PM Narendra Modi: ফের দু’দিনের সফরে বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কলকাতায় কী কী কর্মসূচি রয়েছে তাঁর?
আজ ২০শে জুন তারকেশ্বরে দুপুর ৩:৩০-৫টা অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারকেশ্বর থেকে হেলিকপ্টারে করে চলে আসবেন রেস কোর্সে প্রধানমন্ত্রী।
PM Narendra Modi: ২১শে জুন রেড রোডে যোগ দিবসের বিশেষ অনুষ্ঠান, হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
হাইলাইটস:
- আজ দু’দিনের সফরে কলকাতা আসছেন প্রধানমন্ত্রী
- ওড়িশায় কর্মসূচি শেষ করে কলাইকুন্ডা যাবেন মোদি
- সেখান থেকে হেলিকপ্টারে তারকেশ্বর পৌঁছবেন তিনি
- এদিন বঙ্গে কী কী কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদির?
PM Narendra Modi: ২০ এবং ২১শে জুন ২ দিনের বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০শে জুন, অর্থাৎ আজ শনিবার ওড়িশায় কর্মসূচি শেষ করে তারপর কলাইকুন্ডা যাবেন প্রধানমন্ত্রী। হেলিকপ্টারে করে কলাইকুন্ডা থেকে তারকেশ্বর পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রীর কী কী কর্মসূচি রয়েছে?
We’re now on WhatsApp- Click to join
আজ ২০শে জুন তারকেশ্বরে দুপুর ৩:৩০-৫টা অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারকেশ্বর থেকে হেলিকপ্টারে করে চলে আসবেন রেস কোর্সে প্রধানমন্ত্রী। সেখান থেকেই সড়ক পথে লোক ভবনে যাবেন প্রধানমন্ত্রী।
We’re now on Telegram- Click to join
আগামীকাল ২১শে জুন রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ৬টা থেকে ৭:৩০ অবধি থাকবেন এই যোগ দিবসের অনুষ্ঠানে। তারপরেই রেড রোড থেকে সরাসরি লোক ভবন হয়ে গার্ডেনরিচ যাবেন প্রধানমন্ত্রী। এরপর ৩টি যুদ্ধজাহাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ৩টি জাহাজের নাম হল আইএনএস সংশোধক, আইএনএস ডুনাগিরি এবং আইএনএস আগ্রে। গার্ডেনরিচের অনুষ্ঠান শেষ করেই রেসকোর্সে ফিরবেন তিনি। সেখান থেকেই তারপর হেলিকপ্টারে করে কলকাতা বিমানবন্দরে ফিরে যাবেন প্রধানমন্ত্রী। এরপর কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে করে দিল্লি ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Prime Minister Narendra Modi will arrive in #WestBengal today on a two-day visit, his first since the BJP formed govt in the state of West Bengal. During the visit, he will take part in the West Bengal Day celebrations today at Tarakeswar in Hooghly, lead the International Yoga… pic.twitter.com/aIIMBav3Bb
— Pooja Mehta (@pooja_news) June 20, 2026
বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে, ‘বাংলার সরকার স্বচ্ছতার সাথে স্বাগত জানাবে প্রধানমন্ত্রীকে’। আগামীকাল রেড রোডে বিশেষ অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর রাজ্যপাল এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও। এই যোগা দিবসের অনুষ্ঠানে ক্রীড়া জগতের ১০০০ প্রতিনিধিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এর পাশাপাশি, দেশ-বিদেশের আমন্ত্রিতরাও হাজির থাকবেন আগামীকাল রেড রোডে যোগা দিবসের এই মেগা ইভেন্টে। এর আগে সাজ সাজ রব গোটা রেড রোড জুড়ে।
গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘আজকে যোগ দিবসে গোটা পৃথিবীতে সময়পযোগী কার্যক্রম হিসাবে যোগাকে গ্রহণ করেছে মোট ১৭৫টি দেশ। আমরা গর্বিত পশ্চিমবঙ্গবাসী হিসাবে যে, এটি অনুষ্ঠিত হচ্ছে কলকাতায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন, এটা খুবই গর্বের। সব উল্লেখযোগ্য প্রতিষ্ঠান, শিক্ষা প্রস্তিষ্ঠান এবং সব জায়গায় অংশ নেওয়ার জন্যই তাঁরা সবাই মিলে এগিয়ে এসেছেন এই কর্মসূচিকে সফল করার জন্য। গঙ্গোত্রী থেকে শুরু করে গঙ্গাসাগর অবধি এই কর্মসূচি পালিত হয়েছে। কলকাতার মোট ১১ টি জায়গা, তার মধ্যেই একটি বড়ো কর্মসূচি কলকাতা পুরসভার সামনে থেকে রাইটার্স অবধি যাবে। ড্রোনের মাধ্যমে আলাদা পরিবেশ তৈরি করার দ্বায়িত্ব নিয়েছে। মূল অনুষ্ঠানটি ২১শে জুন। নথিভুক্তকরণ হয়েছে আমাদের ৩৮ হাজার নাম। আমরা যে এলাকাগুলো চিহ্নিত করেছি অংশ নিতে পারবেন কয়েকলক্ষ যোগাতে। বর্ষা এবং কাদা থাকার জন্য আমাদের রেড রোডে তা করতে হয়েছে। আসতে হবে ৬.১৫-এর মধ্যে। আমরা বিশ্বাস করি যে আমরা আন্তর্জাতিক রেকর্ড করতে পারব।’
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







