Bangla NewsSports

Shatadru Dutta: মেসিকাণ্ডে এবার নয়া মোড়! অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের শতদ্রু দত্তের

যুবভারতীতে মেসি-ইভেন্টে তৈরি হয়েছিল বিশৃঙ্খলা। সেই কাণ্ডে শতদ্রু দত্ত ছিলেন কাঠগড়ায়। তার পর তাঁকে ৩৮ দিন জেলবন্দি থাকতে হয়েছিল। ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত কোথায় ছিলেন এতদিন, এখন অনেকের মনেই এ প্রশ্ন।

Shatadru Dutta: এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলার প্রস্তুতি শতদ্রু দত্তর

হাইলাইটস:

  • যুবভারতীতে মেসি পা রাখার পরই দেখা গিয়েছিল ব্যাপক বিশৃঙ্খলা
  • মেসির গোট ট্যুরের অনুষ্ঠান পণ্ডর জেরে কাঠগড়ায় ছিলেন শতদ্রু দত্ত
  • এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন শতদ্রু দত্ত

Shatadru Dutta: ফের আলোচনার শিরোনামে মেসি-কাণ্ড। এবার রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের এফআইআর দায়ের করেছেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত। বাংলার নয়া ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই ‘মেসি কাণ্ড’ নিয়ে সরাসরি মুখ খুলেছিলেন নিশীথ প্রামাণিক। এদিন সাংবাদিক বৈঠক থেকেই রাজ্যের ক্রীড়ার ক্ষেত্রে একগুচ্ছ উন্নয়নমূলক বার্তা দেওয়ার পাশাপাশি মেসি কাণ্ডের ফাইল চেয়ে পাঠিয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের নতুন ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রী।

We’re now on WhatsApp- Click to join

যুবভারতীতে মেসি-ইভেন্টে তৈরি হয়েছিল বিশৃঙ্খলা। সেই কাণ্ডে শতদ্রু দত্ত ছিলেন কাঠগড়ায়। তার পর তাঁকে ৩৮ দিন জেলবন্দি থাকতে হয়েছিল। ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত কোথায় ছিলেন এতদিন, এখন অনেকের মনেই এ প্রশ্ন। অবশেষে কামব্যাক করেন তিনি। এবং জানান, এই মেসি ইভেন্টে বিশৃঙ্খলার দায় হল প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের।

We’re now on Telegram- Click to join

এদিন যুবভারতীতে মেসি পা রাখার পরই তৈরি হয়েছিল ব্যাপক বিশৃঙ্খলা। মাঝপথে পণ্ড অনুষ্ঠান। মেসির গোট ট্যুরের অনুষ্ঠান বহু ক্রীড়াপ্রেমীর কাছে দুঃস্বপ্নের মতো ছিল। অনুরাগীরা মেসি-দর্শন থেকে বঞ্চিত হয়েছিলেন অনেক টাকা খরচ করেও। এর পরই গ্রেফতার করা হয় গোট ট্যুরের আয়োজক শতদ্রু দত্তকে।

শতদ্রু দত্ত এদিন বলেছেন, ‘মেসিকে পাড়ার পল্টু ভাবল অরূপ বিশ্বাস। মেসির কাঁধে-পেটে হাত দিয়ে বানিয়ে ফেলল নিজের ফাংশন। ওটা ছিল একটা পাবলিক ইভেন্ট। সেখানে নিজের পরিবারের লোককে নিয়ে কীভাবে মাঠের মধ্যে ছবি তুলল? যদি সেদিন মেসির কোনওরকম ক্ষতি হয়ে যেত, সেই দায়িত্ব ভারটা কে নিত? এমনিতেই ইভেন্টটা নিয়ে হয়েছিল আন্তর্জাতিক স্তরে নিউজ। সামনে রয়েছে বিশ্বকাপ। আমাকে তারা তো আর কেউ ছেড়ে কথা বলত না।

Read More- এবার অপেক্ষার অবসান! এদিন মধ্যরাতে কলকাতায় পা রাখলেন ফুটবলের রাজা লিওনেল মেসি, শহরে উপস্থিত বলিউড বাদশাও

শতদ্রু দত্ত জানিয়েছিলেন, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করতে চলেছেন তিনি। জুঁই বিশ্বাস, অরূপ বিশ্বাস, রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শতদ্রু দত্ত। বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হল, শতদ্র দত্তের অভিযোগ ইতিমধ্যেই পেয়েছে পুলিশ। সেটা গণ্য করা হবে এফআইআর হিসেবে। প্রতারণা-সহ মামলা হতে চলেছে একাধিক ধারায়। এই মুহূর্তে অভিযোগ পত্রটি উচ্চপদস্থ আধিকারিকদের তরফে খতিয়ে দেখা হচ্ছে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button