BJP Yuva Shakti Card: মাসে তিন হাজার টাকা আর্থিক সহায়তা, স্টার্ট-আপে ১০ লক্ষ, আর কী কী থাকছে বিজেপির এই যুবশক্তি কার্ডে?
এই যুবশক্তি কার্ডের মাধ্যমে যুবসমাজের জন্য দেওয়া হয়েছে একাধিক প্রতিশ্রুতি। এটি নতুন প্রকল্প নয়। এটি মূলত, বিজেপির সঙ্কল্পপত্রের ভিত্তিতে যেসব প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছে, তার গ্যারান্টি হিসেবেই এই প্রকাশ করা হয়েছে যুবশক্তি কার্ড।
BJP Yuva Shakti Card: আগামী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান হবে, আর কী কী বলা হয়েছে জেনে নিন এখনই
হাইলাইটস:
- যুবশক্তি কার্ডের মাধ্যমে যুবসমাজের জন্য দেওয়া হয়েছে একাধিক প্রতিশ্রুতি
- প্রত্যেক যুবককে প্রতি মাসে ৩ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি
- এবার এই যুবশক্তি ভরসা কার্ডে আর কী কী প্রকাশ করেছে পদ্ম শিবির?
BJP Yuva Shakti Card: ইস্তাহারে নারী এবং যুব শক্তির বিকাশে জোর দিয়েছে পদ্ম শিবির। দেওয়া হয়েছে একগুচ্ছ প্রতিশ্রুতি। সেই মর্মেই গতকাল নববর্ষে মাতৃশক্তি ভরসা কার্ড প্রকাশ করেছিল বিজেপি। আর এবার যুবদের ভোট নিজেদের ঝুলিতে টানতেই প্রকাশ করল যুবশক্তি ভরসা কার্ড। সম্প্রতি নিউটাউনের হোটেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী টেনিস তারকা এবং বিজেপি নেতা লিয়েন্ডার পেজ আর বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী বক্সার বিজেন্দ্র সিং-এর উপস্থিতিতে এবার বিজেপি প্রকাশ করেছে যুবশক্তি কার্ড।
We’re now on WhatsApp- Click to join
কী কী রয়েছে এই যুবশক্তি কার্ডে?
এই যুবশক্তি কার্ডের মাধ্যমে যুবসমাজের জন্য দেওয়া হয়েছে একাধিক প্রতিশ্রুতি। এটি নতুন প্রকল্প নয়। এটি মূলত, বিজেপির সঙ্কল্পপত্রের ভিত্তিতে যেসব প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছে, তার গ্যারান্টি হিসেবেই এই প্রকাশ করা হয়েছে যুবশক্তি কার্ড। কী কী বলা হয়েছে এই যুবশক্তি কার্ডে, তা বিশদ জেনে নিন।
We’re now on Telegram- Click to join
যতদিন না চাকরি পাচ্ছেন ততদিন অবধি প্রতি মাসে ৩০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে প্রত্যেক যুবককে।
শিল্প হবে, হবে বিনিয়োগ। আগামী ৫ বছরে হবে এক কোটি কর্মসংস্থান।
প্রতি বছরই এসএসসি, টেট-সহ নিয়োগের পরীক্ষাও নেওয়া হবে।
সরকারি চাকরির বয়স সীমায় ছাড় ৫ বছরের।
স্টার্ট আপ করতে চাইলে আর্থিকভাবে সাহায্য করবে বিজেপি। ৫ লক্ষ যুবক-যুবতিদের আর্থিক সহায়তা দেওয়া হবে ১০ লক্ষ।
Standing firm with our youth during their time of struggle. BJP promises a monthly financial assistance of 3000 Rupees for unemployed youngsters to help them stay independent while they prepare for their careers. #YuvaShaktiBhorosaCard pic.twitter.com/osAIrr0zpg
— BJP West Bengal (@BJP4Bengal) April 16, 2026
এদিন কী বললেন লিয়েন্ডার পেজ?
এদিন টেনিস তারকা ও বিজেপি নেতা লিয়েন্ডার পেজ এদিন জানান, গত ১৫ বছরে রাজ্যের শিক্ষা, অর্থনীতি, চাকরির খুবই খারাপ অবস্থা। বাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে যুবসমাজরা। কেউ কেউ কাজের জন্য যাচ্ছেন। আবার কেউ উচ্চশিক্ষার জন্য দিল্লি, ব্যাঙ্গালোর চলে যাচ্ছে। কত স্টার্টআপ হয়েছে এখানে? আদৌ কত সুরক্ষিত নারীরা? চাইলেও যুবসমাজ তাঁর পরিবারের সাথে সময় কাটাতে পারেন না। পুরনো বাংলাকে ফিরিয়ে আনতেই হবে। তাই এবার রাজ্যে যুব সমাজকে ফিরিয়ে আনতেই বিশেষ উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী।
গতকালই বিজেপি প্রকাশ করেছে মাতৃশক্তি ভরসা কার্ড। বিজেপির সঙ্কল্পপত্র অনুযায়ী মাসে মহিলাদের ৩০০০ হাজার টাকা আর্থিক সহায়তা করা হবে। মহিলাদের সাবলম্বী করতেই প্রকাশ করা হয়েছে এই কার্ড। বিজেপির সঙ্কল্পপত্রে প্রতিশ্রুতি অন্নপূর্ণা ভান্ডার। ক্ষমতায় এলে চালু করা হবে এই প্রকল্প। সরকারি বাসেও বিনামূল্যে চালু হবে মহিলাদের যাতায়াত।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







