Deepika-Ranveer: দ্বিতীয় সন্তান আসতে আর মাত্র ক’দিন! শ্বশুর-শাশুড়ি, এবং স্বামী রণবীরকে নিয়ে সিদ্ধিবিনায়কে পুজো দিলেন দীপিকা
স্বামী রণবীর সিং এবং শ্বশুর এবং শাশুড়িকে নিয়ে বেরিয়ে পড়েছেন দীপিকা গণপতি দর্শনে। তবে অভিনেত্রী দীপিকা ভিড়ের ঠেলায় প্যান্ডেল হপিংয়ে না গেলেও গত বৃহস্পতিবারই লালবাগচা রাজার দর্শন সেরে এসেছেন অভিনেতা রণবীর সিং।
Deepika-Ranveer: হাসপাতালে ভর্তি হওয়ার আগে স্বামী রণবীরের সঙ্গে সিদ্ধিবিনায়ক ছুটলেন দীপিকা পাড়ুকোন!
হাইলাইটস:
- দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিনক্ষণ ঘনিয়ে এসেছে
- স্বামীর সঙ্গে সিদ্ধিবিনায়ক ছুটলেন দীপিকা পাড়ুকোন
- হাসপাতালে ভর্তির আগে দিলেন সিদ্ধিবিনায়কে পুজো
Deepika-Ranveer: সিনে দুনিয়া থেকে ছুটি নিয়ে আপাতত দ্বিতীয় গর্ভাবস্থা উপভোগ করছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অ্যাটলির মেগাবাজেট ছবি ‘রাকা’র শুটিং শেষ করেছেন মাসখানেক আগেই। এবার দ্বিতীয় সন্তান আসার প্রাক্কালেই পুরোদস্তুর পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। আর মাত্র ক’দিন হাতে। চলতি সেপ্টেম্বর মাসের অন্তিম লগ্নেই রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের সংসারে দ্বিতীয় খুদে সদস্যর ভূমিষ্ঠ হওয়ার কথা। এর প্রাক্কালেই গতকাল সিদ্ধিবিনায়কে গিয়ে পুজো দিলেন এই দম্পতি।
We’re now on Telegram- Click to join
স্বামী রণবীর সিং এবং শ্বশুর এবং শাশুড়িকে নিয়ে বেরিয়ে পড়েছেন দীপিকা গণপতি দর্শনে। তবে অভিনেত্রী দীপিকা ভিড়ের ঠেলায় প্যান্ডেল হপিংয়ে না গেলেও গত বৃহস্পতিবারই লালবাগচা রাজার দর্শন সেরে এসেছেন অভিনেতা রণবীর সিং। আর পরের দিনই স্ত্রী দীপিকাকে নিয়ে এবার ছুটে গিয়েছেন সিদ্ধিবিনায়কে। বলিউডের এই দম্পতিকে দেখে মন্দির চত্বরে ভিড় উপচে পড়েছিল এদিন। সেখান থেকেই ফাঁস হওয়া কিছু ছবি এবং ভিডিওতে দেখা গিয়েছে, দীপিকার শ্বশুর জগজিৎ সিং ভাবনানি, শাশুড়ি অঞ্জু ভাবনানির মধ্যমণিকেও।
We’re now on WhatsApp- Click to join
এদিন অভিনেত্রীর পরনে ছিল কমলা রঙের প্রিন্টেড কুর্তা এবং বেগুনি রঙের পালাজো। পোশাকের আড়াল থেকেই উঁকি দিচ্ছল নায়িকার বেবি বাম্প। আর স্ত্রীর পোশাকের সাথে রংমিলান্তি বেগুনি পাঞ্জাবিতে দেখা গিয়েছে রণবীর সিংকে।
#King actress #DeepikaPadukone, who is expecting her second child, was spotted with husband #RanveerSingh at Mumbai’s iconic Siddhivinayak Temple on Friday afternoon, September 18. ❤️
The couple arrived hand-in-hand and sought blessings at the temple ahead of the arrival of… pic.twitter.com/dWqoi5xupV
— Always Bollywood (@AlwaysBollywood) September 18, 2026
এদিন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেই নিষ্ঠা সহকারে সিদ্ধিবিনায়কের পুজো দিলেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। গলায় ছিল আশীবার্দী উত্তরীয়। একমনে ঈশ্বরের প্রার্থনায় রত ছিলেন এই দম্পতি। আর মন্দির থেকেই এহেন ফ্রেম ফাঁস হতেই শুরু ফিসফাস, আর কিছু দিন বাদেই হাসপাতালে ভর্তি হবেন অভিনেত্রী। এর প্রাক্কালেই সিদ্ধিবিনায়কের আশীর্বাদ নিতে ছুটে গিয়েছেন এই তারকাদম্পতি।
Read More- গণেশ পুজোয় হ্যান্ড-ব্লক করা আনারকলিতে রাজকীয় দেখাচ্ছিলেন অভিনেত্রী সোনম কাপুর
প্রসঙ্গত, ২০২৪ সালে গণপতি উৎসবের আবহেই প্রথম মাতৃত্বের ইনিংস শুরু করেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবার দু বছর পর ফের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। সম্প্রতি, মেয়ে দুয়ার জন্মদিনে ম্যাটারনিটি ফটোশুটের একাধিক ছবিও ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







