food recipes

Chicken Keema Recipe: চিকেনের অন্য রকম কোনও রেসিপি বানাতে চিকেন কিমা ট্রাই করে দেখতে পারেন, রইল রেসিপি

গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে উত্তরপ্রদেশের বিখ্যাত ইনফ্লুয়েন্সর টুবা আহমেদ আজ অত্যন্ত যত্ন সহকারে আজ বানালেন চিকেন কিমা। এটি দুর্দান্ত একটি রেসিপি, যা অতি সহজে বানাতে পারেন।

Chicken Keema Recipe: এই চিকেন কিমা রেসিপিটি আপনি খুব সহজে বানিয়ে ফেলতে পারেন

হাইলাইটস: 

  • গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হল
  • গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে উত্তরপ্রদেশের বিখ্যাত ইনফ্লুয়েন্সর টুবা আহমেদ বানালেন চিকেন কিমা
  • সম্পূর্ণ রেসিপিটি জানতে এই প্রতিবেদনটি আপনাকে অবশ্যই পড়তে হবে

Chicken Keema Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে উত্তরপ্রদেশের বিখ্যাত ইনফ্লুয়েন্সর টুবা আহমেদ আজ অত্যন্ত যত্ন সহকারে আজ বানালেন চিকেন কিমা। এটি দুর্দান্ত একটি রেসিপি, যা অতি সহজে বানাতে পারেন। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –

We’re now on WhatsApp – Click to join

চিকেন কিমা তৈরির উপকরণগুলি হল:

• চিকেন কিমা

• পেঁয়াজ কুচি

• গণেশ মার্কা সর্ষের তেল

• আদা-রসুন বাটা

• কাঁচালঙ্কা কুচি

• তেজপাতা

• টমেটো কুচি

• স্বাদ মতো নুন

• গরম মশলা গুঁড়ো

চিকেন কিমা তৈরির পদ্ধতি:

• প্রথমে একটি প্যানে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে তেজপাতা ফোড়ন দিলেন।

• তারপর তাতে দিয়ে দিলেন পেঁয়াজ কুচি এবং কাঁচালঙ্কা কুচি।

• এরপর ভালো করে সেগুলি ভেজে দিয়ে দিলেন চিকেন কিমা।

• এবার চিকেন ভালো করে সেদ্ধ হয়ে গেলে তাতে দিয়ে দিলেন আদা-রসুন বাটা।

• তারপর আদা-রসুন বাটা ভালো করে মিশিয়ে দিয়ে দিলেন গোটা কাঁচালঙ্কা এবং টমেটো কুচি।

Read more:- শীত যাওয়ার আগেই চটজলদি বানিয়ে ফেলুন আসামি স্টাইল মোচার চাটনি, রইল রেসিপি

• এরপর সবকিছু ভালো করে মিশিয়ে দিয়ে দিলেন স্বাদ মতো নুন এবং গরম মশলা গুঁড়ো।

• এবার আরও ভালো করে রান্না করে পরিমান মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতেই তৈরি হয়ে গেল চিকেন কিমা।

এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button