Entertainment

Kangana Ranaut on Shabana Azmi: জেন জিকে ‘নর্দমার প্রজন্ম’ বলার পরই এবার শাবানা আজমির একহাত নিলেন কঙ্গনা রানাউত

কীভাবে ৭৫ বছর বয়সী একজন মহিলা জেন জি আন্দোলনের অংশ হতে পারেন সেই প্রশ্নও এদিন তুলেছেন অভিনেত্রী।

Kangana Ranaut on Shabana Azmi: এদিন সমাজ মাধ্যমে সাফাই দিয়ে বিস্ফোরক উসকানিমূলক মন্তব্য কঙ্গনা রানাউতের

হাইলাইটস:

  • জেন জি-কে ‘নর্দমার প্রজন্ম’ বলে কটাক্ষ করেন কঙ্গনা রানাউত
  • এর পরই বিতর্কের কবলে পড়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত
  • এবার শাবানা আজমির একহাত নিয়েছেন কঙ্গনা রানাউত

Kangana Ranaut on Shabana Azmi: নিট সংক্রান্ত মামলাতে আন্দোলনরত জেন জি-কে ‘নর্দমার প্রজন্ম’ বলে কটাক্ষ করে বিপাকে পরেছিলেন কঙ্গনা রানাউত। এহেন বিতর্কিত মন্তব্যের জেরে এবার আগ্রার বিশেষ এমপি/এমএলএ আদালতে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আইনজীবী তথা রাজীব গান্ধী বার অ্যাসোসিয়েশনের সভাপতি রমাকান্ত শর্মা। এরপরই ভিডিও বার্তায় এসে সেই ‘বিষাক্ত বুলিবচন’-এর সাফাইও দিয়েছেন তিনি। আবার সেখানে প্রবীণ অভিনেত্রী শাবানা আজমিকেও একহাত নিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।

We’re now on Telegram- Click to join

কীভাবে ৭৫ বছর বয়সী একজন মহিলা জেন জি আন্দোলনের অংশ হতে পারেন সেই প্রশ্নও এদিন তুলেছেন অভিনেত্রী। কঙ্গনার-এর মতে, নির্দিষ্ট তরুণ মহিলা দায়িত্বহীনভাবে যাঁরা সংগ্রাম করেছেন তাঁদেরই বলেছেন ‘নর্দমার প্রজন্ম’।

We’re now on WhatsApp- Click to join

উল্লেখ্য, ২০শে জুলাই যন্তর মন্তরে সংসদ ভবনের দিকে মিছিল করা এই হাজার হাজার প্রতিবাদকারীর সাথে যোগ দিয়েছিলেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমিও। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা ছবি এবং ভিডিওতে তাঁকে একটি ট্রাকে প্রতিবাদকারীদের সাথে যেতে এবং দেখা যায় ব্যারিকেড টপকাতেও। অভিনেতা প্রকাশ রাজের সাথেও ট্রাকে থাকা একটি ছবি তিনি শেয়ার করেছিলেন।

এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করে কঙ্গনা রানাউত বলেন, “গোটা দেশের যুবসমাজ? আপনি যদি কেবল জেন জি-র কথা বলেন, তাহলে তাঁদের জনসংখ্যা হতে চলেছে প্রায় ৩০-৩৫ কোটি। যন্তর মন্তরে জড়ো হয়েছিল প্রায় ১০ হাজার মানুষ। তাঁদের মধ্যে শাবানা আজমির মতো মানুষ ছিলেন অর্ধেকেরও বেশি। সেখানে দেখা গিয়েছিল বিভিন্ন বয়সের মানুষকে। যদি আমরা নির্দিষ্টভাবে যুবসমাজ কিংবা জেন জি-র কথা বলি, সেখানে তাহলে প্রায় ২ হাজার ছিল জেন জি। কীভাবে তাহলে এটিকে বলা হচ্ছে জেন জি-র প্রতিবাদ? পুরো দেশের জেন জি প্রতিবাদ করছে এমনটা কীভাবে বলা যায়?”

Read More- নিট আন্দোলনকে ঘিরে এবার Gen Z প্রজন্মের ওপর তীব্র তোপ দাগলেন কঙ্গনা রানাওয়াত

কঙ্গনা রানাউতের কথায়, “ওখানে ভিড়টা যে হয়েছিল, আমি কেবলমাত্র সেই ভিড়ের কথাই বলেছিলাম। আমি ওপেন চ্যালেঞ্জ ছুড়ছি, এমন কোনও নির্দিষ্ট আমার বক্তব্য দেখান যেখানে গোটা প্রজন্মকে আমি বোঝাতে চেয়েছি। আমার সাথে অযথা রাজনৈতিক মতো বিরোধে জড়াতে আসবেন না। যুবসমাজের বিরোধী আমি কখনও নই। কারণ আমিও নিজেও একজন তরুণ।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button