Durga Puja

Durga Puja Traditional Saree: লাল পাড় সাদা শাড়ির সাথে বাঙালির দুর্গাপুজোর এক আবেগ জড়িয়ে থাকে, আজও এই শাড়ির চাহিদা তুঙ্গে

দেবীবরণ থেকে সিঁদুরখেলা সবকিছুর সঙ্গে যেন মিশে আছে বাঙালির এই আবেগের ছোঁয়া। ঐতিহ্যবাহী এই শাড়ির চাহিদা বর্তমান যুগে এসেও এতটুকু ফিকে হয়নি। এবছর পুজোতেও শাড়ির দোকানে গিয়ে মহিলারা বেছে নিচ্ছেন সাদা লালের এই কম্বিনেশন।

Durga Puja Traditional Saree: দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া পেতে লাল পাড় সাদা শাড়ির গুরুত্ব অপরিসীম

হাইলাইটস:

  • আর মাত্র কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎস দুর্গাপুজো উদযাপন করা হবে মহাধুমধাম করে
  • এই নিয়ে বাঙালির মনে থাকে এক অন্যরকম আবেগ রয়েছে
  • লাল পাড় সাদা শাড়ি মানেই দূর্গা পুজোর এক আভিজাত্য

Durga Puja Traditional Saree: দুর্গাপুজো মানেই মেয়েদের কাছে লাল পাড় সাদা শাড়িতে অষ্টমীর অঞ্জলি। বহুকাল ধরে এই একটা ট্রেন্ডই চলে আসছে৷ পুরোনো রীতিতে পুজোর সঙ্গে লাল পাড় সাদা শাড়ির এক অন্তহীন মেলবন্ধন রয়েছে। দেবীবরণ থেকে সিঁদুরখেলা সবকিছুর সঙ্গে যেন মিশে আছে বাঙালির এই আবেগের ছোঁয়া। ঐতিহ্যবাহী এই শাড়ির চাহিদা বর্তমান যুগে এসেও এতটুকু ফিকে হয়নি। এবছর পুজোতেও শাড়ির দোকানে গিয়ে মহিলারা বেছে নিচ্ছেন সাদা লালের এই কম্বিনেশন।

We’re now on WhatsApp – Click to join

আগেকারদিনে ঠাকুমা-দিদিমারা ওই লাল সাদা শাড়ি মানেই সুতি কিংবা তাঁতেরই বেছে নিতেন৷ তবে লাল পাড় সাদা শাড়ির চল এখনও বদলায়নি৷ শুধুমাত্র বদলেছে শাড়ির ডিজাইন ও ফ্যাশন৷ এখন বাজারে লাল সাদার বিভিন্ন রকম ডিসাইন বেড়িয়ে গিয়েছে৷ শাড়ির বাজারে কটন সিল্ক, আর্টসিল্ক, তসর, হ্যান্ডলুম, গরদ সব ধরনেই তা মিলছে। কিন্তু সবেতেই সাদা লালের ডিজাইন থাকছেই৷

পুজোর একটা দিনের সাজে সাবেকিয়ানা ছোঁয়া না থাকলে কি চলে? বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা, যা বছরে একবার আসে৷ বিশেষ করে অষ্টমী ও দশমী এই দু’দিন লাল সাদা শাড়ির ঢল খুব বেশি থাকে। কেউ পরেন আটপৌরে করে আবার কেউ বর্তমান ট্রেন্ডের সঙ্গে স্টাইলিং করে, অপরদিকে কেউ কেউ এই শাড়িতে একেবারে সাধারণভাবে সেজেই অসাধারণ হয়ে ওঠেন।

Read more:- দুর্গাপুজোর আগে শুষ্ক, নিষ্প্রাণ ও রুক্ষ চুলের জন্য একটি অব্যর্থ সমাধান খুঁজছেন? ঘরোয়া পদ্ধতিতে বানানো কেরাটিন মাস্কটি ব্যবহার করে দেখুন

আপনি কী জানেন এই সাবেকিয়ানা শুধু বাঙালির মধ্যেই সীমাবদ্ধ নেই এখন! অবাঙালিরাও এই সাজকে আপন করে মেতে ওঠেন দুর্গাপুজোর দিনগুলিতে। তাই আর দেরি না করে আপনিও শুরু করে দিন পুজোর কেনাকাটা।

এই রকম দুর্গাপুজো সম্পর্কে আরও প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button