WB Assembly Elections 2026: রেকর্ড ব্রেকিং! বাংলায় রাত ৯ টা অবধি ভোট পড়ল ৯২.৩৫% ভোটারদের উদ্দেশ্যে কি বললেন জ্ঞানেশ কুমার?
এই রেকর্ড ভোট গ্রহণে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, “স্বাধীনতার পর থেকেই এইবার পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে সর্বোচ্চ ভোট পড়েছে।” দুই রাজ্যের ভোটারদের কুর্নিশ জানান তিনি।
WB Assembly Elections 2026: প্রথম দফা নির্বাচনে রাজ্যের কোন কোন জায়গায় কত ভোট পড়ল? জানুন
হাইলাইটস:
- রাজ্যে ছিল ১৬টি জেলার ১৫২টি আসনে প্রথম দফা নির্বাচন
- স্বাধীনতার পর থেকে এবারই সর্ব্বোচ্চ ভোটদানের নজির গড়লো
- গতকাল রাত ৯টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৯২.৩৫ শতাংশ
WB Assembly Elections 2026: সব রেকর্ড ভেঙে চুরমার! বাংলায় রাত ৯ টা অবধি ভোট পড়েছে ৯২.৩৫ শতাংশ! রাজ্যে প্রথম দফা নির্বাচনে সন্ধ্যা ৬ টাতেই ভোটের হার ছাড়িয়ে গিয়েছিল ৯০ শতাংশ৷ সন্ধ্যা পেরিয়ে গেলেও বেশ কয়েকটি বুথে চলেছিল ভোটগ্রহণ প্রক্রিয়া৷ হাসিমারা, রাজগঞ্জ, মাদারিহাট-সহ বেশ কয়েকটি বুথে অন্ধকার নেমে এলেও বুথের বাইরে ভোটারদের লম্বা লাইনের দেখা মেলে।
We’re now on WhatsApp- Click to join
এই রেকর্ড ভোট গ্রহণে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, “স্বাধীনতার পর থেকেই এইবার পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে সর্বোচ্চ ভোট পড়েছে।” দুই রাজ্যের ভোটারদের কুর্নিশ জানান তিনি।
Gyanesh Kumar, Chief Election Commissioner of India, says, "Highest ever percentage of polling in West Bengal and Tamil Nadu since Independence – ECI salutes each voter of West Bengal and Tamil Nadu."
(file pic) pic.twitter.com/6kssjsXVvO
— ANI (@ANI) April 23, 2026
রাত ৯টা অবধি কোচবিহারে ভোট পড়েছে ৯৫.১৭%, দার্জিলিঙে ৮৮.৪৮ %, আলিপুরদুয়ারে ৯১.৪২%, কালিম্পঙে ৮২.৯৯ %, জলপাইগুড়িতে ৯৪.০৯%, উত্তর দিনাজপুরে ৯৩.৩৩ %, দক্ষিণ দিনাজপুরে ৯৫.২২%, মালদহে ৯৩.৪১ %, পূর্ব মেদিনীপুরে ৯০.৬৪%, পশ্চিম মেদিনীপুরে ৯১.৯৭ %, মুর্শিদাবাদে ৯৩.৩২ %, ঝাড়গ্রামে ৯২.০৪%, পুরিলিয়ায় ৯০.২৮ %।
রাত ৯টা অবধি সবথেকে বেশি ভোট পড়েছে উত্তর দিনাজপুরে, ৯৩.৩৩ % আর সবচেয়ে কম ভোট পড়েছে কালিম্পঙে, ৮২.৯৯ %।
We’re now on Telegram- Click to join
পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচনে রাজ্যের ১৬টি জেলার ১৫২ আসনে ভোটগ্রহণ হয় গতকাল। সন্ধে ছটা অবধি আনুমানিক ৯১.৪৬ শতাংশ ভোট পড়ে। পশ্চিমবঙ্গে প্রথম দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৪৭৮ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা হল ১৩১১ জন এবং মহিলা প্রার্থীর সংখ্যা হল ১৬৭ জন। এতে সবচেয়ে বড় কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের দাসপুর এখানে ভোটার সংখ্যা ২ লক্ষ ৯৬ হাজার ০৪৫ জন। সবচেয়ে ছোট কেন্দ্র হল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সেখানে ভোটার সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ৪৩৫ জন।
Read More- ভোর থেকেই বুথের বাইরে উপচে পড়া ভিড় ভোটারদের! কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে চলছে ভোটগ্রহণ
প্রথম দফার নির্বাচনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার হল ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ জন এবং মহিলা ভোটার হল ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। এছাড়া, ৪৬৫ জন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার। প্রথম দফায় সাধারণ আসন সংখ্যা ১০৩টি, তফসিলি জাতির জন্য সংরক্ষিত ৩৪টি আর তফসিলি উপজাতির জন্য কেন্দ্র রয়েছে ১৫টি। পুরো ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে তৈরি করা হয়েছে মোট ৪৪ হাজার ৩৭৬টি পোলিং স্টেশন।
এইরকম আরও নির্বাচন সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







