Uttarakhand Tunnel Accident: টানেল দুর্ঘটনা, দুর্ঘটনায় মৃত্যু ৭ জন শ্রমিকের, হাসপাতালে ভর্তি ১৪ জন
গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার (১৩ই আগস্ট) উত্তরাখণ্ডের চামোলি জেলার একটি জলবিদ্যুৎ প্রকল্প এলাকায় নির্মাণাধীন পিপলকোটি টানেলে জল ও ধ্বংসাবশেষ ঢুকে সাতজন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে।
Uttarakhand Tunnel Accident: উত্তরাখণ্ড চামোলিতে টানেল দুর্ঘটনায় ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে নিহত এবং আহতদের নাম
হাইলাইটস:
- উত্তরাখণ্ডের টানেল দুর্ঘটনায় মর্মান্তিকভাবে ৭ জনের প্রাণহানি ঘটেছে
- উত্তরাখণ্ড এই টানেল দুর্ঘটনায় ১৪ জন আহত হয়েছে
- দুর্ঘটনায় নিহতদের নাম ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে বলে খবর
Uttarakhand Tunnel Accident: উত্তরাখণ্ডের চামোলিতে পিপলকোটি টানেল দুর্ঘটনায় মর্মান্তিকভাবে সাতজনের প্রাণহানি ঘটেছে। নিহতদের নাম এবার প্রকাশ করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন তেহরি জেলার গেনওয়ালের বাসিন্দা প্রদীপ সিং পাওয়ার, চামোলির মুকেশ, বিহারের দুর্লভ শর্মা, ঝাড়খণ্ডের বিজয় ও জিতেন্দ্র কুমার এবং লোকেশ্বর ও ভুনেশ্বর। লোকেশ্বর ও ভুনেশ্বর সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
We’re now on WhatsApp- Click to join
গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার (১৩ই আগস্ট) উত্তরাখণ্ডের চামোলি জেলার একটি জলবিদ্যুৎ প্রকল্প এলাকায় নির্মাণাধীন পিপলকোটি টানেলে জল ও ধ্বংসাবশেষ ঢুকে সাতজন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে।
We’re now on Telegram- Click to join
দুর্ঘটনায় আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে
দুর্ঘটনায় ১৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে রয়েছে ছত্তিশগড়ের কোন্ডাগাঁওয়ের বাসিন্দা সুনীল দেওয়ান; আবেল গুড়িয়া, নিস্তার ভিংরা, বিনোদ সাওয়ানা, দিনা বাইগরা, খেল রাম বিসরা, সবাই ঝাড়খণ্ড থেকে; পাঞ্জাবের ছাব্বা সিং; হিমাচল প্রদেশের তিলক রাজ; চন্দন কুমার, অবধেশ, নন্দলাল, রোহিত পান্ডে, সবাই বিহার থেকে; পেন সিং এবং গোবিন্দ, সবাই ছত্তিশগড়ের।
এদের মধ্যে গোবিন্দকে ছেড়ে দেওয়া হয়েছে, আর রোহিত পান্ডেকে শ্রীনগরে পাঠানো হয়েছে। বাকি আহতরা গোপেশ্বর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই শ্রমিকরা টানেল নির্মাণের কাজ করছিলেন, তখন জল ঢুকে পড়ায় এই দুর্ঘটনাটি ঘটে।
A horrifying disaster inside the Chamoli, Uttarakhand tunnel.
A sudden leak triggered a torrent of water and mountain debris, turning the tunnel into a deadly quagmire. Six workers have died, two are still missing, and around 14 others remain injured and under treatment.
With… pic.twitter.com/TXkoKo8W1g
— Kailash Vashi (@KailashVashi) August 14, 2026
টানেলে ২২ জন শ্রমিক আটকে পড়েছিলেন
সুড়ঙ্গের ভেতরে বাইশজন শ্রমিক আটকে পড়েছিলেন। তাদের মধ্যে বিশজনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে ছয়জনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং ১৪ জন আহত শ্রমিক নিকটবর্তী একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি দুজন শ্রমিকের অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এদিন এ ঘটনা প্রসঙ্গে কর্মকর্তারা জানিয়েছেন যে, উত্তরাখণ্ডের পিপলকোটি এলাকায় তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন (টিএইচডিসি) লিমিটেডের প্রকল্পস্থলে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর সেরাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি চামোলির উদ্দেশে রওনা হয়েছেন। তিনি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখবেন।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







