Priyanka Sarkar: ‘আমি সবচেয়ে বেশি বন্ধু রাহুলকেই মিস করছি’, রাহুলের মৃত্যুর এক মাস পর প্রথম বার মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা
সাম্প্রতিক এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে এর উত্তরে প্রিয়াঙ্কা বলেন, “সবচেয়ে বেশি বন্ধু রাহুলকে মিস করি। যদি এককথায় গুছিয়ে বলতে হয়, তবে আমি বলব, আমার প্রিয় বন্ধুকে আমি হারিয়ে ফেলেছি।
Priyanka Sarkar: ‘সহজ আর আমি স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করে যাচ্ছি’, কাজে ফিরে অবশেষে স্বামীকে নিয়ে নীরবতা ভাঙলেন প্রিয়াঙ্কা
হাইলাইটস:
- রাহুলের আকস্মিক প্রয়াণ এক মাস অতিক্রান্ত
- রাহুলের পরিবার এখনও মানসিকভাবে বিধ্বস্ত
- অবশেষে কাজে ফিরে নীরবতা ভাঙলেন প্রিয়াঙ্কা
Priyanka Sarkar: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের এক মাস পার। আজও অভিনেতার মৃত্যুতে তার পরিবার মানসিকভাবে বিধ্বস্ত। কিন্তু সময় যে থেমে থাকে না। অভিনেতা রাহুলের মৃত্যুর পর স্বাভাবিকভাবে কাজে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার। এতদিন নিজেকে সব কিছুর আড়ালেই রেখেছিলেন। তবে স্বামীর মৃত্যুর এক মাসের মাথায় এবার এই প্রথম বার সাক্ষাৎকার দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা।
We’re now on WhatsApp- Click to join
প্রিয়াঙ্কা কতটা মিস করছেন রাহুলকে?
সাম্প্রতিক এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে এর উত্তরে প্রিয়াঙ্কা বলেন, “সবচেয়ে বেশি বন্ধু রাহুলকে মিস করি। যদি এককথায় গুছিয়ে বলতে হয়, তবে আমি বলব, আমার প্রিয় বন্ধুকে আমি হারিয়ে ফেলেছি। সব কিছুর বাইরে এটি একটা বন্ধুত্বের সম্পর্ক যা প্রায় ২০ বা ২২ বছরের বেশি সময় ধরে ছিল যেটা।”
We’re now on Telegram- Click to join
রাহুলের প্রসঙ্গে এদিন প্রিয়াঙ্কা আরও জানান যে, “আমি বারবার বলেছি যে, আমার সিনেমা দেখা, সব কিছু সম্পর্কে জানা, বই পড়া, ভাবনা চিন্তা গোছানো, এগুলো সবই শেখা ওর কাছে, ওর প্রভাবে। সেটা কোনওদিনই অস্বীকার করতে পারিনি। রাহুল সকলের খুব ভালো বন্ধু ছিল। এই পরিস্থিতিতে আরও বেশি করে সেটা অনুভব করলাম। যখন হয়তো ঝগড়া বা এই-সেই হচ্ছে, তখন হয়তো লোকে ভেবেছে যে মুখ দেখাদেখি বন্ধ। কিন্তু জানে না, তারপর আমরা কত গল্প করেছি। একটা ভালো বই ও একটা ভালো সিনেমা…এখনও মনে হয়, রাহুলের বেছে দেওয়া ৪-৫টা সিনেমা বা সিরিজ এখনও দেখা বাকি আছে। আমার কাজে রাহুল সবচেয়ে বড় সমালোচক ছিল। আমার কাছে খুব গুরুত্ব পেত ওর মত। কিছু মানুষ তো থাকে, যাঁদের মত বেশি গুরুত্ব পায় আমাদের জীবনে। রাহুলের মতও, আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। সেটা আমি খুব মিস করব। একটা কাজের জন্য সত্ ফিডব্যাক পাওয়ার সুযোগটা এবার মিস হয়ে গেল।”
রাহুলের মৃত্যুর পর সহজ কেমন আছে?
এই প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি এটা সঠিক বলতে পারব না। আমরা সকলেই মানসিকভাবে লড়াই করছি আলাদা-আলাদাভাবে। নিজেদের মতো করে সবটা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। সহজের সাথে এই বিষয় নিয়ে কথা হয়নি। ও কিভাবে নিজেকে সামলাচ্ছে আমি জিজ্ঞাসা করিনি। কারণ সকলেরই একটা স্পেস দরকার হয়। ওর যদি কখনও মনে হয় তবে ও নিজেই আমাকে বলবে।’
Read More- শাহরুখ খানের সঙ্গে কিং ছবির শুটিংয়ে ব্যাস্ত অন্তঃসত্ত্বা দীপিকা, ফাঁস হওয়া ছবি দেখে মুগ্ধ ভক্তরা
সহজের প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানিয়েছেন, “সহজ কেমন আছে, সেই উত্তরও আমি দেব না। কারণ সেটা তাহলে আন্দাজ করা হবে। সহজের মাথায় কী চলছে সেটা সহজই ভালো বলতে পারে। তবে এটা বলতে পারি যে, সহজও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। হয়তো কয়েকমাস পর তা আরও বরিষ্কার হবে। সহজ ঠিক আছে কী নেই, সেটা সহজই ভালো বলতে পারবে।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






