US Israel Iran War: তেল আভিভে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ১! সৌদি ঘাঁটিতে জখম ১২ মার্কিন সেনা
ইজরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার সময় জেরুজালেম-সহ একাধিক শহরে হটাৎ সাইরেন বেজে ওঠে, এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।
US Israel Iran War: সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে জখম ১২ মার্কিন সেনা
হাইলাইটস:
- ইজরায়েলের তেল আভিভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
- এবার এরই মাঝে সংঘাত আরও জটিল আকার নেয় সৌদি আরবে
- এই সংঘাতের প্রভাব ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে পড়তে শুরু করেছে
US Israel Iran War: পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাত ক্রমশ তীব্র থেকে তীব্রতর আকার নিচ্ছে। শুক্রবার অর্থাৎ গতকাল গভীর রাতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইজরায়েলের তেল আভিভে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং অন্তত দু’জন আহত হয়েছেন।
ইজরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার সময় জেরুজালেম-সহ একাধিক শহরে হটাৎ সাইরেন বেজে ওঠে, এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।
We’re now on WhatsApp – Click to join
এবার এরই মাঝে সংঘাত আরও জটিল আকার নেয় সৌদি আরবে। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রিন্স সুলতান এয়ার বেসে ইরানের হামলায় ১২ জন মার্কিন সেনা জখম হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এই হামলার পর মার্কিন সামরিক উপস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আবারও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
BREAKING: Israel in coordination with US launched fresh overnight strikes on Iran.
Iran’s Foreign Minister says “Israel has hit 2 of Iran's largest steel factories, a power plant and civilian nuclear sites among other infrastructure. pic.twitter.com/yKhtMTEPVp
— Megh Updates 🚨™ (@MeghUpdates) March 28, 2026
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘মার্কিন সেনা ইরানকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এবং ইরানের নেতারা যুদ্ধ থামাতে চুক্তির জন্য অনুরোধ করছে।’ একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে জ্বালানি পরিকাঠামোয় হামলার সময়সীমা আরও ১০ দিনের জন্য স্থগিত রাখা হচ্ছে, কারণ তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে বলে স্পষ্ট তাঁর দাবি।
অন্যদিকে, ইজরায়েলের দাবি তারা ইরানের আরাকের হেভি ওয়াটার কমপ্লেক্স এবং ইয়াজদ প্রদেশের আর্দাকান ইয়েলোকেক উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে। তবে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা অবশ্য দাবি করেছে, এই হামলার ঘটনায় কোনও প্রাণহানি হয়নি এবং তেজস্ক্রিয় দূষণের ঝুঁকিও তৈরি হয়নি।
এই পরিস্থিতির মধ্যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুদ্ধ থামাতে চুক্তির জন্য আগ্রহী। কিন্তু ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তারা কোনও আলোচনায় বসেনি এবং এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
পশ্চিম এশিয়ায় চলতে থাকা এই সংঘাতের প্রভাব ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে পড়তে শুরু করেছে। হরমুজ প্রণালী ঘিরেও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তেল সরবরাহে বিঘ্ন ঘটছে, যার জেরে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং সম্ভাব্য মন্দার আশঙ্কা বাড়ছে।
এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







