Bangla News

US-Iran Latest News: এই মুহূর্তের সবচেয়ে বড় খবর! হরমুজে ইরানি জাহাজ দখল করে নিল মার্কিন সেনা! মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা চরমে

ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ইরানের জাহাজ এখন তাঁদের দখলে। ভিতরে কী কী পণ্য আছে, তা এখন খতিয়ে দেখা হচ্ছে। তবে থেমে নেই ইরান, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বদলা নেওয়ার বার্তা দিয়েছে তেহরান। যার ফলে পাকিস্তানে অনুষ্ঠিত দ্বিতীয় দফার বৈঠকও তারা খারিজ করে দিয়েছে।

US-Iran Latest News: চিন থেকে জাহাজটি পণ্য নিয়ে ইরানে যাচ্ছিল, তখনই জাহাজটি দখল করে নিল মার্কিন সেনা

হাইলাইটস:

  • হরমুজে ইরানি জাহাজ দখল করে নিল আমেরিকা
  • দ্বিতীয় দফা শান্তি বৈঠক খারিজ করে বদলার বার্তা তেহরানের
  • ইরানের সঙ্গে যে দু’সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদও প্রায় শেষ পর্যায় এসে পৌঁছেছে

US-Iran Latest News: হরমুজ প্রণালীতে ইরানের পণ্যবাহী জাহাজ দখল করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জানা যাচ্ছে, জাহাজটি চিন থেকে ইরান যাচ্ছিল। আমেরিকার স্পষ্ট দাবি, তাদের অবরোধ চলাকালীন ওই জাহাজ হরমুজে প্রবেশ করেছে। তাই প্রথমে ইরানি জাহাজটিকে লক্ষ্য করে প্রথমে গুলি চালানো হয়। তার পর ওই জাহাজ সম্পূর্ণ দখল করে নেয় মার্কিন ফৌজ। ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ইরানের জাহাজ এখন তাঁদের দখলে। ভিতরে কী কী পণ্য আছে, তা এখন খতিয়ে দেখা হচ্ছে। তবে থেমে নেই ইরান, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বদলা নেওয়ার বার্তা দিয়েছে তেহরান। যার ফলে পাকিস্তানে অনুষ্ঠিত দ্বিতীয় দফার বৈঠকও তারা খারিজ করে দিয়েছে।

We’re now on WhatsApp – Click to join

মার্কিন সেনার তরফে রবিবার রাতে জানানো হয়, ইরানের পণ্যবাহী বান্দার আব্বাস বন্দরের দিকে যাচ্ছিল একটি জাহাজ। তাতে ইরানের পতাকা লাগানো ছিল। মার্কিন সেনা তা লক্ষ্য করে গুলি চালায়, এর পরেই ইরানের সেনা পাল্টা হুঁশিয়ারি দেয়। তারা স্পষ্ট জানায়, জাহাজটি চিন থেকে আসছিল। এরপর ইরানের সেনার তরফে বিবৃতি দেওয়া হয়, ইরানের সশস্ত্র বাহিনী শীঘ্রই এর জবাব দেবে এবং মার্কিন সেনার থেকে এর বদলা নেবে।

ইরানের সঙ্গে যে দু’সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ট্রাম্প, তার মেয়াদও শেষ হতে চলেছে। কিন্তু হরমুজের উত্তাপ তার আগেই ফের আরও একবার যুদ্ধ শুরু করে দিতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসার জন্য পাকিস্তানে প্রতিনিধিদল পাঠিয়েছে আমেরিকা। তবে ইরান জানিয়ে দেয় তারা কোনও আলোচনায় বসবে না।

Read more:- রাশিয়া ও ইরানের তেল কেনায় অস্থায়ী ছাড় প্রত্যাহার করলো মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতের জ্বালানি আমদানিতে বড়সড় ধাক্কা

তেহরানের দাবি, আমেরিকা এমন দাবি করছে যা ইরানের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তা ছাড়া, এই ভাবে হরমুজে মার্কিন অবরোধ চলতে থাকলে ইরান কোনও আলোচনায় বসবে না বলেও সাফ জানানো হয়েছে। এদিকে অবরোধ তোলার কোনও ইঙ্গিত এখনও ট্রাম্প দেননি।

এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button