Politicsনিৰ্বাচন

West Bengal Election Results 2026: ভবানীপুরে জয়ী হলেন শুভেন্দু অধিকারী! পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়, ‘আজ থেকে ভয়মুক্ত বাংলা’, বললেন প্রধানমন্ত্রী

এদিকে, ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রামেও ৯০০০ -এর বেশি ভোটে জিতেছেন বিজেপির শুভেন্দু অধিকারী। পরাজয় তৃণমূলের পবিত্র কর। নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর প্রতিদ্বন্দ্বী ছিলেন পবিত্র কর।

West Bengal Election Results 2026: বাংলায় ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫,১১৪ ভোটে হারালেন শুভেন্দু অধিকারী

 

হাইলাইটস:

  • রাজ্যে এবার গেরুয়া ঝড়ে পদ্মফুল ফুটেছে জেলায় জেলায়
  • কার্যত অনেক জায়গায়ই সাফ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস
  • এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী শুভেন্দু অধিকারী
  • জয়ী হওয়ার পরই কি ভরসা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?

West Bengal Election Results 2026: হাড্ডাহাড্ডি লড়াইয়ের এবার অবসান। এবারের বিধানসভা নির্বাচনে প্রথম থেকেই নজর কেড়েছিল ভবানীপুর কেন্দ্র। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী হলেন শুভেন্দু অধিকারী, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন ১৫,১১৪ ভোটে। এর আগের বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রামে সম্মুখ সমর ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। সেই ভোটেও জিতেছিলেন শুভেন্দু অধিকারী।

We’re now on WhatsApp- Click to join

এদিকে, ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রামেও ৯০০০ -এর বেশি ভোটে জিতেছেন বিজেপির শুভেন্দু অধিকারী। পরাজয় তৃণমূলের পবিত্র কর। নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর প্রতিদ্বন্দ্বী ছিলেন পবিত্র কর। ভোটের আগেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসে টিকিট পান। শোনা যায় যে, শুভেন্দু অধিকারীর হাত ধরেই একদা বিজেপিতে যোগ দিয়েছিলেন এই পবিত্র কর। এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামেও এই প্রার্থী হারালেন শুভেন্দু অধিকারী।

We’re now on Telegram- Click to join

এবার বাংলায় পদ্ম ফুল ফোটাল বিজেপি৷ ১৫ বছর পর হল পশ্চিমবঙ্গে পালাবদল৷ বাংলার মসনদে এবার বিজেপি৷ এদিকে জেতার পরই রাজ্যবাসীকে ‘ভরসা’ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ‘বাংলার উন্নত ভবিষ্যতের জন্য দিনরাত এক করে দেবে বিজেপি। সুরক্ষা পাবেন মহিলারা। কাজ পাবেন যুবকরা। এবার বাইরে যাওয়া বন্ধ হবে’। সাথে তাঁর ঘোষণা, মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালু করা হবে। সেই সাথে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেও এবার কড়া পদক্ষেপ নেওয়া হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায়, “এই জয়ের জন্য কত কর্মকর্তা প্রাণ দিয়েছেন বিজেপির। বিজেপির অনেক মহিলা সহ্য করেছেন অত্যাচার। আজ বাংলায় বিজেপির জয়ের কৃতিত্ব সেই কর্মকর্তাদের পরিবারকে এবার সমর্পণ করছি। ৪ঠা মে-র এই সন্ধ্যায় বিদায় নিচ্ছে, কিন্তু বাংলার পূণ্যভূমিতে এবার হচ্ছে এক নতুন সূর্যোদয়। এমন এক প্রভাত যার অপেক্ষায় ছিল বহু প্রজন্ম।”

Read More- “আমি তো আগেই বলেছি…”— বাংলায় বিজেপি বিজয়ের পথে এগিয়ে চলার মধ্যেই প্রথম প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের

এদিন প্রধানমন্ত্রী মোদি আরও বললেন যে, “যত আসন জিতেছে বিজেপি, তা কোনও সংখ্যা নয়। তা আসলে তুষ্টিকরণ এবং হিংসার রাজনীতিকে শিকড়-সহ উপড়ে ফেলার কড়া হুঙ্কার।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button