US Tariff on India: ভারতের উপর ১০০% শুল্ক আরোপের বিলে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!
আমেরিকার এই আইনের উদ্দেশ্য ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধ করা। রাশিয়ার উপর চড়া শুল্ক এবং একাধিক বিধিনিষেধ আরোপের পাশাপাশি এই আইনে তাই নিশানা করা হয়েছে রাশিয়ার সহযোগী দেশগুলিকেও।
US Tariff on India: রাশিয়ার উপর ৫০০% শুল্ক আরোপ, চাপের মুখে আরও ৯টি দেশ
হাইলাইটস:
- যেসব দেশ রাশিয়ার তেল কেনে, তাদের উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন ট্রাম্প
- ইতিমধ্যেই বিলটি মার্কিন কংগ্রেসের দু’টি কক্ষেই পাস হয়ে গিয়েছে
- ছিল কেবল ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষা, এবার সেটাও মিলেছে
US Tariff on India: সম্প্রতি ভারত-সহ আরও কিছু দেশের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ভারতের পাশাপাশি সমস্যায় পড়তে পারে চিনও। নয়া আইনে রাশিয়ার উপর কথা বলা হয়েছে ৫০০ শতাংশ শুল্কের। ‘লিন্ডসে এবং গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া ও ইরান অ্যাক্ট অফ ২০২৬’ শীর্ষক বিল-এর আগে মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই ভোটাভুটির মাধ্যমে হয়ে গিয়েছে পাস। ট্রাম্পের স্বাক্ষরের ফলে তা আইনে পরিণত হয়েছে।
We’re now on Telegram- Click to join
আমেরিকার এই আইনের উদ্দেশ্য ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধ করা। রাশিয়ার উপর চড়া শুল্ক এবং একাধিক বিধিনিষেধ আরোপের পাশাপাশি এই আইনে তাই নিশানা করা হয়েছে রাশিয়ার সহযোগী দেশগুলিকেও। রাশিয়ার তেল অথবা প্রাকৃতিক গ্যাস কেনা নির্দিষ্ট দেশগুলির পণ্যের উপর প্রেসিডেন্টকে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে। কিছু দিন আগে বিলটি ২৬২-১৫৯ ভোটে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টিটিভসে পাস হয়েছে। এর পর ছিল কেবল ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষা। এবার তাই মিলেছে।
We’re now on WhatsApp- Click to join
ইউক্রেনের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো যাতে রসদ জোগাড় করতে না পারে রাশিয়া, অর্থনৈতিক দিক থেকে শুরু করে যাতে মস্কোকে চাপে রাখা যায়, তাই মার্কিন আইনের লক্ষ্য। এতে বলা হয়েছে যে, রাশিয়া থেকে আমেরিকায় আমদানি করা যে কোনও পণ্যের উপর এবার সর্বোচ্চ ৫০০ শতাংশ অবধি শুল্ক আরোপ করা যাবে।। তাছাড়া, এই আইনটিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তাঁর সরকারের শীর্ষ আধিকারিকদের উপরেও এই বিধিনিষেধ আরোপের কথা বলা হয়েছে।
अमेरिका भारत पर 100% टैरिफ लगाने का प्लान कर रहा है. ऐसा इसलिए क्योंकि हम रूस से कच्चा तेल खरीद रहे हैं.
जब भारत में लोग सो रहे थे, तब अमेरिका की संसद में इससे जुड़ा बिल पास हो गया.
इस बिल की चर्चा के बीच मोदी सरकार ने अमेरिका को खुश करने को UPI पर चार्ज भी लगाया.
क्योंकि UPI…
— Ranvijay Singh (@ranvijaylive) September 17, 2026
আমেরিকার নতুন আইনের কারণে ভারত ছাড়াও সমস্যায় পড়তে পারে চিন, সংযুক্ত আরব আমিরশাহি, তুরস্ক, কাজাখস্তান, আজারবাইজান, হাঙ্গেরি, সিঙ্গাপুর, কিরগিস্তান, স্লোভাকিয়ার মতো দেশ। এই দেশগুলির সাথে রাশিয়ার বাণিজ্যিক লেনদেন, বিশেষত তেল কেনা-বেচা চলে। একটি সংশোধনী প্রস্তাব করেছিলেন সংশ্লিষ্ট বিলে আমেরিকা কংগ্রেসের এক ডেমোক্র্যাট সদস্য। এই দেশগুলির নামই তিনি নির্দিষ্ট করে শুল্ক আরোপ বা বিধিনিষেধের তালিকায় রাখার প্রস্তাব দিয়েছিলেন। তবে তা বাস্তবে হয়নি।
মনে রাখতে হবে যে, ট্রাম্প বিলে স্বাক্ষর করার অর্থ ভারতের উপর এই ১০০ শতাংশ শুল্ক কার্যকর হয়ে যাওয়া নয়। এই আইনের মাধ্যমে মার্কিন সরকার শুল্ক আরোপের ছাড়পত্র পেল। বাকিটা ইচ্ছাধীন ট্রাম্পের। তিনি চাইলে ভারত কিংবা যে কোনও দেশের উপর রাশিয়ার তেল কেনার কারণে ১০০ শতাংশ অবধি যে কোনও হারে চাপাতে পারেন শুল্ক।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







