WB Post Poll Violence: অরূপ বিশ্বাসের পার্টি অফিস দখল থেকে শুরু করে জেলায় জেলায় ভোট পরবর্তী অশান্তির ছবি সামনে এল
এখন যুগ পাল্টেছে, রেজাল্ট আউট হতেই জেলায় জেলায় অশান্তির খবর ছড়িয়েছে। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বার্তা দিয়েছেন কোনও বদলা নয়, বদল চাই। নির্বাচন কমিশনও জানায়, এই ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা যাবে না।
WB Post Poll Violence: ভোটের রেজাল্ট আউট হতেই জেলায় জেলায় অশান্তির খবর ছড়িয়েছে
হাইলাইটস:
- ফলাফল ঘোষণা হওয়ার পরেই সারা বাংলা জুড়ে অশান্তির ছবি সামনে এসেছে
- টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী এবং প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস
- তিনি হারতেই তার পার্টি অফিস দখল করে নেয় বিজেপি
WB Post Poll Violence: অবশেষে বিজেপির বঙ্গজয় সার্থক হল। কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেল তৃণমূল কংগ্রেস। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এখন গেরুয়াঝড়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২০৬টি আসনে জিতেছে বিজেপি এবং তৃণমূলের ঝুলতিতে গেছে ৮০টি আসন। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল ২১৫টি আসন। সেসময় বিজেপিকে ৭৭টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল।
We’re now on WhatsApp – Click to join
Late at Night in Kolkata
Orange Mob vandalises TMC office at Ruby Hospital area, Kolkata
While the media remains silent on this post-poll violence
This is also a reason why you should never sympathise with Sanghi's scum pic.twitter.com/97N83xaslL
— Nehr_who? (@Nher_who) May 5, 2026
এখন যুগ পাল্টেছে, রেজাল্ট আউট হতেই জেলায় জেলায় অশান্তির খবর ছড়িয়েছে। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বার্তা দিয়েছেন কোনও বদলা নয়, বদল চাই। নির্বাচন কমিশনও জানায়, এই ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা যাবে না।
টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে এবার পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাস। অভিযোগ, তিনি হারতেই নাকি তার টালিগঞ্জের পার্টি অফিস দখল করে নিল বিজেপি। পার্টি অফিসের সামনে শুধুই ওড়ে গেরুয়া আবির। এমনকি তৃণমূলের পতাকা খুলে লাগানো হয় বিজেপির পতাকা।
অন্যদিকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রেও ছড়িয়ে পড়ে উত্তেজনা। জানা যাচ্ছে এই বিধানসভার ৭০ নম্বর ওয়ার্ডের নর্দান পার্কে তৃণমূল কাউন্সিলরের অফিসে হামলার অভিযোগ ওঠে। জানা যাচ্ছে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন। তালা ভেঙে অফিসের মধ্যে ঢুকে ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।
Read more:- ‘বদলা’ নয়, ‘বদলের’ সময় এসেছে, বঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের পরই বিরাট বার্তা মোদীর!
অন্যদিকে, উত্তরবঙ্গের ডাবগ্রাম-ফুলবাড়িতেও একই ছবি উঠে এসেছে। তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় পদ্মশিবির, এমনই অভিযোগ সামনে উঠেছে।
বহরমপুরেও ভোট পরবর্তী হিংসা দেখা দিয়েছে। তৃণমূলের পঞ্চায়েত উপ-প্রধানের বাড়িতে ভাঙচুর এবং তৃণমূলের একাধিক কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরই রাতের অন্ধকারে তাণ্ডব চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।
এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







