল তেহরান। সূত্র মারফত জানা যাচ্ছে, আজ থেকেই এই হামলা শুরু হতে পারে বলেও হুমকি দিয়েছে ইরানের রিভোলিউশনারি গার্ড কর্পস৷
ইরানের স্পষ্ট দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল মিলে যেভাবে ইরানে সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে তাতে আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির উপরে এই হামলা যথেষ্ট উপযুক্ত হবে৷
We’re now on WhatsApp – Click to join
একটি বিবৃতি জারি করে ইরানের রিভোলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, গণহত্যার পরিকল্পনা এবং তা কার্যকর করার ক্ষেত্রে বড়সড় ভূমিকা নেয় আমেরিকার আইসিটি এবং এআই সংস্থাগুলি৷ এর ফলে এবার থেকে ইরানের বুকে যতবার মার্কিন হামলা হবে, ততবার আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির দফতরে জবাবি হামলা চালাবে তেহরান।
🇮🇷Iran will attack Microsoft, Apple, Google, Nvidia, and a number of other companies in the Middle East from the evening of April 1st "in response to every killing in Iran" – IRGC pic.twitter.com/sVUx6no3zI
— War Flash (@WarFlash_2630) March 31, 2026
গতকাল ইরানের রিভোলিউশনারি গার্ড কর্পসের তরফে জারি করা বিবৃতিতে দাবি করা হয়েছে, বুধবার অর্থাৎ আজ রাত ৮টা থেকে এই হামলা শুরু হবে৷ মার্কিন এই সংস্থাগুলির দফতরের এক কিলোমিটার এলাকার মধ্যে থাকা প্রত্যেককেই নিরাপদ দূরত্বে সরে যাওয়ারও পরামর্শ দিয়েছে ইরান।
ইরানের চরম হুঁশিয়ারিতে যে সংস্থাগুলিতে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে মেটা, অ্যাপেল, গুগল, মাইক্রোসফ্ট, বোয়িং, এইচপি, সিসকো, ইন্টেল, ওরাকেল, জেপি মরগ্যান, জিই-র মতো একাধিক বিলাসবহুল ও নামজাদা সংস্থা৷
তবে এর আগেও ইরান মার্কিন সংস্থাগুলির দফতরে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল৷ কিন্তু হুমকির পরে অবশ্য কোনও মার্কিন সংস্থাকে লক্ষ্যবস্তু করেনি ইরান।
ইরানকে আবার পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রও৷ ট্রাম্পের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস চেয়ারম্যান কর্নেল ডান কেইন সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন, ইরানের সঙ্গে চলা এই যুদ্ধে আগামী কয়েক দিন নির্ণায়ক হতে চলেছে৷ মার্কিন প্রতিরক্ষা সচিবের স্পষ্ট দাবি, ডোনাল্ড ট্রাম্পের শর্তেই পশ্চিম এশিয়ার যুদ্ধ শেষ হবে৷ তবে ইতিমধ্যেই শোনা যাচ্ছে, ইরানে এবার স্থলপথেও হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে আমেরিকা৷ এদিকে ইরান অবশ্য জানিয়ে দিয়েছে, মার্কিন বাহিনীকে ‘স্বাগত’ জানাতে তারাও সবদিক থেকে প্রস্তুত।
এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







