Narendra Modi Asansol Election Rally: আসানসোলে দাঁড়িয়ে তৃণমূল-মুক্ত বাংলা গড়ার হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
পরিবর্তনের দাবিতে বাংলায় সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলায় এবার পরিবর্তন আনতেই হবে, বার্তা প্রধানমন্ত্রীর। হলদিয়ার পর সভা করেছেন আসানসোলে। প্রধানমন্ত্রী মোদি বলেন, ৪ঠা মে বাংলায় আসছে নতুন উন্নয়নের সুযোগ।
Narendra Modi Asansol Election Rally: বাংলার রোজগার নিয়ে বড়সড় দাবি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
হাইলাইটস:
- পরিবর্তনের দাবিতে এবার উঠে পড়ে লেগেছে বিজেপি
- পাল্টানোর জেরে জোরদার হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী
- এদিন বাংলার মাটিতে দাঁড়িয়েই বড় দাবি প্রধানমন্ত্রীর
Narendra Modi Asansol Election Rally: রাজ্যের নির্বাচনে বিজেপির প্রচারকৌশলে অন্যতম ফোকাস হল কর্মসংস্থান আর রোজগার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৃহস্পতিবারের দু’টি সভার বক্তব্যে কিছুটা স্পষ্ট হয়ে গেল সেই বার্তাও৷ যেমন হলদিয়ার সভা থেকে শিল্প, কর্মসংস্থান এবং চাকরি নিয়ে তিনি মন্তব্য করেছিলেন, তেমনই আসানসোলের জনসভা থেকেও বাংলার রোজগার নিয়ে গতকাল বড় দাবি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
We’re now on WhatsApp- Click to join
পরিবর্তনের দাবিতে বাংলায় সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলায় এবার পরিবর্তন আনতেই হবে, বার্তা প্রধানমন্ত্রীর। হলদিয়ার পর সভা করেছেন আসানসোলে। প্রধানমন্ত্রী মোদি বলেন, ৪ঠা মে বাংলায় আসছে নতুন উন্নয়নের সুযোগ। বাংলায় এবার ডবল ইঞ্জিন গঠন হবে বলেও জোরদার বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি।
We’re now on Telegram- Click to join
গতকাল পশ্চিম বর্ধমানের আসানসোলের পোলো গ্রাউন্ডে ‘বিজয় সংকল্প’ সভায় বক্তৃতা করার শুরুতেই কল্যাণেশ্বরীকে, ঘাঘড়বুড়ি চণ্ডীমাতাকে প্রণাম করেন। এরপরই তোলেন ‘পাল্টানো দরকার’ স্লোগান।
এরপরেই আসানসোলের কয়লা কাণ্ড ছুঁয়ে সরাসরি চলে যান রোজগারের খতিয়ানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিযোগ, “নির্মমতার সীমা পার করেছে তৃণমূল কংগ্রেস৷ দেশে স্বাধীনতার পর, দেশের আয় ১০০ টাকা হলে বাংলার আয় ছিল ১২ টাকা। কিন্তু সিপিএম, কংগ্রেস সব শেষ করে দিয়েছে। আর ২০১১-র পর তৃণমূলের আসার পরে আপনারা হয়তো ভেবেছিলেন কিছুটা উন্নতি হবে৷ তবে, এখন দেশের আয় ১০০ টাকা হলে বাংলার আয় দাঁড়িয়েছে সাড়ে ৫ থেকে ৫ টাকায়। আপনারা ভেবেছিলেন তৃণমূল সব পাল্টে দেবে। কিন্তু তারা সব নির্মমতার সীমা পার করেছে। এখানে চাই বিজেপির গুড গভর্নেন্স।”
Here is why TMC doesn’t allow certain schemes to be implemented in West Bengal… pic.twitter.com/d6GDE9Omre
— Narendra Modi (@narendramodi) April 9, 2026
আসানসোল থেকে কয়লা, বালি মাফিয়ারাজ শেষ করার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি৷ প্রধানমন্ত্রীর দাবি, “তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, তোলাবাজ এদের বাড়ি সব বড় হচ্ছে। বাংলায় তৃণমূল কংগ্রেসের কুশাসন নয় চাই বিজেপির গুড গভর্নেন্স। মাফিয়া রাজ থেকে মুক্তি পাওয়ার ভোট এটা যে কাজ একমাত্র করতে পারে বিজেপি।”
প্রধানমন্ত্রীর হুঙ্কার, “বাংলায় আইনের শাসন তৈরি রুখতে পারবে না তৃণমূল। আসল আইনের শাসন শুরু হবে বাংলায় ৪ঠা মে। ৪ঠা মে এর পর প্রতি গুন্ডাগিরি হিসাব হবে। খুঁজে খুঁজে হিসাব হবে। বাংলায় তৃণমূলের ভয় নয় ভরসা চলবে বিজেপির। কাট মানি খাওয়া চলবে না আর। কাট মানির খেলা, মাফিয়াদের মেলা চলবে না আর।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







