food recipes

Chicken Paturi Recipe: ভেটকি পাতুরি, ইলিশ পাতুরি তো অনেক খেয়েছেন! এবার বানান সুস্বাদু চিকেন পাতুরি, রইল রেসিপি

গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার শাবনূর সুলতানা আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন চিকেন পাতুরি। এটি আপনি দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে বানাতে পারেন।

Chicken Paturi Recipe: খুব কম উপকরণ দিয়ে চিকেন পাতুরি বানিয়ে ফেলুন, এক থালা ভাত নিমেষে উড়ে যাবে

হাইলাইটস: 

  • গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
  • গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার শাবনূর সুলতানা আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন চিকেন পাতুরি
  • সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে

Chicken Paturi Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার শাবনূর সুলতানা আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন চিকেন পাতুরি। এটি আপনি দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে বানাতে পারেন। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –

We’re now on WhatsApp – Click to join

চিকেন পাতুরি তৈরির উপকরণগুলি হল:

• বোনলেস চিকেন

• গণেশ মার্কা সর্ষের তেল

• পেঁয়াজ

• আদা-রসুন

• কাঁচালঙ্কা

• নারকেল কুচি

• কালো সর্ষে

• সাদা সর্ষে

• হলুদ গুঁড়ো

• লঙ্কা গুঁড়ো

• টক দই

• স্বাদ মতো নুন

• গরম মশলা গুঁড়ো

• কলাপাতা

চিকেন পাতুরি তৈরির পদ্ধতি:

• প্রথমে বোনলেস চিকেনগুলি কুচি কুচি করে কেটে কিমা বানিয়ে নিলেন।

• তারপর পেঁয়াজ এবং কাঁচালঙ্কা মিক্সারে পেস্ট করে নিলেন।

• এরপর কালো সর্ষে, সাদা সর্ষে, আদা, রসুন, নারকেল কুচি এবং অল্প জল যোগ করে একসঙ্গে পেস্ট করে নিলেন।

• এবার চিকেন কিমার সাথে পেঁয়াজ ও কাঁচালঙ্কার পেস্ট, নারকেলের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টক দই, স্বাদ মতো নুন এবং গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলেন।

• তারপর অল্প গরম মশলা গুঁড়ো যোগ করলেন এবং ভালো করে মিশিয়ে নিলেন।

Read more:- আলু পোস্ত, ঝিঙে পোস্ত তো অনেক খেয়েছেন! এবার বানান চিকেন পোস্ত, রইল রেসিপি

• এরপর কলাপাতায় অল্প অল্প করে চিকেনের মিশ্রণটি নিয়ে উপরে একটি গোটা কাঁচালঙ্কা এবং অল্প গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে ভালো করে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে একে একে সবক’টা প্রস্তুত করে নিলেন।

• এবার কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে পাতুরিগুলি দিয়ে এপিঠ-ওপিঠ ভালো করে ভেজে নিলেন তৈরি হয়ে যাবে সুস্বাদু চিকেন পাতুরি।

এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button