Tel Potol Recipe: নিরামিষের দিন অল্প রকম কিছু রান্না করতে চান? তেল পটল বানিয়ে ফেলুন, রইল সম্পূর্ণ রেসিপি
গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে ঝাড়খণ্ডের বিখ্যাত ইনফ্লুয়েন্সার রিনা মজুমদার আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন তেল পটল। নিরামিষের দিন রেসিপি বানান, গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগবে।
Tel Potol Recipe: পটলের এই রেসিপিটি ট্রাই করে দেখুন, বাড়ির সকলে তৃপ্তি করে খাবে
হাইলাইটস:
- গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
- গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে ঝাড়খণ্ডের বিখ্যাত ইনফ্লুয়েন্সার রীনা মজুমদার আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন তেল পটল
- সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে
Tel Potol Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে ঝাড়খণ্ডের বিখ্যাত ইনফ্লুয়েন্সার রীনা মজুমদার আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন তেল পটল। নিরামিষের দিন রেসিপি বানান, গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগবে। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –
We’re now on WhatsApp – Click to join
তেল পটল তৈরির উপকরণগুলি হল:
• পটল
• গণেশ মার্কা সর্ষের তেল
• হলুদ গুঁড়ো
• লঙ্কা গুঁড়ো
• গরম মশলা গুঁড়ো
• গোটা জিরে
• শুকনো লঙ্কা
• দারচিনি
• লবঙ্গ
• এলাচ
• তেজপাতা
• আদা
• টমেটো কুচি
• স্বাদ মতো নুন
• অল্প চিনি
• ঘি

তেল পটল তৈরির পদ্ধতি:
• প্রথমে পটলের খোসা ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে নিলেন।
• এরপর তাতে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেটের জন্য রেখে দিলেন।
• তারপর মিক্সারে গোটা জিরে, শুকনো লঙ্কা, আদা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ পেস্ট করে নিলেন।
• এবার কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে পটলগুলি লাল লাল করে ভেজে তুলে নিলেন।
• এরপর ওই তেলেই স্বাদ মতো নুন, গোটা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিলেন।
• তারপর তাতে দিয়ে দিলেন জিরে-শুকনো লঙ্কার পেস্টটি।
• এবার মশলাটি অল্প কষিয়ে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন ও অল্প চিনি দিয়ে দিলেন।
• এরপর মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিলেন টমেটো কুচি।
Read more:- সাদামাটা রান্না করতে চান? ডিম পোস্ত ভাপা বানিয়ে ফেলুন, রইল সম্পূর্ণ রেসিপি
• তারপর সবকিছু ভালো করে রান্না করে নিলেন, তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা পটলগুলি দিয়ে দিলেন।
• এবার কিছুক্ষণ রান্না করার পর পরিমান মতো জল যোগ করলেন।
• তারপর ৫-৬ মিনিট পর গ্রেফি ফুটে উপর থেকে গরম মশলা গুঁড়ো এবং ঘি ছড়িয়ে নিতেই তৈরি হয়ে গেল তেল পটল।
এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







