TMC vs BJP Manifesto 2026: ‘দিদির দশ প্রতিজ্ঞা’ বনাম ‘বিজেপির সঙ্কল্পপত্রের ১৫ প্রতিশ্রুতি’! কী কী মিল রয়েছে এই তৃণমূল-বিজেপির ইস্তেহারে?
তৃণমূলের ইস্তেহার প্রকাশের তিন সপ্তাহ পর এবার নিজেদের ইস্তেহার অর্থাৎ নির্বাচনী প্রতিশ্রুতি প্রকাশ করল বিজেপিও৷ এদিন খাস কলকাতায় বিজেপির এই সঙ্কল্পপত্র প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
TMC vs BJP Manifesto 2026: তৃণমূল এবং বিজেপির দেওয়া প্রতিশ্রুতিতে এবার কতটা ফারাক? জেনে নিন বিস্তারিত
হাইলাইটস:
- তৃণমূলের ইস্তেহারের নাম হচ্ছে ‘দিদির দশ প্রতিশ্রুতি’!
- এবার বিজেপির সঙ্কল্পপত্রে দেওয়া হল ১৫টি প্রতিশ্রুতি
- এতে বেশ কয়েকটি মিলের পাশাপাশি রয়েছে অমিলও
TMC vs BJP Manifesto 2026: তৃণমূলের ১০ প্রতিজ্ঞা বনাম বিজেপির সঙ্কল্পপত্রে ১৫ প্রতিশ্রুতি৷ বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সপ্তাহ দুয়েকের মাঝেই নিজেদের ইস্তেহার প্রকাশ করে ফেলেছিল তৃণমূল। এবার তৃণমূলের ইস্তেহারের নাম হল ‘দিদির দশ প্রতিশ্রুতি’৷
We’re now on WhatsApp- Click to join
তৃণমূলের ইস্তেহার প্রকাশের তিন সপ্তাহ পর এবার নিজেদের ইস্তেহার অর্থাৎ নির্বাচনী প্রতিশ্রুতি প্রকাশ করল বিজেপিও৷ এদিন খাস কলকাতায় বিজেপির এই সঙ্কল্পপত্র প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বিজেপির সঙ্কল্পপত্রে দেওয়া হয়েছে মূলত ১৫টি প্রতিশ্রুতি৷ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এই প্রতিশ্রুতিগুলি পূরণ করা হবে বলেই দাবি পদ্ম শিবিরের৷
We’re now on Telegram- Click to join
এক নজরে দেখে নেওয়া যাক দিদির দশ প্রতিজ্ঞার সাথে বিজেপির সঙ্কল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতির মধ্যে কী কী মিল-অমিল রয়েছে৷
দিদির দশ প্রতিজ্ঞার অন্যতম হচ্ছে মহিলাদের আজীবন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি। তৃণমূলের এই লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা মহিলাদের মাসিক ৩ হাজার টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা হয়েছে বিজেপির সঙ্কল্পপত্রে৷ কেবল তাই নয়, রাজ্য সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ, মহিলাদের সুরক্ষায় পুলিশে দুর্গা সুরক্ষা বাহিনী এবং সরকারি পরিবহণে নারীদের বিনামূল্যে যাতায়াতের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বিজেপির তরফে৷
এবার তৃণমূলের যুবসাথী প্রকল্পের পাল্টা বেকার যুবক যুবতীদের মাসিক ৩ হাজার টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এবার এককালীন ১৫ হাজার টাকা দেওয়ারও ঘোষণা করেছে পদ্ম শিবির। এর পাশাপাশি, স্বচ্ছ নিয়োগ ব্যবস্থারও প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। ৫ বছরে ১ কোটি সরকারি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির সঙ্কল্পপত্রে৷
দিদির দশ প্রতিজ্ঞা, দিদির গ্যারান্টি ✊💙
মানুষের উন্নয়ন, নিরাপত্তা আর আস্থার প্রতিশ্রুতি—কথায় নয়, কাজে প্রমাণ@MamataOfficial @abhishekaitc @AITCofficial#NoboBanglaWithAbhishek #AbhishekBanerjee #AbarJitbeBangla
[Didir 10 promises, Mamata Banerjee guarantee, Bengal… pic.twitter.com/u9UPqOw9MP— Nobo Bangla With Abhishek (@NoboBanglaAB) March 26, 2026
তৃণমূল কৃষি ক্ষেত্রে ৩০ হাজার কোটির বাজেটের কথা উল্লেখ করেছে৷ কৃষক পরিবার আর ভূমিহীন কৃষকদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে৷ অন্যদিকে বিজেপির সঙ্কল্পপত্রে কৃষকদের পাল্টা বছরে ৯ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷ এর পাশাপাশি আলু, ধান এবং আম চাষে সহায়তা, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বিজেপির তরফে৷
তৃণমূলের দিদির দশ প্রতিজ্ঞায় প্রতি ব্লক এবং টাউনে দুয়ারে চিকিৎসা ক্যাম্পের কথা বলা হয়েছিল৷ প্রবীণদের যত্নে সরকারি উদ্যোগের আশ্বাসও দেওয়া হয়েছে। এবার পাল্টা নিজেদের সঙ্কল্পপত্রে বিজেপি রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা, স্তন ক্যান্সার পরীক্ষা, মহিলাদের বিনামূল্যে এইপিভি টিকাকরণ চালুর প্রতিশ্রুতি দিয়েছে৷ উত্তরবঙ্গে নতুন এইমস তৈরিরও এবার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি৷
Amit Shah ji, thank you for this Sankalp!
• Legislation to implement Uniform Civil Code
• Strict law to stop cattle smuggling
• Rejuvenate old tea gardens
• Strengthen Darjeeling Tea branding
• Modernize the jute industry#BhorosharShopothBJP pic.twitter.com/No5Anm6IQl— STAR Boy TARUN (@Starboy2079) April 10, 2026
এর পাশাপাশি বিজেপি-র সঙ্কল্পপত্রের আরেক প্রতিশ্রুতি হল ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর জন্যই প্রয়োজনীয় আইন প্রণয়ন করা৷ পাশাপাশি, ভারতীয় সংবিধানের ৮ম তফসিলে কুড়মালি ও রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত করারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷ ধর্মাচারণের স্বাধীনতা নিশ্চিত করতে আলাদা আইন প্রণয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির সঙ্কল্পপত্রে৷
Read More- আসানসোলে দাঁড়িয়ে তৃণমূল-মুক্ত বাংলা গড়ার হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
তৃণমূলের দিদির দশ প্রতিশ্রুতিতে রাজ্যে নতুন সাত জেলা, আরও আশ্বাস দিয়েছে যে নতুন পুরসভা তৈরি করে নাগরিক পরিষেবার উন্নতির৷ সবার জন্যই পাকা বাড়ি, সব বাড়িতেই নলবাহিত পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ারও আশ্বাস দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল৷
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







