EntertainmentPolitics

Koel Mallick: লাল-সাদা শাড়িতে মেকআপহীন চেহারায় একেবারে খাঁটি সাধু বাংলায় শপথ নিলেন কোয়েল মল্লিক

লাল পাড় সাদা শাড়িতে দেখা মিলেছে বঙ্গকন্যার। একদম মেকআপহীন চেহারা। গলায় সোনার মোটা চেইন। একেবারে খাঁটি বাংলায় শপথ নিলেন কোয়েল। তিনি শপথ নেওয়ার সময় বলেন, ‘আমি রুক্মিণী মল্লিক।

Koel Mallick: চমৎকার উচ্চারণ! দিল্লির রাজ্যসভায় প্রথমবার শপথগ্রহণ করলেন টলি কুইন কোয়েল মল্লিক

হাইলাইটস:

  • দিল্লিতে রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিলেন কোয়েল মল্লিক
  • লাল পাড় সাদা শাড়িতে রাজ্যসভায় দেখা গিয়েছে কোয়েলকে
  • একেবারে খাঁটি বাংলায় রাজসভায় শপথ নিলেন কোয়েল মল্লিক

Koel Mallick: গতকাল অর্থাৎ সোমবার রাজ্যসভায় প্রথমবার শপথ গ্রহণ করলেন টলি কুইন কোয়েল মল্লিক। এদিন রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছেন মোট ১৯ জন। এদিন পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু এবং মহারাষ্ট্র থেকে সাংসদরা শপথ নেন। বাংলা ইন্ডাস্ট্রি থেকে কোয়েল ছাড়াও শপথ নিয়েছেন বাবুল সু্প্রিয়, মেনকা গুরুস্বামী, রাজীব কুমার এবং বিশ্বজিৎ সিংহ। কোয়েলের শপথ গ্রহণ উপলক্ষে এদিন তাঁর সাথে সংসদে উপস্থিত ছিলেন তাঁর বাবা-মা।

We’re now on WhatsApp- Click to join

লাল পাড় সাদা শাড়িতে দেখা মিলেছে বঙ্গকন্যার। একদম মেকআপহীন চেহারা। গলায় সোনার মোটা চেইন। একেবারে খাঁটি বাংলায় শপথ নিলেন কোয়েল। তিনি শপথ নেওয়ার সময় বলেন, ‘আমি রুক্মিণী মল্লিক। রাজ্যসভায় সদস্য নির্বাচিত হইয়া সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে, বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি অকৃত্তিম নিষ্ঠা এবং আনুগত্য পোষণ করিব আমি। আমি ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করিব। এবং যে কর্তব্যভার গ্রহণ করিতে আমি উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব।’

We’re now on Telegram- Click to join

প্রসঙ্গত, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক ওরফে রুক্মিণী। তাঁর ২২ বছর বয়স থেকে কেরিয়ার জীবনের শুরু। কিন্তু সেই ভাবে কোনও বিতর্কই ছুঁতে পারেনি টলি কুইনকে। এত বছর ধরে কোনওদিন কোনও রাজনীতির রঙ গায়ে লাগাননি কোয়েল। যদিও বরাবরই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের স্নেহধন্যা। এমনকী মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্কও তাঁর বাবা রঞ্জিত মল্লিকেরও।

প্রসঙ্গত কিছু মাস আগে, উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে হাজির হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইসময় পড়েছিল বেশ শোরগোল। তবে কি এবার রাজনীতির মাঠে নামবেন রঞ্জিত মল্লিক এবং তাঁর কন্যা কোয়েল মল্লিক? সেইসময় অধরাই ছিল উত্তর। কোয়েল সরাসরি রাজনীতির ময়দানে না এলেও এবার লাগল রাজনীতির রঙ। ২০২১-এর উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর প্রস্তাবকও ছিলেন কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানে। মনোনয়নপত্র জমা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নির্বাচনী আধিকারিকদের সাথে নিসপাল সিং রানের পরিচয় করিয়েছিলেন, বলেছিলেন ‘ও হল অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী’।

Read More- বরের হাত ধরে প্রথম বার বিধানসভায় পা রাখলেন কোয়েল মল্লিক! রাজ্যসভায় জমা দিলেন মনোনয়নপত্রও

তবে, তাঁর অভিনয় কেরিয়ারের পাশাপাশি, কোয়েল সংসারও করছেন। কোয়েল দুই সন্তানের মা। ছেলে কবীরের বয়স ৬ বছর। আর কন্যা কাব্যার বয়স মাত্র ২। কোয়েলের দুই সন্তান সোশ্যাল মিডিয়া থেকেও ভালোবাসা পায়। এখন দেখার যে, রাজনীতি-কেরিয়ার-সংসার তিনটে কীভাবে সামলান অভিনেত্রী।

এইরকম আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং বিনোদনের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button