food recipes

Matar Chaat Recipe: সন্ধ্যের স্ন্যাক্সে বানিয়ে ফেলুন চটপটা মটর চাট, রইল সম্পূর্ণ রেসিপি

গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে উত্তরপ্রদেশের বিখ্যাত ইনফ্লুয়েন্সার দিব্যা সিং আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন মটর চাট। এটি সন্ধ্যের স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট রেসিপি।

Matar Chaat Recipe: এই চটপটা রেসিপি বাড়ি সকলেই আনন্দ সহকারে খাবে

হাইলাইটস: 

  • গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন যাত্রা সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হল
  • গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে উত্তরপ্রদেশের বিখ্যাত ইনফ্লুয়েন্সার দিব্যা সিং বানালেন মটর চাট
  • সম্পূর্ণ রেসিপিটি জানতে অবশ্যই আপনাকে এই প্রতিবেদনটি পড়তে হবে

Matar Chaat Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন যাত্রা শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে উত্তরপ্রদেশের বিখ্যাত ইনফ্লুয়েন্সার দিব্যা সিং আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন মটর চাট। এটি সন্ধ্যের স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট রেসিপি। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –

We’re now on WhatsApp – Click to join

মটর চাট তৈরির উপকরণগুলি হল:

• কড়াইশুঁটি বা মটরশুঁটি

• গণেশ মার্কা সর্ষের তেল

• গোটা জিরে

• হিং

• আলু কুচি (লম্বা লম্বা করে কাটা)

• পেঁয়াজ কুচি

• কাঁচালঙ্কা কুচি

• টমেটো কুচি

• স্বাদ মতো নুন

• লঙ্কা গুঁড়ো

• ধনে গুঁড়ো

• চাট মশলা

• আমচুর পাউডার

• ধনেপাতা কুচি

মটর চাট তৈরির পদ্ধতি: 

• প্রথমে কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে গোটা জিরে এবং হিং ফোড়ন দিলেন।

• তারপর আলু কুচি দিয়ে দিলেন, আর ভালো করে ভেজে নিয়ে তুলে নিলেন।

• এরপর ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিলেন।

• এবার পেঁয়াজ অল্প ভেজে দিয়ে দিলেন টমেটো কুচি।

• তারপর সবকিছু ভালো করে ভেজে দিয়ে দিলেন কড়াইশুঁটি বা মটরশুঁটি।

• এরপর তাতে একে একে স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা এবং আমচুর পাউডার দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে দিলেন।

Read more:- রবিবারের ব্রেকফাস্টে বানিয়ে ফেলুন সুস্বাদু লেমন রাইস, রইল সম্পূর্ণ রেসিপি

• এবার ঢাকা দিয়ে ২-৩ মিনিট রান্না করার পর ভেজে রাখার আলুগুলি দিয়ে দিলেন।

• সবশেষে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিতেই তৈরি হয়ে গেল মটর চাট।

এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button