PoliticsBangla News

TMC Councilor Arrest: দোকানদারের সঙ্গে তোলাবাজি নিয়ে দর কষাকষির অভিযোগে গ্রেফতার বিধাননগরের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর

গত বছরের আগস্টে বলাই মণ্ডল নিজের দোকানের সংস্কারের কাজ শুরু করতে যান। কিন্তু সেই কাজই বন্ধ করে দিয়ে তাঁর কাছে পাঁচ লাখ টাকা তোলা দাবি করেন অভিযুক্ত ওই সুশোভন মণ্ডল। শেষে কমে তা তিন লাখ টাকায় রফা হয়।

TMC Councilor Arrest: এবার পুলিশের জালে বিধাননগর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুর প্রতিনিধি সুশোভন মণ্ডল ওরফে মাইকেলকে

হাইলাইটস:

  • কেষ্টপুর এলাকায় বলাই মণ্ডল নামের এক ব্যক্তি তার দোকান সংস্কার করছিলেন
  • তাঁর কাছ থেকেই কয়েক লাখ টাকা তোলা চান ওই পুর প্রতিনিধি সুশোভন মণ্ডল
  • এবার ওই পুর প্রতিনিধি সুশোভন মণ্ডলকেই গতকাল গ্রেফতার করল পুলিশ

TMC Councilor Arrest: এদিন বিধাননগর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশোভন মণ্ডল তথা মাইকেলকে এবার গ্রেফতার করল পুলিশ। রিপোর্ট অনুসারে, কেষ্টপুর এলাকায় এক বলাই মণ্ডল নামের ব্যক্তি তাঁর একটি দোকান তিনি সংস্কার করছিলেন। তাঁর কাছ থেকে কয়েক লক্ষ টাকা তোলা চেয়েছিলেন পুর প্রতিনিধি সুশোভন মণ্ডল। দাবি মতো টাকা না দিলে বন্ধ করে দেওয়া হয় দোকান সংস্কারের কাজ। শেষ অবধি দাবি করা টাকার পরিমাণ কমে গিয়ে রফা হয়। শেষে ওই ব্যক্তি বাগুইআটি থানায় দায়ের করেন অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই এবার গ্রেফতার করা হয় ওই পুর প্রতিনিধিকে।

We’re now on WhatsApp- Click to join

গত বছরের আগস্টে বলাই মণ্ডল নিজের দোকানের সংস্কারের কাজ শুরু করতে যান। কিন্তু সেই কাজই বন্ধ করে দিয়ে তাঁর কাছে পাঁচ লাখ টাকা তোলা দাবি করেন অভিযুক্ত ওই সুশোভন মণ্ডল। শেষে কমে তা তিন লাখ টাকায় রফা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত। তাঁর পাল্টা দাবি যে, রাজনৈতিক উদ্দেশ্যেই ফাঁসানোর চেষ্টা হচ্ছে পুর প্রতিনিধিকে। গতকাল অর্থাৎ মঙ্গলবার অভিযুক্তকে বারাসত আদালতে পেশ করা হলে তাঁকে পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার এবার নির্দেশ দেওয়া হয়।

We’re now on Telegram- Click to join

এর আগে তোলাবাজি, মারধরের অভিযোগে বাগুইআটি থানার পুলিশ বিধাননগর পুরসভার ন’নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি সমরেশ চক্রবর্তী তথা চিন্টুকেও গ্রেফতার করেছিল। এদিকে রাজারহাট-গোপালপুরের তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক দেবরাজ চক্রবর্তীকে ঘিরে নতুন করে জল্পনা ছড়িয়েছে এই রাজ্য রাজনীতিতে।

গতকাল রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর গ্রেফতারির খবর ঘিরে শুরু হয়েছে বেশ জোরদার চর্চা। কীর্তনশিল্পী এবং তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী হিসেবেও পরিচিত দেবরাজ চক্রবর্তী। এই জল্পনার সূত্রপাত বিজেপির একাধিক নেতার পোস্ট ঘিরেই বলে জানা গিয়েছে।

এদিকে উল্লেখযোগ্যভাবে, অতীতেও বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উঠে এসেছে দেবরাজ চক্রবর্তীর নাম। বিধানসভা ভোটের প্রচারেও তাঁকে নিয়ে বহুবার সরব হয়েছিল বিজেপি শিবির। ভোটে তাঁর স্ত্রীর হারের পরই তাঁকে এবং অদিতিকে দেখা গিয়েছিল কাঁদতে কাঁদতে গণনা কেন্দ্র ত্যাগ করতে। তবে এরপর থেকে দেবরাজকে কর জনসমক্ষে দেখা যায়নি।

Read More- মেসিকাণ্ডে এবার নয়া মোড়! অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের শতদ্রু দত্তের

অন্যদিকে, তরুণজ্যোতি ভোটে জিতেই দাবি করেছিলেন, দেবরাজকে গ্রেফতার করাবেন তিনি। দেবরাজের এহেন সম্ভাব্য গ্রেফতারির খবর সামনে আসতেই ফের নতুন করে চর্চা শুরু হয় নানা রাজনৈতিক মহলে।

এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button