Bangla News

West Bengal Job Exam Age Limit: চাকরি পরীক্ষার্থীদের জন্য বিরাট সুখবর! নয়া নির্দেশিকা জারি করল অর্থ দফতর

প্রত্যেক সরকারি চাকরির পরীক্ষায় এবার বসার জন্য সর্বোচ্চ বয়সসীমা বাড়ানো হয়েছে। বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা বিভিন্ন রকমের। গত ৯ই মে শপথ নেওয়ার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, চাকরির পরীক্ষার ক্ষেত্রে আরও ৫ বছর বয়সসীমা বাড়ানো হবে।

West Bengal Job Exam Age Limit: নতুন নিয়ম কবে থেকে কার্যকর ধরা হবে? তা সব জানিয়ে দিল রাজ্যের অর্থ দফতর

হাইলাইটস:

  • ছাব্বিশের নির্বাচনের প্রচারে চাকরির বয়সসীমা বাড়ানো হবে বলে জানিয়েছিল পদ্ম শিবির
  • এবার শপথ গ্রহণের পর ক্ষমতায় এসেই আগে সেটাই বাস্তবায়িত করল বিজেপি সরকার
  • এদিন এই সংক্রান্ত বিষয়ে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্যের অর্থ দফতর

West Bengal Job Exam Age Limit: তৃণমূলের শাসনকালে যুবসমাজ চাকরি পায়নি বলে ভোটের প্রচারে বারবার সরব হয়েছিল পদ্ম শিবির। তাঁদের নিজেদের ইস্তাহারে জানিয়েছিল, তারা ক্ষমতায় এলে চাকরির পরীক্ষায় বসার বয়সসীমা আরও ৫ বছর বাড়ানো হবে। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই ফের সেকথা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। প্রশাসনিকভাবে এবার এই নিয়ে নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গের অর্থ দফতর।

We’re now on WhatsApp- Click to join

নির্দেশিকায় কী জানাল রাজ্যের অর্থ দফতর?

প্রত্যেক সরকারি চাকরির পরীক্ষায় এবার বসার জন্য সর্বোচ্চ বয়সসীমা বাড়ানো হয়েছে। বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা বিভিন্ন রকমের। গত ৯ই মে শপথ নেওয়ার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, চাকরির পরীক্ষার ক্ষেত্রে আরও ৫ বছর বয়সসীমা বাড়ানো হবে। তারপরই এদিন নির্দেশিকা জারি করে রাজ্যের অর্থ দফতর জানিয়ে দিল, নতুন নিয়ম কার্যকর ধরা হবে গত ১১ই মে থেকে। অর্থাৎ নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের ২ দিন পর থেকেই।

We’re now on Telegram- Click to join

কোন কোন চাকরির পরীক্ষায় বয়সসীমা বেড়ে কত হল?

জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, গ্রুপ ‘এ’ পদে সর্বোচ্চ বয়সসীমা ৪১ বছর করা হয়েছে। গ্রুপ ‘বি’ পদে সর্বোচ্চ বয়সসীমা ৪৪ বছর করা হয়েছে। গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ পদে সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর করা হয়েছে।

আর যেসব পদে আগে থেকেই এর থেকে বেশি বয়সসীমা ছিল, তাও অপরিবর্তিত থাকবে। পাবলিক সার্ভিস কমিশনের বাইরে এবার অন্যান্য নিয়োগ ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা হবে ৪৫ বছর।

Read More- আদৌ ‘লাইসেন্স’ আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার রেকর্ড জানতে চাইল বার কাউন্সিল অব ইন্ডিয়া

ছাব্বিশের ভোট প্রচারে বিজেপি নেতারা বহুবার অভিযোগ করেছিলেন যে, তৃণমূলের আমলে রাজ্যে সরকারি নিয়োগ পরীক্ষা না হওয়ায় অনেকে পেরিয়ে গিয়েছেন চাকরির পরীক্ষায় বসার সর্বোচ্চ বয়সসীমা। তাঁদের সুযোগ দিতেই সর্বোচ্চ বয়সসীমা ৫ বছর বাড়ানোর কথা জানিয়েছিল গেরুয়া শিবির। এবার ক্ষমতায় এসেই এটাই আগে বাস্তবায়িত করল বিজেপি সরকার।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button