Bangla News

TMC Accounts Frozen: বিপদ আরও বাড়ল তৃণমূলের, ৩টি অ্যাকাউন্ট ফ্রিজ! বিপদের পর বিপদ বেড়েই চলেছে মমতা-অভিষেকের

এদিন জয়নগরের বিধায়কের অভিযোগের ভিত্তিতেই চিঠি দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানা বেসরকারি ব্যাঙ্কে। ওই ৩টি অ্যাকাউন্টে সন্দেহ করা হচ্ছে সন্দেহজনক লেনদেন এবং কাটমানি থাকার।

TMC Accounts Frozen: সন্দেহের তালিকায় তৃণমূলের অ্যাকাউন্ট, এই ৩টি অ্যাকাউন্টে ৪৪০ কোটি টাকা!

হাইলাইটস:

  • জয়নগরের বিধায়কের অভিযোগের ভিত্তিতে বড় পদক্ষেপ
  • এই ৩টি পার্টিকুলার অ্যাকাউন্টের কথা উল্লেখ করে চিঠি
  • এবার তৃণমূলের ওই তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

TMC Accounts Frozen: তৃণমূল কংগ্রেসের অস্বস্তি এবার আরও বাড়ল। এরকম বিপর্যয়ের সময়ে দলের অ্যাকাউন্টই ফ্রিজ হয়ে গেল। জানা যাচ্ছে যে, গত বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের মোট ৩টি অ্যাকাউন্টে মোট ৪৪০ কোটি টাকা ফ্রিজ করে দেওয়া হয়েছে।

We’re now on Telegram- Click to join

এদিন জয়নগরের বিধায়কের অভিযোগের ভিত্তিতেই চিঠি দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানা বেসরকারি ব্যাঙ্কে। ওই ৩টি অ্যাকাউন্টে সন্দেহ করা হচ্ছে সন্দেহজনক লেনদেন এবং কাটমানি থাকার। আর এর ভিত্তিতেই তদন্তের স্বার্থে এই ৩টি অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন জানানো হয়। এই ৩টি অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় আর সেখান থেকে কোনও টাকা তোলা বা লেনদেনও করা যাবে না।

We’re now on WhatsApp- Click to join

তৃণমূল কংগ্রেসের এমন বিপর্যয়ের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় হয়ে উঠছিল ‘ফান্ড’। গত এই দু’দিনে তৃণমূলের ফান্ডে আসলে কাদের অধিকার, তা নিয়েই সর্বত্র চর্চা চলেছে বিস্তর ঋতব্রতপন্থীদের সাথে মমতাপন্থীদের। অরূপ বিশ্বাস গত ১২ই জুন তৃণমূলের ফান্ড বন্ধের আর্জি জানিয়ে চিঠি দিয়েছিলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষকে।

তবে যদিও গৃহীত হয়নি সেই চিঠি। কারণ গত ৫ই জুনই তৃণমূল কংগ্রেস ওই দায়িত্ব থেকে অরূপ বিশ্বাসকে সরিয়ে সমস্ত আইনি পদ্ধতি মেনেই দলের কোষাধ্যক্ষের দায়িত্ব দিয়েছে শুভাশিস চক্রবর্তীকে। গত এই দু’দিনে বিষয়টি প্রকাশ্যে আসার পরই জোরদার চর্চা চলে। এরই মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘বাহন’ বিতর্ক দিল্লি যাত্রায়।

Read More- ঋতব্রতদের সঙ্গে যোগাযোগ রেখেই কী মমতাকে চাপে ফেলতে বড় পদক্ষেপ অরূপের? পাল্টা চাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও

এদিন সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ফান্ড প্রসঙ্গে প্রশ্ন তুলে ধরে বলেন, “অ্যাকাউন্টে যে টাকা…এটা যে কাটমানির টাকা নয়, এটা যে তোলাবাজির টাকা নয়, এটা যে ডাকাতির টাকা নয়…নানা রকমের দুর্নীতির টাকা নয়, এটা প্রমাণ করা যে আমাদের পক্ষে তা সম্ভব নয়। এই যে টাকা… ধরুন চার্টার্ড ফ্লাইট… হয়তো এই টাকা থেকেই তা খরচ হচ্ছে। আমাদের বিধায়করা তাই স্বাভাবিকভাবে বিধাননগরে অভিযোগ দায়ের করেছে।” এরই মধ্যে এবার তৃণমূলের এই ফান্ড ফ্রিজ করে বড় পদক্ষেপ পুলিশের।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button