Bangla News

Weather Update: কালবৈশাখীর লক্ষণ! দক্ষিণবঙ্গ জুড়ে জারি রয়েছে বজ্রপাত সহ ঝড়-বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া?

আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া বেশ অস্থির থাকারই সম্ভাবনা রয়েছে। হুগলি, হাওড়া, ও দুই ২৪ পরগনা-সহ একাধিক জায়গায় আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দিনের মধ্যেই।

Weather Update: দাপট দেখাবে কালবৈশাখী! শহরজুড়ে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের পাশাপাশি জানুন উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

হাইলাইটস:

  • দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ
  • জেলায় জেলায় জারি ঝড়-বৃষ্টির সতর্কতা
  • আজ কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

Weather Update: আজ শনিবার আবহাওয়ার কিছুটা বদলের ইঙ্গিত মিলেছে রাজ্যজুড়ে। শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা খুব কম, তবে বজ্রপাত এবং শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

We’re now on WhatsApp- Click to join

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া বেশ অস্থির থাকারই সম্ভাবনা রয়েছে। হুগলি, হাওড়া, ও দুই ২৪ পরগনা-সহ একাধিক জায়গায় আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দিনের মধ্যেই। এছাড়াও কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

We’re now on Telegram- Click to join

আজ শহর কলকাতার আবহাওয়া

হওয়া অফিস সূত্রে, আজ শহর কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বেশ। আজ দিনেরবেলা সর্বোচ্চ তাপমাত্রার পারদ প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে বলেই অনুমান করছে মৌসম ভবন। বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি না থাকলেও, আকাশে মেঘের আধিপত্য থাকবে। দিনের কোনো কোনো সময় হালকা বজ্রঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু তা সব জায়গায় হবে এমনটা কিন্তু নয়।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন?

আজ শনিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন বেশ চোখে পড়বে। মালদা, জলপাইগুড়ি, কোচবিহার এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎপাত-সহ রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এমনকি বিশেষ করে পাহাড়ি এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর পাশাপাশি সিকিমের পার্বত্য অঞ্চলে রয়েছে হালকা তুষারপাতেরও প্রবল সম্ভাবনা, যা আবহাওয়াকে করে তুলতে পারে আরও শীতল।

Read More- দক্ষিণবঙ্গে বেড়েছে শীতের আমেজ, শহর জুড়ে তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রির নীচেই! জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট

এদিকে সবমিলিয়ে, গোটা বাংলাজুড়েই আজকের আবহাওয়া গোটা খানিকটা অস্থির থাকছে। কোথাও কোথাও মেঘলা আকাশ, কোথাও আবার বজ্রঝড়-বৃষ্টি, আবার কোথাও হবে শিলাবৃষ্টি। এমনকি, সপ্তাহের শেষ দিনে দক্ষিণবঙ্গের আবহাওয়া দেখাতে পারে বেশ কিছুটা চমক।

এইরকম আরও আবহাওয়া সম্পর্কিত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button