Politics

PM Narendra Modi : ‘বদলা’ নয়, ‘বদলের’ সময় এসেছে, বঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের পরই বিরাট বার্তা মোদীর!

এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘‘রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসা দরকার। আজ যখন বিজেপি জয়ী হয়েছে, তখন বদলা নয়, বদলের কথা বলতে হবে। ভয় নয়, ভবিষ্যতের কথা বলতে হবে। আসুন, এই অন্তহীন হিংসার চক্রের অবসান ঘটাই।”

PM Narendra Modi: বিপুল জনসমর্থন নিয়ে বাংলায় সরকার গড়তে প্রস্তুত বিজেপি

হাইলাইটস:

  • বঙ্গে বিজেপি জিততেই প্রধানমন্ত্রীর গলায় ‘বদলা’ নয়, ‘বদলের’ সুর
  • দিল্লির বিজেপির সদর দফতর থেকে বড় বার্তা মোদীর
  • পশ্চিমবঙ্গের এই ফলাফলকে এক যুগান্তকারী মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন তিনি

PM Narendra Modi: গোটা বাংলায় এখন শুধুই গেরুয়া ঝড়৷ অঙ্গ-কলিঙ্গের পর বিপুল জনসমর্থন নিয়ে বঙ্গ জয় করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘বদলা নয়’, ‘বদলের বার্তা’ দিলেন৷ গতকাল দিল্লির বিজেপির সদর দফতরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক সাফল্যের পর প্রধানমন্ত্রীর গলায় শোনা গেল একদিকে মৃদু সমঝোতার সুর এবং অন্যদিকে দৃঢ় বার্তাও তুলে ধরেন৷

We’re now on WhatsApp – Click to join

এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘‘রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসা দরকার। আজ যখন বিজেপি জয়ী হয়েছে, তখন বদলা নয়, বদলের কথা বলতে হবে। ভয় নয়, ভবিষ্যতের কথা বলতে হবে। আসুন, এই অন্তহীন হিংসার চক্রের অবসান ঘটাই।”

পশ্চিমবঙ্গের এই ফলাফলকে এক যুগান্তকারী মুহূর্ত হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ “পরিবর্তন দেখেছে এবং এখন ভয়মুক্ত। আজকের বাংলা ভয়মুক্ত, পরিবর্তনের সাক্ষী।” তিনি বলেন, এই ফল রাজ্যের রাজনৈতিক পরিবেশে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এদিন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, পুদুচেরি, তামিলনাড়ু ও কেরালার ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা জানান, যেখানে বিজেপি ও তার সহযোগীরা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে।

তিনি বলেন, “আজ আমি শ্রদ্ধার সঙ্গে বাংলার মানুষ, অসম, পুদুচেরি, তামিলনাড়ু ও কেরালার মানুষকে প্রণাম জানাচ্ছি, পাশাপাশি বিজেপির লক্ষ লক্ষ কর্মীকে আন্তরিক অভিনন্দন জানাই। ছোট-বড় প্রতিটি কর্মী আবারও অসাধারণ কাজ করেছে। তারাই পদ্মফুলকে ফুটিয়েছে।

Read more:- “আমি তো আগেই বলেছি…”— বাংলায় বিজেপি বিজয়ের পথে এগিয়ে চলার মধ্যেই প্রথম প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের

বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফলকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গঙ্গা অববাহিকা জুড়ে এখন বিজেপির উত্থান সুস্পষ্ট। তিনি বলেন, “বাংলার জয়ের সঙ্গে সঙ্গে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত পদ্মফুল ফুটেছে – উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং এখন পশ্চিমবঙ্গ। এই গঙ্গা তীরবর্তী রাজ্যগুলিতে এখন বিজেপি ও এনডিএ ক্ষমতায়।” তিনি আরও বলেন, “জয়-পরাজয় খেলাধুলারই অংশ। কিন্তু এই ৫ রাজ্যের মানুষ গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে, কেন ভারত গণতন্ত্রের জননী।”

এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button